Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
গাজীপুরে ট্রাক চাপায় নিরাপত্তাকর্মী নিহত, অগ্নিসংযোগ-ভাংচুর-মহাসড়ক অবরোধ

বাংলাদেশ

গাজীপুর প্রতিনিধি
22 January, 2023, 11:45 am
Last modified: 22 January, 2023, 11:50 am

Related News

  • ভারতের ছত্তিশগড়ে অর্ধডজন মুসলিম বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর, আহত ৭ পুলিশ
  • মাদারীপুরে কাভার্ডভ্যান চাপায় নিহত ৩, ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার
  • প্রথম আলোর কার্যালয়ে হামলা: গ্রেপ্তার ১৫ জন কারাগারে
  • প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর-লুটপাট-অগ্নিসংযোগ: ক্ষয়ক্ষতির পরিমাণ ৩২ কোটি টাকা
  • নাশকতাকারীদের ঢাকা মহানগরীতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: ডিএমপি কমিশনার

গাজীপুরে ট্রাক চাপায় নিরাপত্তাকর্মী নিহত, অগ্নিসংযোগ-ভাংচুর-মহাসড়ক অবরোধ

এতে আহত হয়েছেন আরো তিন শ্রমিক।
গাজীপুর প্রতিনিধি
22 January, 2023, 11:45 am
Last modified: 22 January, 2023, 11:50 am
ছবি-টিবিএস

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রোববার সকাল ৮টায় ট্রাক চাপায় একটি কারখানার এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শ্রমিকরা ট্রাকে অগ্নিসংযোগ করে ও আশেপাশের অর্ধশতাধিক যানবাহন ভাংচুর করে। ঘটনার পর থেকে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

নিহত নিরাপত্তাকর্মীর নাম আজাদুল হক (৪০)। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোয়ালপাড়া গ্রামের আরব আলীর ছেলে। তিনি চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স নামের একটি পোষাক তৈরি কারখানার নিরাপত্তাকর্মী ছিলেন।

কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় রোববার সকাল ৮টার দিকে কারখানার শ্রমিকরা নিজ নিজ কারখানায় কাজে যোগ দিতে যাচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি ট্রাক ঐ এলাকায় সড়ক পারাপার রত নিরাপত্তাকর্মী আজাদুল হকসহ কয়েকজন শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আজাদুলের মৃত্যু হয়। এতে আহত হয়েছেন আরো তিন শ্রমিক।

স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

ঘটনার পর উত্তেজিত শ্রমিকরা ঘাতক ট্রাকটি আটক করে তাতে অগ্নিসংযোগ করে। পরে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এসময়ে উত্তেজিত শ্রমিকরা মহাসড়কে যানজটে আটকে থাকা অর্ধশতাধিক যানবাহন ভাংচুর করে। দেড়ঘণ্টার ওপর মহাসড়ক অবরোধ থাকায় উভয় দিকে প্রায় ৫-৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। আশেপাশের লোকজন ট্রাকের আগুন নিয়ন্ত্রণ করে।

কোনাবাড়ি হাইওয়ে পুলিশের ওসি আতিকুল ইসলাম বলেন, ট্রাক চাপায় কারখানার এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে এবং তিনজন শ্রমিক আহত হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

নিরাপত্তাকর্মী / অগ্নিসংযোগ / মহাসড়ক অবরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • ভারতের ছত্তিশগড়ে অর্ধডজন মুসলিম বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর, আহত ৭ পুলিশ
  • মাদারীপুরে কাভার্ডভ্যান চাপায় নিহত ৩, ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার
  • প্রথম আলোর কার্যালয়ে হামলা: গ্রেপ্তার ১৫ জন কারাগারে
  • প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর-লুটপাট-অগ্নিসংযোগ: ক্ষয়ক্ষতির পরিমাণ ৩২ কোটি টাকা
  • নাশকতাকারীদের ঢাকা মহানগরীতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: ডিএমপি কমিশনার

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net