Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
নেতৃবৃন্দের নির্দেশে রাজধানী আ. লীগ নেতাকর্মীদের পাহাড়ায়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 December, 2022, 12:10 pm
Last modified: 09 December, 2022, 12:21 pm

Related News

  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ
  • নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীসহ ৫ বিল পাস
  • আ. লীগের পক্ষে ৩ সন্তানসহ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আটক নারী
  • শুধু একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি: নাহিদ
  • আত্মসমর্পণ করে জামিন পেলেন বরিশাল জেলা আ.লীগের সাধারণ সম্পাদক তালুকদার ইউনুস

নেতৃবৃন্দের নির্দেশে রাজধানী আ. লীগ নেতাকর্মীদের পাহাড়ায়

দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগের পক্ষ থেকে সারাদেশের নেতা-কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।  গতকাল বৃহস্পতিবার থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পাড়া ও মহল্লায় টহলদারি ও মিছিলে সক্রিয় ছিল আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। আজ শুক্রবারও তা অব্যাহত থাকবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
টিবিএস রিপোর্ট
09 December, 2022, 12:10 pm
Last modified: 09 December, 2022, 12:21 pm

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাকর্মীদের মাঠে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়ার পর রাজধানীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নামতে দেখা গেছে।

দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগের পক্ষ থেকে সারাদেশের নেতা-কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পাড়া ও মহল্লায় টহলদারি ও মিছিলে সক্রিয় ছিল আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। আজ শুক্রবারও তা অব্যাহত থাকবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটি, মহানগর ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বিএনপিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, '১৯৭৫ সাল থেকে আমরা মার খাচ্ছি। আর মার খাওয়ার সময় নেই। যে হাত দিয়ে মারতে আসবে, সে হাত ভেঙে দিতে হবে।' 

এদিকে আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগী সমাবেশ কেন্দ্র করে রাজধানীসহ দেশের প্রতিটি জেলা, উপজেলা, ওয়ার্ড ও মহল্লায় পাহারায় থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে ঢাকা উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক এবং দুই সিটির মেয়রদের সঙ্গে কেন্দ্রীয় আওয়ামী লীগের যৌথসভায় নেতা-কর্মীদের পহারায় থাকার নির্দেশ দেন ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সন্ধ্যায় দলটির যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ১০ ডিসেম্বর কেন্দ্র করে বিএনপি সারা দেশে ব্যাপক নাশকতার ছক একছে। এই ছক কোনোভাবেই বাস্তবায়নের সুযোগ দেবে না আওয়ামী লীগ। সে কারণেই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সব ধরনের প্রস্তুতি নিয়ে মাঠে অবস্থান করবে। তবে কী ধরনের কর্মসূচি নেওয়া হবে, সেটি শুক্রবার চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, রাজধানীর আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে সর্ব্বোচ্চ প্রস্তুতি নেওয়ার জন্য, যাতে করে কারো জানমালের ক্ষতি না হয়।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামি। তাঁকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য ব্রিটিশ সরকারে সঙ্গে যোগাযোগ করব। তারেক রহমানকে এ দেশে এনে সাজা বাস্তবায়ন করব।'

শেখ হাসিনা বলেন, 'বিআরটিসির বাসে আগুন দেওয়া হয়েছে। এখন থেকে যে বাসে আগুন দিতে আসবে, তাঁকে ধরে আগে তাঁর হাত আগুনে পুড়িয়ে দিতে হবে। বিএনপি-রাজাকারদের আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না। ২০০১ সালে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে বিএনপি ক্ষমতায় আসতে পেরেছিল। এখনো ক্ষমতায় আসতে পারবে বলে তারা মনে করছে। তবে এত সহজে এখন আর তা হবে না। আমরা জানি, কোথায় কী হবে। দেশকে নিয়ে ছিনিমিনি খেলতে দেব না।'

গণমাধ্যমের মালিকদের ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, 'অনেকে আছে বিএনপিকে তেল মারছে। এত তেল মারা কিসের জন্য। কত তেল আছে, আমি তাদের দেখব।'

দলীয় নির্দেশনার বিষয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান কচি টিবিএসকে বলেন, '১০ ডিসেম্বর বিএনপি রাজধানীকে অচল করার যে নীল-নকশা আঁকছে, তা কোনোভাবেই যাতে বাস্তবায়ন না হতে পারে সেজন্য আমরা প্রস্তুতি নিয়েছি। তবে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমরা কারো ওপর কোনো আক্রমণ করব না, যতক্ষণ না কেউ আমাদের ওপর আক্রমণ করবে।'

তিনি বলেন, 'আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি, যেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমন্বয়ের দায়িত্বে থাকবে।'

এদিকে আটকের আগে আওয়ামী লীগের পাহারার বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, 'বিএনপিকে প্রতিহত করতে আওয়ামী লীগ পাড়ায় মহল্লায় পাহাড়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে স্পষ্ট হচ্ছে যে, তারা পুরোপুরি একটি সন্ত্রাসী দল। গণতন্ত্রের যে মূল কথা, বিরোধী দলের রাজনৈতিক সর্মসূচী পালনের স্বাধীনতা দেওয়া, যেটি আমাদের সাংবিধানিক অধিকার, সেটিতে তারা বিশ্বাস করে না।  তারা যে ভয় এবং ত্রাসের রাজত্ব কায়েম করে দেশ পরিচালনা করছে, সেটিও স্পষ্ট হয়ে গেল।'

Related Topics

টপ নিউজ

বিএনপির গণসমাবেশ / আওয়ামী লীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
    ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

Related News

  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ
  • নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীসহ ৫ বিল পাস
  • আ. লীগের পক্ষে ৩ সন্তানসহ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আটক নারী
  • শুধু একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি: নাহিদ
  • আত্মসমর্পণ করে জামিন পেলেন বরিশাল জেলা আ.লীগের সাধারণ সম্পাদক তালুকদার ইউনুস

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

4
সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
আন্তর্জাতিক

ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা

5
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

6
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net