Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 23, 2026
খুলে দেওয়া হলো ডার্ড গ্রুপের ৪টি পোশাক কারখানা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 December, 2022, 09:25 am
Last modified: 06 December, 2022, 11:28 am

Related News

  • নাসা গ্রুপের কারখানার শ্রমিকদের বকেয়া পরিশোধে সমঝোতা চুক্তি স্বাক্ষর
  • শ্রমিকদের পাওনা দিতে ‘গাফিলতি’: ৩ গার্মেন্টস মালিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির উদ্যোগ
  • বকেয়া পাওনা পরিশোধ করা হলে কয়লার মূল্য নিয়ে পুনর্বিবেচনা করবে আদানি
  • পোশাক শ্রমিকদের বিক্ষোভ: পুলিশের দাবি বামপন্থী নেতারাই প্রথম হামলা করেন
  • দুই মাসের মধ্যে বিদেশি জ্বালানি কোম্পানিগুলোর বকেয়া পরিশোধ করবে সরকার

খুলে দেওয়া হলো ডার্ড গ্রুপের ৪টি পোশাক কারখানা

"কারখানা খুলে দিয়েছে এটা ভালো, কিন্তু কাজ করে যদি সময়মত বেতন না পাই, তাহলে তো কারখানা খোলায় আমাদের কোন লাভ নেই।"  
টিবিএস রিপোর্ট
06 December, 2022, 09:25 am
Last modified: 06 December, 2022, 11:28 am

ঢাকার সাভারের হেমায়েতপুর ও রাজফুলবাড়িয়া এলাকায় অবস্থিত ডার্ড গ্রুপের ৪টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার ৩ দিন পর খুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ই ডিসেম্বর) সকাল থেকে প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করা হয়েছে।

কারখানাগুলো হলো- দীপ্ত এপারেলস লিমিটেড, দীপ্ত গার্মেন্টস লিমিটেড, ডার্ড গার্মেন্টস লিমিটেড ও ডার্ড ওয়াশিং প্লান্ট লিমিটেড।

এর আগে সোমবার (৫ ডিসেম্বর) রাত ৮টা নাগাদ নতুন এক নোটিশে আজ মঙ্গলবার সকাল থেকে কারখানাগুলো খোলা থাকবে বলে জানায় কারখানা কর্তৃপক্ষ।

দীপ্ত এপারেলস লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা হারুন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "প্রতিষ্ঠানটির মিড লেভেল কর্মীদের বকেয়া বেতন সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতি সামাল দিতেই কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে সোমবার মালিকপক্ষ আবারো কারখানাগুলো পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়।" 

গ্রুপের সাভার জোনের সিকিউরিটি ইন্সপেক্টর মো. আসাদ বলেন, "সোমবার রাতে কর্তৃপক্ষ এক নোটিশে কারখানাগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সকাল থেকে শ্রমিকরা সুশৃঙ্খলভাবে কাজে যোগ দিতে শুরু করেছে, এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।" 

এসব কারখানায় প্রায় ১০ হাজারের মত কর্মী রয়েছে বলেও জানান এই কর্মকর্তা। 

সোমবার (৫ ডিসেম্বর) রাতে ডার্ড গ্রুপের উপ-মহাব্যবস্থাপক (সাভার জোন) সাক্ষরিত পুনরায় জারিকৃত এক নোটিশে বলা হয়, "কিছু অবাধ্য কর্মকর্তা-কর্মচারীর উচ্ছৃঙখলতা ও বেআইনি ধর্মঘটের কারণে প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে জরুরি ভিত্তিতে গত ০৩/১২/২০২২ ইং তারিখ থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিলো। পরবর্তীতে সকলের অনুরোধ ও চাকুরীর নিরাপত্তার কথা চিন্তা করে ০৬/১২/২০২২ ইং তারিখ হতে কারখানা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'  

নোটিশে কোনপ্রকার গুজবে কান না দিয়ে সকল কর্মীকে সুশৃঙ্খলভাবে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানোর পাশাপাশি স্ব স্ব কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশনা দেওয়া হয়।

