Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
মৃত্যুর খরচ বাড়ছে ঢাকা উত্তর সিটি করপোরেশনে

বাংলাদেশ

মো. জাহিদুল ইসলাম
20 January, 2023, 02:40 pm
Last modified: 20 January, 2023, 02:44 pm

Related News

  • ঢাকা উত্তর সিটির নতুন প্রশাসক সুরাইয়া আক্তার জাহান
  • দুই বছরের আগে বাড়ানো যাবে না বাড়িভাড়া, ভাড়াটিয়াকে দিতে হবে ছাদ ও গেইটের চাবি
  • কন্যা-স্ত্রীসহ সাবেক মেয়র আতিকুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • বিজয় দিবসের আগের রাতে শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন
  • বিমান দুর্ঘটনায় নিহতদের দাফনের ব্যবস্থা, স্মৃতি সংরক্ষণ হবে: প্রধান উপদেষ্টা

মৃত্যুর খরচ বাড়ছে ঢাকা উত্তর সিটি করপোরেশনে

বনানী কবরস্থানে ১৫ বছর কবর সংরক্ষণের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১ কোটি টাকা এবং ২৫ বছরের জন্য দেড় কোটি টাকা। এতদিন ১৫ বছর সংরক্ষণের সর্বোচ্চ ফি ছিল ২৪ লাখ টাকা, আর ২৫ বছরের জন্য ছিল ৪৫ লাখ টাকা।
মো. জাহিদুল ইসলাম
20 January, 2023, 02:40 pm
Last modified: 20 January, 2023, 02:44 pm
কবরস্থান/ ছবি: নূর-এ-আলম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কবরস্থানে ২৫ বছর কবর সংরক্ষণ করতে গুনতে হবে সর্বোচ্চ দেড় কেটি টাকা আর ১৫ বছরের জন্য পরিশোধ করতে হবে এক কোটি টাকা। এতদিন ১৫ বছর কবর সংরক্ষণের জন্য ফি ছিল সর্বোচ্চ ২৪ লাখ টাকা, আর ২৫ বছরের জন্য ছিল ৪৫ লাখ টাকা।

উত্তর সিটি বলছে, নগরবাসীকে কবর সংরক্ষণে নিরুৎসাহিত করতেই ফি বাড়ানো হয়েছে।

বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কবরস্থানসমূহের নীতিমালা- ২০২২ প্রণয়ন করা হয়েছে। যেখানে উত্তর সিটির ৬টি কবরস্থানের জন্য ১৫ ও ২৫ বছর মেয়াদে কবর সংরক্ষণ ফি নির্ধারণসহ অন্যান্য ফি নির্ধারণ করা হয়েছে।

উত্তর সিটির সচিব (অঃদাঃ) ড. মোহাম্মদ মাহে আলমের স্বাক্ষরিত নতুন এ নীতিমালা বুধবার (১৮ জানুয়ারি) থেকে কার্যকর হয়েছে।

নগর পরিকল্পনাবিদরা বলছেন, ফি বাড়িয়েই কবর সংরক্ষণে নিরুৎসাহিত কিংবা সংখ্যা কমানো যাবে বিষয়টি এভাবে না ভেবে নগরবাসীর জন্য পর্যাপ্ত কবরস্থান তৈরি করতেও সিটি কর্পোরেশনকে উদ্যোগী হতে হবে।

উত্তর সিটি কর্পোরেশনের কবরাস্থানসমূহের নতুন নীতিমালায় বনানী কবরস্থানে ১৫ বছর কবর সংরক্ষণের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১ কোটি টাকা এবং ২৫ বছরের জন্য দেড় কোটি টাকা।

এছাড়া সর্বনিম্ন ফি নির্ধারণ করা হয়েছে রায়েরবাজার স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে কবর সংরক্ষণে। এ কবরস্থানে ১৫ বছর কবর সংরক্ষণের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা এবং ২৫ বছরের জন্য ১৫ লাখ টাকা। যা আগে ছিল ১৫ বছরের জন্য ৬ লাখ এবং ২৫ বছরের জন্য ১১ লাখ টাকা।

এছাড়াও উত্তর সিটির সংরক্ষিত কবরে পুনরায় কবর দেওয়ার খরচও বাড়ানো হয়েছে। বনানী কবরস্থানে খরচ বেড়েছে ২০ হাজার টাকা এবং অন্য কবরস্থানে এই খরচ বেড়েছে ১০ হাজার টাকা।

বনানী কবরস্থানে সংরক্ষিত কবরে পুনরায় কাউকে কবর দিতে হলে এখন ৫০ হাজার ৫০০ টাকা ফি দিতে হবে। আগে দিতে হতো ৩০ হাজার টাকা।

