Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 10, 2026
গুলশানে গোলাগুলির ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 January, 2023, 03:55 pm
Last modified: 16 January, 2023, 03:59 pm

Related News

  • মাদক নিয়ে বিরোধ: গেন্ডারিয়ায় বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে বিএনপি নেতার এলোপাথাড়ি গুলি, আহত ৩
  • প্রতারণা মামলায় গ্রেপ্তার বিদিশা এরশাদ
  • নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলি: পুলিশসহ আহত ৪, গ্রেপ্তার ২
  • চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের গেটে গুলি
  • হোয়াইট হাউসের বাইরে গুলি চালানো ব্যক্তি নিজেকে 'যিশুখ্রিস্ট' দাবি করতেন

গুলশানে গোলাগুলির ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

পাঁচ আসামির মধ্যে ওয়াহিদুজ্জামান মিন্টু, আরিফ হোসেন ও মনির আহমেদকে রোববার গ্রেপ্তার করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
16 January, 2023, 03:55 pm
Last modified: 16 January, 2023, 03:59 pm

রাজধানীর গুলশান ১ নম্বরে রোববার (১৫ জানুয়ারি) গোলাগুলির  ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তর শাখার সহ-সভাপতিসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় অন্তত দুইজন আহত হন। 

রোববার গুলিতে আহত আমিনুল ইসলাম বাদী হয়ে গুলশান থানায় স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তর শাখার সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান মিন্টু (৪৬), তার সহযোগী মো. আরিফ হোসেন (২৪), আরিফের শ্যালক মনির আহমেদ (৩৫), শরিফুল (৫৫) এবং হুমায়ুনের (৪৫) বিরুদ্ধে মামলা করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান জোনের অতিরিক্ত উপ-কমিশনার মাসুদুর রহমান মনির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, "পাঁচ আসামির মধ্যে ওয়াহিদুজ্জামান মিন্টু, আরিফ হোসেন ও মনির আহমেদকে রোববার গ্রেপ্তার করা হয়েছে।"

গতকাল বিকেলে রাজধানীর গুলশান-১ এ দুইজনের মধ্যে কথা কাটাকাটির জের ধরে নির্বিচারে গুলোগুলির ঘটনা ঘটে। এতে এক রিকশাচালকসহ দুইজন গুলিবিদ্ধ হন।

পুলিশ জানিয়েছে, স্বেচ্ছাসেবক লীগের ঢাকা উত্তর শাখার সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ ওরফে মিন্টু তার সহযোগী আরিফকে উদ্ধারের চেষ্টায় গুলি চালায়। বিকাশের দোকানদার হালিমকে তিনটি নম্বরে মোট ৭৫ হাজার টাকা পাঠানোর কথা বলেছিলেন আরিফ। তার কথামতো নির্দিষ্ট নম্বগুলোতে হালিম টাকা পাঠিয়ে দেন। কিন্তু টাকা পাঠানোর পরে, আরিফের কাছে সেই টাকা চাওয়া হলে, তা দিতে অস্বীকৃতি জানান তিনি। এর জের ধরে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

পরে ওয়াহিদসহ আরও কয়েকজন সেখানে পৌঁছালে আরিফকে বাঁচাতে দুই রাউন্ড গুলি ছোঁড়েন ওয়াহিদ। এতে রিকশাচালক আবদুর রহিম ও আমিনুল ইসলাম নামে এক পথচারী আহত হন।

পুলিশ জানিয়েছে, বিক্ষুব্ধ জনতা ওয়াহিদ ও তার সহযোগীদের তাড়া করলে তারা পাশের গ্লোরিয়া জিন্স কফিশপ প্রাঙ্গণে ছুটে যান।

পায়ে গুলিবিদ্ধ রহিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গুলি চালানোর পরে, ওয়াহিদ এবং তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য গুলশান থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, ওয়াহিদের কাছ থেকে জব্দ করা অস্ত্রগুলোর একটির বৈধ লাইসেন্স রয়েছে, যার মেয়াদ ২০২৪ সালের পরে শেষ হবে।

ডিসিসি মার্কেটের নিরাপত্তা কর্মী ও ঘটনার প্রত্যক্ষদর্শী শাহিন আলম জানান, বিকাল সোয়া ৪টার দিকে ওয়াহিদ তার পরিচিত একজনকে ছিনিয়ে নেওয়ার জন্য গুলি চালায়। ওই ব্যক্তি গুলশান-১ এর গ্লোরিয়া জিন্স কফিস আউটলেটের পাশে বিকাশের দোকান থেকে কয়েকটি নম্বরে ৭৫ হাজার টাকা পাঠিয়ে, পরে সে টাকা দিতে অস্বীকৃতি জানায়।

তিনি বলেন, এ সময় চার থেকে পাঁচটি গুলির শব্দ শুনেছেন তিনি।

এ ঘটনায় গ্লোরিয়া জিন্স কফিস-এর মালিক নাভানা গ্রুপের সিনিয়র ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "ডিসিসি মার্কেটে সংঘর্ষ শুরু হয় এবং তারা আমাদের কফি শপে ছুটে আসে। আহত ব্যক্তিরা এবং পুরো দল আমাদের পার্কিং এলাকায় আসে, পরে আমরা পুলিশকে খবর দিই।"

Related Topics

টপ নিউজ

গুলশান / গোলাগুলি / স্বেচ্ছাসেবক লীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    ৫০ হাজার ডলারের মেশিনারি চালানের মাধ্যমে বেপজা অর্থনৈতিক অঞ্চল-২-এর রপ্তানি শুরু
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্রুততম সময়ে মিলবে মার্কিন তুলা, নভেম্বরে খুলছে প্রথম বেসরকারি ওয়্যারহাউজ
  • কোলাজ: টিবিএস
    ‘গৃহযুদ্ধ লাগার আগেই সন্তানের বাহিনী চাই’—সাবেক প্রেমিকাকে বলেছিলেন ইলন মাস্ক
  • ছবি: বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেইজ
    হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত: আইএসপিআর
  • ফাইল ছবি: সংগৃহীত
    মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে মালিক সমিতির আবেদন, সাড়া দিলেন না হাইকোর্ট
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

Related News

  • মাদক নিয়ে বিরোধ: গেন্ডারিয়ায় বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে বিএনপি নেতার এলোপাথাড়ি গুলি, আহত ৩
  • প্রতারণা মামলায় গ্রেপ্তার বিদিশা এরশাদ
  • নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলি: পুলিশসহ আহত ৪, গ্রেপ্তার ২
  • চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের গেটে গুলি
  • হোয়াইট হাউসের বাইরে গুলি চালানো ব্যক্তি নিজেকে 'যিশুখ্রিস্ট' দাবি করতেন

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
অর্থনীতি

৫০ হাজার ডলারের মেশিনারি চালানের মাধ্যমে বেপজা অর্থনৈতিক অঞ্চল-২-এর রপ্তানি শুরু

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

দ্রুততম সময়ে মিলবে মার্কিন তুলা, নভেম্বরে খুলছে প্রথম বেসরকারি ওয়্যারহাউজ

3
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘গৃহযুদ্ধ লাগার আগেই সন্তানের বাহিনী চাই’—সাবেক প্রেমিকাকে বলেছিলেন ইলন মাস্ক

4
ছবি: বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেইজ
বাংলাদেশ

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত: আইএসপিআর

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে মালিক সমিতির আবেদন, সাড়া দিলেন না হাইকোর্ট

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net