Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উদযাপনে ‘হৃদরোগে আক্রান্ত’ হয়ে ভক্তের মৃত্যু

বাংলাদেশ

ইউএনবি
20 December, 2022, 05:55 pm
Last modified: 20 December, 2022, 06:02 pm

Related News

  • বাংলাদেশে হামে মৃত্যু বেড়ে যাওয়ার আশঙ্কা
  • হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১৫
  • হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
  • হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১,২২৯
  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উদযাপনে ‘হৃদরোগে আক্রান্ত’ হয়ে ভক্তের মৃত্যু

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, জয়ব্রত ভট্টাচার্য হার্ট অ্যাটাকে মারা যেতে পারেন। তার মৃত্যুর কারণ সুষ্পষ্টভাবে বলা যাচ্ছে না।
ইউএনবি
20 December, 2022, 05:55 pm
Last modified: 20 December, 2022, 06:02 pm
ফ্রান্সকে পেনাল্টিতে ৪-২ গোলে হারিয়ে আর্জেন্টিনা তৃতীয় বিশ্বকাপ শিরোপা জয়লাভ করলে দলটির বাংলাদেশি ভক্তরা উল্লাসে ফেটে পড়েন। ছবি: আবু সুফিয়ান জুয়েল/ইউএনবি

সিলেটের শিবগঞ্জে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উদযাপন করার সময় ২৫ বছর বয়সী দলটির এক ভক্ত 'হৃদরোগে আক্রান্ত' হয়ে মারা গেছেন। সোমবার (১৯ ডিসেম্বর) ভোরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত জয়ব্রত ভট্টাচার্যের বাড়ি সুনামগঞ্জের ছাতকে। তিনি সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশল বিষয়ে পড়াশোনা শেষ করে একটি বেসরকারি ফার্মে কাজ করতেন।

জয়ব্রতের বোন নির্জরনী ভট্টাচার্যের বরাতে সিলেট জেলা বারের জ্যেষ্ঠ আইনজীবী মুজিবুর রহমান বলেন, জয়ব্রত রবিবার রাতে সিলেট নগরের শিবগঞ্জ এলাকায় একটি মেসে বন্ধুদের সঙ্গে খেলা দেখেন। আর্জেন্টিনার জয়ের পর তিনি বাসা থেকে বেরিয়ে সবার সঙ্গে স্লোগান দেন, আনন্দ-উল্লাস করেন। এ সময় তিনি বুকে ব্যথা অনুভব করেন।

তিনি আরও বলেন, ব্যথা তীব্র হলে রাত তিনটার দিকে বন্ধুরা তাকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সোমবার ভোর চারটার দিকে তিনি মারা যান।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, জয়ব্রত ভট্টাচার্য হার্ট অ্যাটাকে মারা যেতে পারেন। তার মৃত্যুর কারণ সুষ্পষ্টভাবে বলা যাচ্ছে না।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন যে ভোরে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই তরুণের মৃত্যুর বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ সকাল ১০টার দিকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।

Related Topics

টপ নিউজ

আর্জেন্টিনার বিশ্বকাপ জয় / আর্জেন্টিনা সমর্থক / মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • বাংলাদেশে হামে মৃত্যু বেড়ে যাওয়ার আশঙ্কা
  • হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১৫
  • হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
  • হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১,২২৯
  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net