আর বাকি পাঁচটি কবরস্থানে পুনরায় কবর দিতে ফি দিতে হবে ৩০ হাজার ৫০০ টাকা। আগে দিতে হতো ২০ হাজার টাকা।

দুই যুগ আগে ১৯৯৬ সালে বনানী ও উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থানে স্থায়ীভাবে কবরের জন্য জায়গা কিনতে খরচ হতো ১ লাখ ২০ হাজার টাকা। আর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে জায়গা কেনা যেত ২৫ থেকে ৩৫ হাজার টাকায়। ২০০৫ সালের আগ পর্যন্ত টাকার পরিমাণ একই ছিল।

২০০৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত কবরের জন্য স্থায়ী জায়গা কেনা বন্ধ হয়ে যায়। এরপর ২০০৮ সাল থেকে বিভিন্ন মেয়াদে কবর সংরক্ষণের ব্যবস্থা চালু হয়। এ ব্যবস্থাই এখনো চলছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা টিবিএসকে বলেন, "নগরবাসীকে কবর সংরক্ষণে নিরুৎসাহিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাই যেভাবে কবর সংরক্ষণ করতে চায় সেভাবে চলতে থাকলে পুরো ঢাকায়ও জায়গা দেওয়া যাবে না। আমাদের কবরস্থানের জায়গা কমে যাচ্ছে।"

এদিকে নতুন নীতিমালা অনুযায়ী, বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের বর্ধিত অংশের দেড় একর জায়গা সংরক্ষিত থাকবে; সেখানে শুধুমাত্র প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের দাফন করা হবে।

এছাড়াও মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত বিশেষ এলাকায় মহান স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের কবর সংরক্ষণের ব্যবস্থা থাকবে। তবে, মুক্তিযোদ্ধা পরিবারের ইচ্ছানুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে কোন কবরস্থানে কবর সংরক্ষণ করতে পারবে।

নীতিমালায় আরও উল্লেখ আছে, বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত সাধারণ কবরে ১০ বছর বিনামূল্যে কবর সংরক্ষণের সুবিধা দেওয়া হবে। এক্ষেত্রে প্রমাণ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বিত তালিকায় নাম থাকতে হয়। পরবর্তী সময়ের জন্য নির্ধারিত হারে ফি প্রযোজ্য হবে। তবে, কেবলমাত্র রায়েরবাজার স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে দাফনকৃত বীর মুক্তিযোদ্ধাদের কবর আজীবন সংরক্ষিত থাকবে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সাবেক সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আকতার মাহমুদ টিবিএসকে বলেন, "ফি বাড়িয়েই কবর সংরক্ষণ কমানো কিংবা কবরস্থানে জায়গা বাড়ানো সম্ভব না। নগরবাসী সবারই অধিকার আছে মৃত্যুর পরে কবরের জায়গা নিশ্চিতের। তাই সিটি কর্পোরেশনের উচিত কিভাবে কবরস্থান বাড়ানো যায় সে বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা।"

বর্তমানে উত্তর সিটি করপোরেশনের আওতায় ছয়টি কবরস্থান রয়েছে। এগুলো হলো: বনানী কবরস্থান, উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থান, উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থান, উত্তরা ১৪ নম্বর সেক্টর কবরস্থান, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ও রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান।

সরকারি ফি সহ ঢাকার কবরস্থানগুলোতে মৃতদের দাফন করতে ৬-১০ হাজার টাকা খরচ হয়। সাধারণভাবে এসব কবর ১৫-২০ মাস পর্যন্ত থাকে।

তবে কবরস্থানের রক্ষণাবেক্ষণকারীদের বিশেষ বকশিস দিলে তা আরও বেশি দিন অক্ষত থাকে বলে অভিযোগ নগরবাসীর।

এছাড়া উত্তর সিটির প্রত্যেকটি কবরস্থানে অগ্রিম কবর সংরক্ষণ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

 

Related Topics

টপ নিউজ

বনানী কবরস্থান / কবর / কবরস্থান / ঢাকা উত্তর সিটি করপোরেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • ঢাকা উত্তর সিটির নতুন প্রশাসক সুরাইয়া আক্তার জাহান
  • দুই বছরের আগে বাড়ানো যাবে না বাড়িভাড়া, ভাড়াটিয়াকে দিতে হবে ছাদ ও গেইটের চাবি
  • কন্যা-স্ত্রীসহ সাবেক মেয়র আতিকুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • বিজয় দিবসের আগের রাতে শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন
  • বিমান দুর্ঘটনায় নিহতদের দাফনের ব্যবস্থা, স্মৃতি সংরক্ষণ হবে: প্রধান উপদেষ্টা

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net