Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
‘বাজেট না থাকায় উপনির্বাচনে সিসি ক্যামেরা থাকছে না’

বাংলাদেশ

বগুড়া প্রতিনিধি
17 January, 2023, 03:35 pm
Last modified: 17 January, 2023, 03:50 pm

Related News

  • অপরাধ দমনে রাজধানীতে বসবে ১১,০০০ সিসি ক্যামেরা; মোহাম্মদপুরেই ৭০০
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • ট্রাম্পের মার-এ-লাগো যেখানে, ফ্লোরিডায় উপনির্বাচনে সেই আসন জিতলেন ডেমোক্র্যাট প্রার্থী
  • যশোর শহরকে শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনার ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর  
  • উপনির্বাচন: বগুড়ায় মনোনয়নপত্র জমা দিতে গিয়ে ২ বিএনপি নেতার ধস্তাধস্তি

‘বাজেট না থাকায় উপনির্বাচনে সিসি ক্যামেরা থাকছে না’

আগামী ১ ফেব্রুয়ারি বগুড়ার দুটিসহ দেশের পাঁচটি আসনে উপনির্বাচন হবে।
বগুড়া প্রতিনিধি
17 January, 2023, 03:35 pm
Last modified: 17 January, 2023, 03:50 pm

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তবে বাজেট না থাকায় উপনির্বাচনে এবার সিসি ক্যামেরা থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।

বগুড়া জেলা পরিষদের অডিটোরিয়ামে মঙ্গলবার দুই আসনের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। আগামী ১ ফেব্রুয়ারি বগুড়ার দুটিসহ দেশের পাঁচটি আসনে উপনির্বাচন হবে।

রাশেদা সুলতানা বলেন, 'পর্যাপ্ত বাজেট না থাকায় পাঁচ আসনের উপনির্বাচনে নিরাপত্তার কাজে সিসি ক্যামেরা থাকছে না। আর সিসি ক্যামেরার কোনো বাধ্যবাধকতা নেই। যদি পরবর্তী কোনো নির্বাচনে সরকার আমাদের বাজেট দেয়, তখন সিসি ক্যামেরা স্থাপন করা হবে। কিন্তু এই উপনির্বাচনগুলোয় সিসি ক্যামেরা থাকবে না।'

ইভিএম প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, 'আমাদের আগে ৮০টি আসন কাভার করার মতো ইভিএম মেশিন ছিল। কিছু ইভিএম নষ্ট হয়েছে। কিন্তু এখনও ৬০ থেকে ৭০ আসনের নির্বাচন কাভার করার মতো মেশিন আছে।'

এই মতবিনিময়ের পর জেলা প্রশাসনের সভাকক্ষে দুই আসনের প্রার্থীদের সঙ্গেও মতবিনিময় করেন ইসি রাশেদা সুলতানা।

বগুড়া-৬ আসনের নৌকার প্রার্থী রাগেবুল আহসান রিপু বলেন, 'নির্বাচন কমিশনারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়েছে। আমরা নিশ্চয়তা দিয়েছি নিয়ম মেনেই ভোটের প্রচার-প্রচারণা চালাবো।'

ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ বলেন, 'সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ সুন্দর আছে। আশা করছি ভোটগ্রহণও সুষ্ঠু হবে।' 

Related Topics

টপ নিউজ

উপনির্বাচন / সিসি ক্যামেরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • অপরাধ দমনে রাজধানীতে বসবে ১১,০০০ সিসি ক্যামেরা; মোহাম্মদপুরেই ৭০০
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • ট্রাম্পের মার-এ-লাগো যেখানে, ফ্লোরিডায় উপনির্বাচনে সেই আসন জিতলেন ডেমোক্র্যাট প্রার্থী
  • যশোর শহরকে শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনার ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর  
  • উপনির্বাচন: বগুড়ায় মনোনয়নপত্র জমা দিতে গিয়ে ২ বিএনপি নেতার ধস্তাধস্তি

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net