দীপ্ত এপারেলস লিমিটেডের সুইং সুপারভাইজার মোখলেছুর রহমান বলেন, "কারখানা খুলে দিয়েছে এটা ভালো, কিন্তু কাজ করে যদি সময়মত বেতন না পাই, তাহলে তো কারখানা খোলায় আমাদের কোন লাভ নেই। কর্তৃপক্ষ কারখানা খুলে দিয়েছে, আমরাও কাজে যোগ দিচ্ছি, দেখা যাক বকেয়া পাওনার বিষয়ে কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয়"। 

কারখানার মিড লেভেল কর্মীদের মোট ২ মাসের বেতন বকেয়া রয়েছে বলে জানান তিনি।

এর আগে গত ২১ ও ২২ নভেম্বর দুই মাসের বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে কারখানায় কর্মবিরতি পালন করে দীপ্ত এপারেলস লিমিটেডের মিড লেভেল কর্মীরা। পরবর্তীতে মালিকপক্ষ কর্মীদের এক মাসের বকেয়া পরিশোধ করে। কিন্তু কর্মীদের বাকি বকেয়া পাওনার ব্যাপারে কোন সিদ্ধান্ত না আসায় এসব কর্মীর মালিকপক্ষের প্রতি তাদের বকেয়া পরিশোধের জন্য চাপ দিলে কারখানা কর্তৃপক্ষ গত ৩ ডিসেম্বর থেকে গ্রুপের ৪টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

সেসময় আন্দোলনরত এসব কর্মীরা জানান, বকেয়া পাওনা রয়েছে দীপ্ত এপারেলস লিমিটেডের এমন কর্মীর সংখ্যা অন্তত ৩০০ থেকে ৪০০। যদিও দীপ্ত এপারেলসের ব্যবস্থাপক (এডমিন) মাজহারুল ইসলাম টিবিএসের কাছে দাবি করেছিলেন এই কর্মীদের সংখ্যা দুইশোর বেশি নয়।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক ডার্ড গ্রুপের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, "কিছু শ্রমিকের অনাকাঙ্ক্ষিত কার্যক্রম কারখানা বন্ধ করতে বাধ্য করে; তা সত্ত্বেও শ্রমিকদের পরিস্থিতি বিবেচনা করে আমাদের টপ ম্যানেজমেন্ট কারখানা খোলার সিদ্ধান্ত নিয়েছে।"

ম্যানেজমেন্টের পক্ষ থেকে ইতিমধ্যে সকল কর্মচারীর বেতন পরিশোধ করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পরিদর্শক (ইন্টেলিজেন্স) মোহাম্মাদ কামাল উদ্দিন জানিয়েছেন, যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

Related Topics

টপ নিউজ

ডার্ড গ্রুপ / বকেয়া পাওনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক
  • বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
    অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর
  • সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
    ‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী
  • আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক
  • ছবি: ফোকাস বাংলা
    সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফের গুলি; উদ্ধার ৩,০০০ পর্যটক: আইএসপিআর
  • ছবি: সংগৃহীত
    মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে দম্পতির দুই আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১

Related News

  • নাসা গ্রুপের কারখানার শ্রমিকদের বকেয়া পরিশোধে সমঝোতা চুক্তি স্বাক্ষর
  • শ্রমিকদের পাওনা দিতে ‘গাফিলতি’: ৩ গার্মেন্টস মালিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির উদ্যোগ
  • বকেয়া পাওনা পরিশোধ করা হলে কয়লার মূল্য নিয়ে পুনর্বিবেচনা করবে আদানি
  • পোশাক শ্রমিকদের বিক্ষোভ: পুলিশের দাবি বামপন্থী নেতারাই প্রথম হামলা করেন
  • দুই মাসের মধ্যে বিদেশি জ্বালানি কোম্পানিগুলোর বকেয়া পরিশোধ করবে সরকার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক

2
বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

3
সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
আন্তর্জাতিক

‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী

4
আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক

5
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফের গুলি; উদ্ধার ৩,০০০ পর্যটক: আইএসপিআর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে দম্পতির দুই আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net