Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
আমদানিকারকদের বিপজ্জনক পণ্য দ্রুত ডেলিভারি নিতে তাগিদ চট্টগ্রাম বন্দরের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 January, 2023, 09:55 am
Last modified: 10 January, 2023, 11:16 am

Related News

  • চট্টগ্রাম বন্দরে আসার পথে কন্টেইনার জাহাজে এক ক্রু সদস্যের মৃত্যু  
  • এনসিটি পরিচালনায় চিটাগাং ড্রাই ডকের মেয়াদ আরও ৬ মাস বাড়াল সরকার
  • চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • চট্টগ্রাম বন্দরে এল ৭৪,০০০ টন ডিজেলবাহী দুই জাহাজ
  • সৌদি আরব থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে চীনা জাহাজ

আমদানিকারকদের বিপজ্জনক পণ্য দ্রুত ডেলিভারি নিতে তাগিদ চট্টগ্রাম বন্দরের

বন্দরে পড়ে আছে ১,৫৭১ টিইইউ বিপজ্জনক পণ্য।
টিবিএস রিপোর্ট
09 January, 2023, 09:55 am
Last modified: 10 January, 2023, 11:16 am

বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে আমদানিকারকদের বিপজ্জনক পণ্য দ্রুত ডেলিভারি নেওয়ার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টদের কাছে এক চিঠিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) উল্লেখ করেছে, সম্প্রতি বিপজ্জনক সামগ্রী বহনকারী কনটেইনার ক্লিয়ারেন্সে ধীরগতি দেখা যাচ্ছে। 

বন্দরের টার্মিনাল ম্যানেজার স্বাক্ষরিত ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে চট্টগ্রাম বন্দরে বিভিন্ন আমদানিকারকের ১ হাজার ৫৭১ টিইইউ (টুয়েন্টি ফুট ইকুয়েভিলেন্ট ইউনিট) বিপজ্জনক পণ্য পড়ে আছে। বন্দরের স্বাভাবিক অপারেশনাল কার্যক্রম বজায় রাখার স্বার্থে এ সকল বিপজ্জনক (ডিজি কার্গো) পণ্য দ্রুত ডেলিভারি নেওয়া আবশ্যক। 

চিঠিতে বলা হয়, দুর্ঘটনা রোধে সঠিক তথ্য দিয়ে আইএমডিজি (ইন্টারন্যাশনাল মেরিটাইম ডেঞ্জারাস গুডস) কোড অনুযায়ী ডিজি কার্গোর প্যাকিং করতে হবে। বাংলাদেশ নেভি এবং সংশ্লিষ্ট সংস্থা সমূহের গাইড লাইন অনুসরণ করে ডিজি কার্গো দ্রুত ডেলিভারি নেওয়া চট্টগ্রাম বন্দরের স্থাপনার জন্য জরুরি। 

এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুকের সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলে, তিনি সাড়া দেননি। 

চট্টগ্রাম কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, বন্দরে থাকা ডিজি কার্গোর মধ্যে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল, জ্বালানিসহ বিভিন্ন পণ্য। বৈশ্বিক বাণিজ্য মন্দার কারণে শিল্প কারখানায় এখন উৎপাদন আগের তুলনায় কম। তাই আমদানিকারকরা পণ্য ডেলিভারিতে আগের তুলনায় বেশি সময় নিচ্ছে।

২০২০ সালে লেবাননের বৈরুত বন্দরে দুর্ঘটনার পর চট্টগ্রাম বন্দরে ডিজি কার্গো সংরক্ষণ, পরিবহন এবং ডেলিভারি নেওয়ার বিষয়টি আলোচনায় আসে। চট্টগ্রাম বন্দরে একাধিক নির্দেশনা জারি করলেও ডেলিভারিতে তেমন পরিবর্তন দেখা যায়নি। 

এরমধ্যে ২০২২ সালের জুনে বেসরকারি আইসিডি বিএম কনটেইনার ডিপোতে হাইড্রোজেন পার অক্সাইড থেকে বিস্ফোরণে ৫১ জনের প্রাণহানীর বিষয়ে আবারো আলোচনায় আসে ডিজি কার্গোর বিষয়টি। ওই ঘটনার পর বিভিন্ন শিপিং কোম্পানি ডিজি কার্গো পরিবহন বন্ধ করে দেয়। সিঙ্গাপুর বন্দর কর্তৃপক্ষও বাংলাদেশ থেকে ডিজি কার্গো সংরক্ষণ সাময়িক বন্ধ রাখে।

বিএম ডিপোতে দুর্ঘটনার পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সকল ব্যবসায়ী সংগঠনসহ স্টেকহোল্ডার প্রতিনিধিদের সাথে বন্দর ভবনে বৈঠক করে। ডিজি কার্গো পরিবহনে আমদানিকারক, রপ্তানিকারক, শিপিং এজেন্ট, সিএন্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্টদের ১৮ টি নির্দেশনা প্রদান করা হয়।

এসব নির্দেশনার মধ্যে ছিল- আমদানিকৃত সকল বিপজ্জনক পণ্য চট্টগ্রাম বন্দরে অবতরণের পর ৭২ ঘন্টার মধ্যে খালাস করা, কোনো ড্যামেজ কনটেইনারে ডিজি কার্গো পরিবহন না করা, ডিজি কার্গো অবতরণের ২৪ ঘন্টার পূর্বেই প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে বাংলাদেশ নেভির অনুমতি নিশ্চিত করা, বাংলাদেশ নেভি এবং বিস্ফোরক অধিদপ্তরের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা, সকল ধরনের বিপজ্জনক পণ্য এবং পচনশীল পণ্য প্রথম অকশানেই নিষ্পন্ন করা এবং স্পট নিলাম করা।

চট্টগ্রাম বন্দরের এসব নির্দেশনার পরও বন্দর থেকে ডিজি কার্গো ডেলিভারিতে আশানুরূপ উন্নতি হয়নি। এর ফলে আবারো চিঠি দিয়ে ডিজি কার্গো ডেলিভারি নেওয়ার তাগাদা দিয়েছে বন্দর।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বন্দর / চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ / বিপজ্জনক পণ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • চট্টগ্রাম বন্দরে আসার পথে কন্টেইনার জাহাজে এক ক্রু সদস্যের মৃত্যু  
  • এনসিটি পরিচালনায় চিটাগাং ড্রাই ডকের মেয়াদ আরও ৬ মাস বাড়াল সরকার
  • চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • চট্টগ্রাম বন্দরে এল ৭৪,০০০ টন ডিজেলবাহী দুই জাহাজ
  • সৌদি আরব থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে চীনা জাহাজ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net