Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
বিএনপি এমপিদের পদত্যাগে শূন্য ৫ আসনে ভোটগ্রহণ ১ ফেব্রুয়ারি 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 December, 2022, 01:20 pm
Last modified: 19 December, 2022, 02:38 pm

Related News

  • সরকারের দুই মাস: রাষ্ট্র সংস্কারে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ
  • সংরক্ষিত নারী আসনে শরিক দল থেকে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বিবেচনা করছে বিএনপি
  • বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার
  • কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ

বিএনপি এমপিদের পদত্যাগে শূন্য ৫ আসনে ভোটগ্রহণ ১ ফেব্রুয়ারি 

যে পাঁচ আসনে নির্বাচন হবে তা হলো-  ঠাকুরগাঁও ৩,  বগুড়া ৪, বগুড়া ৬, চাঁপাইনবাবগঞ্জ ২ এবং ব্রাহ্মণবাড়িয়া ২।
টিবিএস রিপোর্ট
18 December, 2022, 01:20 pm
Last modified: 19 December, 2022, 02:38 pm

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের পর শূন্য হওয়া সংসদীয় আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১ ফেব্রুয়ারি পাঁচ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

আজ কমিশন সভার শেষে নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম নির্বাচনের এই তফসিল ঘোষণা দেন।

যে পাঁচ আসনে নির্বাচন হবে তা হলো-  ঠাকুরগাঁও ৩,  বগুড়া ৪, বগুড়া ৬, চাঁপাইনবাবগঞ্জ ২ এবং ব্রাহ্মণবাড়িয়া ২।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ আগামী ৫ জানুয়ারী। বাছাইয়ের শেষ তারিখ ৮ জানুয়ারী এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৫ জানুয়ারী।

সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমে ভোটগ্রহণ চলবে বলে ইসি সচিব গণমাধ্যমকে জানান। 

গত ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশের দিন দলটির সাত সংসদ সদস্য পদত্যাগের ঘোষণা দেন।

সংসদ ভেঙে দেওয়াসহ ১০ দফা দাবি নিয়ে বিএনপির সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করেন তারা।

পরদিন বিএনপির সাত এমপির মধ্যে পাঁচজন: ঠাকুরগাঁও-৩ আসনের মোঃ জাহিদুর রহমান; বগুড়া-৪ আসনের মোঃ মোশারফ হোসেন; বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ; চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মোঃ আমিনুল ইসলাম এবং মহিলা সংরক্ষিত আসনের সাংসদ রুমিন ফারহানা জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে সশরীরে পদত্যাগপত্র জমা দেন। 

তবে বিদেশে অবস্থান করায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদের পদত্যাগপত্র গৃহীত হয়নি।তাকে যথাযথ স্বাক্ষর সহ পুনরায় পদত্যাগপত্র জমা দিতে বলা হয়েছে।

অসুস্থ থাকায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঁইয়াও সেদিন সরাসরি যোগ দিতে পারেন নি।  
 
Related Topics

টপ নিউজ

বিএনপি এমপিদের পদত্যাগ / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • সরকারের দুই মাস: রাষ্ট্র সংস্কারে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ
  • সংরক্ষিত নারী আসনে শরিক দল থেকে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বিবেচনা করছে বিএনপি
  • বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার
  • কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net