Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
বিজয় দিবসের আগের রাতে শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 December, 2025, 01:25 pm
Last modified: 16 December, 2025, 03:29 pm

Related News

  • তিন সহস্রাধিক কবর খোঁড়ার পর চিরনিদ্রায় ‘শেষ ঠিকানার কারিগর’
  • ‘একটি ফুলকে বাঁচাব বলে’ গানের শিল্পী আপেল মাহমুদ প্রমাণ দিলেন তিনি বীর মুক্তিযোদ্ধা
  • পরিবারের আপত্তির মুখে ইয়ামিনের মরদেহ উত্তোলন করেনি কর্তৃপক্ষ
  • জীবনের বাকি দিনগুলো স্বামীর কবরের পাশে কাটানো হলো না লালন অনুসারী বৃদ্ধা চায়নার
  • মৃতদেহ দাফনের আর জায়গা নেই: গাজার এক কবর খননকারী 

বিজয় দিবসের আগের রাতে শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন

টিবিএস রিপোর্ট
16 December, 2025, 01:25 pm
Last modified: 16 December, 2025, 03:29 pm
ছবি: টিবিএস

শরীয়তপুরে মহান বিজয় দিবসের আগের রাতে এক বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে গভীর রাতে দুর্বৃত্তরা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খানের কবরে আগুন দেয়। এতে কবরের ওপরের অংশ পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে পরিবারের সদস্যরা কবর জিয়ারতে গিয়ে বিষয়টি দেখতে পান। পরে প্রশাসন ও মুক্তিযোদ্ধা নেতাদের বিষয়টি জানানো হয়।

জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খান ২০১০ সালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। স্ত্রী ও চার সন্তান রেখে যাওয়া এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দীর্ঘ ১৫ বছর ধরে কবরটি সুরক্ষিত ছিল। প্রতি বছর স্বাধীনতা ও বিজয় দিবসে পরিবারের সদস্যসহ এলাকাবাসী তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতেন। তবে এ বছর বিজয়ের রাতেই কবরটিতে আগুন দেওয়ার ঘটনাকে স্বাধীনতা ও বিজয়ের প্রতি অবমাননা বলে দাবি করেছে তার পরিবার।

কবরের এমন দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী মাহফুজা বেগম। চোখের পানি মুছতে মুছতে তিনি বলেন, 'আমার স্বামী বীর মুক্তিযোদ্ধা—এটাই আমাদের পরিবারের সবচেয়ে বড় গর্ব। মুক্তিযুদ্ধ করে তিনি এই দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। সেই গর্ব নিয়েই তার কবর আঁকড়ে ধরে বেঁচে আছি। বিজয়ের এই রাতে স্বাধীনতাবিরোধী কোনো চক্র কবরটিতে আগুন দিয়ে একজন মুক্তিযোদ্ধাকে অসম্মান করেছে। শুধু একজন মুক্তিযোদ্ধাকে নয়, তারা পুরো মুক্তিযুদ্ধকেই অস্বীকার করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।'

বাবার কবরের এমন অবস্থা দেখে হতবাক মেয়ে আফরোজা বলেন, 'বিজয়ের সকালে বাবার কবরে এসে দেখি ছাই পড়ে আছে। বুকটা কষ্টে ছিঁড়ে যাচ্ছিল। আজকের দিনে বাবার মুক্তিযুদ্ধের অর্জন স্মরণ করে আনন্দ করার কথা ছিল। কিন্তু কে বা কারা মৃত একজন মুক্তিযোদ্ধার কবরে আগুন দিয়ে জাতিকে কী বার্তা দিতে চায়—এই প্রশ্নই আমাদের।'

সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আব্দুল আজিজ সিকদার বলেন, 'বিজয় দিবসে এমন খবর শুনব—কখনো ভাবিনি। যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি; এই স্বাধীন দেশে আমাদের মর্যাদাই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি। জীবিত কিংবা মৃত—সব মুক্তিযোদ্ধাই দেশের সম্মানিত নাগরিক। কবরটিতে আগুন দেওয়ার খবর শুনে বুক ফেটে কান্না আসে। আমরা কমান্ড কাউন্সিলের সদস্যদের সঙ্গে আলোচনা করে করণীয় নির্ধারণ করব।'

এ বিষয়ে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলোরা ইয়াসমিন বলেন, 'ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বীর মুক্তিযোদ্ধার মেয়ের ফোন পেয়ে বিষয়টি জেনেছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
 

Related Topics

টপ নিউজ

বীর মুক্তিযোদ্ধা / কবর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
    উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

Related News

  • তিন সহস্রাধিক কবর খোঁড়ার পর চিরনিদ্রায় ‘শেষ ঠিকানার কারিগর’
  • ‘একটি ফুলকে বাঁচাব বলে’ গানের শিল্পী আপেল মাহমুদ প্রমাণ দিলেন তিনি বীর মুক্তিযোদ্ধা
  • পরিবারের আপত্তির মুখে ইয়ামিনের মরদেহ উত্তোলন করেনি কর্তৃপক্ষ
  • জীবনের বাকি দিনগুলো স্বামীর কবরের পাশে কাটানো হলো না লালন অনুসারী বৃদ্ধা চায়নার
  • মৃতদেহ দাফনের আর জায়গা নেই: গাজার এক কবর খননকারী 

Most Read

1
আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

3
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

4
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

5
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net