Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
ফারদিনের মৃত্যু: তদন্তের আলামত নিয়ে আলোচনা করতে র‌্যাব সদর দপ্তরে বুয়েট শিক্ষার্থীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 December, 2022, 09:45 am
Last modified: 17 December, 2022, 10:51 am

Related News

  • ফারদিনের মৃত্যু: সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ আদালতের
  • ফারদিনের মৃত্যু: স্থায়ী জামিন পেলেন বুশরা
  • ফারদিন হত্যা মামলা: ডিবির চূড়ান্ত প্রতিবেদনে বুশরাকে অব্যাহতি 
  • ফারদিন হত্যা মামলা: ৬১ দিন পর কারাগার থেকে মুক্ত বুশরা  
  • ফারদিন হত্যা মামলায় জামিন পেলেন বান্ধবী বুশরা

ফারদিনের মৃত্যু: তদন্তের আলামত নিয়ে আলোচনা করতে র‌্যাব সদর দপ্তরে বুয়েট শিক্ষার্থীরা

বুধবার ফারদিন হত্যা মামলার তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশ জানায়, তারা এ মামলায় নিহতের বন্ধু আমাতুল্লাহ বুশরার কোনো সম্পৃক্ততা পায়নি। অথচ নভেম্বরে গ্রেপ্তারের পর বুশরার জামিন আবেদনের বিরোধীতা করে তার রিমান্ড চায় তদন্তকারী সংস্থা। তখন থেকেই জেলে আছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রী।
টিবিএস রিপোর্ট
17 December, 2022, 09:45 am
Last modified: 17 December, 2022, 10:51 am
ছবি- সংগৃহীত

ফারদিন নূর পরশ হত্যা মামলার আলামত নিয়ে আলোচনা করতে শুক্রবার (১৬ ডিসেম্বর) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদর দপ্তরে গিয়েছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একদল শিক্ষার্থী।

সূত্র জানায়, বুয়েটের শিক্ষার্থীরা প্রায় চার ঘণ্টা ধরে র‌্যাব কর্মকর্তাদের সঙ্গে বসে এবং এ পর্যন্ত র‍্যাব কর্তৃক প্রকাশিত প্রতিটি তথ্য নিয়ে আলোচনা করে।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে বুয়েট শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, পুলিশ ও র‌্যাবের গোয়েন্দা শাখার তথ্যের বিষয়ে তাদের এখনও কিছু বিভ্রান্তি রয়েছে, তাই তারা বিস্তারিত আলোচনা করতে র‌্যাব সদর দপ্তরে গেছেন।

বৈঠকে উপস্থিত এক র‌্যাব কর্মকর্তা টিবিএসকে বলেন, ফারদিন পোস্তগোলা এলাকার সুলতানা কামাল সেতুতে কেন গেলেন- এমন প্রশ্ন করেন শিক্ষার্থীরা। সিসিটিভি ফুটেজে ফারদিনকে স্পষ্টভাবে শনাক্ত করা না গেলে র‌্যাব কীভাবে তাদের সিদ্ধান্তে উপনীত হয় তাও জিজ্ঞাসা করেন তারা।

র‌্যাবের এই কর্মকর্তা যোগ করেন, "আমরা তাদের প্রতিটি প্রশ্নের বিস্তারিত এবং প্রযুক্তিগত বিশ্লেষণ দিয়েছি। আমরা আশা করছি তারা এখন বুঝতে পারবে।"

র‌্যাব সদর দপ্তর থেকে বেরিয়ে শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান, শনিবার বুয়েট চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের বৈঠকের বিষয়ে ব্রিফ করবেন তারা।

তদন্ত শেষে বুধবার র‌্যাব জানায়, নিখোঁজ হওয়ার রাতে ফারদিন সুলতান কামাল সেতু থেকে পোস্তগোলা এলাকার শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

র‍্যাবের সদর দপ্তরে যাওয়া শিক্ষার্থীদের এই দলটিই বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) গিয়ে দাবি করে, ফারদিন আত্মহত্যা করেনি।

ফারদিনের বাবা কাজী নুর উদ্দিনও ডিবি ও র‌্যাবের কথা অস্বীকার করে দাবি করেন, তার ছেলে আত্মহত্যা করেননি।

বুধবার ফারদিন হত্যা মামলার তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশ জানায়, তারা এ মামলায় নিহতের বন্ধু আমাতুল্লাহ বুশরার কোনো সম্পৃক্ততা পায়নি।

অথচ নভেম্বরে গ্রেপ্তারের পর বুশরার জামিন আবেদনের বিরোধীতা করে তার রিমান্ড চায় তদন্তকারী সংস্থা। তখন থেকেই জেলে আছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রী।

বুশরার পরিবারের দাবি, তাকে একটি কাল্পনিক মামলায় ফাঁসানো হয়েছে এবং তার জীবন এখন ঝুঁকির মধ্যে রয়েছে।

বুশরার বাবা মঞ্জুরুল ইসলাম বলেন, "বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বিনা কারণে এক মাসেরও বেশি সময় ধরে কারাগারে থাকে। এটা কি ধরনের পাগলামি? বুশরার মানসিক স্বাস্থ্যের অবনতি হয়েছে।"

নিখোঁজের তিন দিন পর ৭ নভেম্বর শীতলক্ষ্যা নদীতে ফারদিনের মৃতদেহ পাওয়া যায়। পরে তার মৃত্যুর ঘটনায় ফারদিনের বাবা কাজী নুর উদ্দিন রামপুরা থানায় মামলা করেন।

Related Topics

টপ নিউজ

ফারদিন হত্যা / বুয়েট ছাত্র ফারদিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক:টিবিএস
    জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
    সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
  • ট্রাম্পের করা পোস্ট।
    দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

Related News

  • ফারদিনের মৃত্যু: সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ আদালতের
  • ফারদিনের মৃত্যু: স্থায়ী জামিন পেলেন বুশরা
  • ফারদিন হত্যা মামলা: ডিবির চূড়ান্ত প্রতিবেদনে বুশরাকে অব্যাহতি 
  • ফারদিন হত্যা মামলা: ৬১ দিন পর কারাগার থেকে মুক্ত বুশরা  
  • ফারদিন হত্যা মামলায় জামিন পেলেন বান্ধবী বুশরা

Most Read

1
ইনফোগ্রাফিক:টিবিএস
অর্থনীতি

জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

5
সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
বাংলাদেশ

সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা

6
ট্রাম্পের করা পোস্ট।
আন্তর্জাতিক

দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net