Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
ইসলামী, সোশ্যাল ইসলামী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঋণ কেলেঙ্কারির অভিযোগ তদন্তের নির্দেশ

বাংলাদেশ

04 December, 2022, 03:05 pm
Last modified: 04 December, 2022, 03:09 pm

Related News

  • কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
  • ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকা তারল্য সহায়তা দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক
  • ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা তুলতে সমস্যা হবে না: গভর্নর

ইসলামী, সোশ্যাল ইসলামী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঋণ কেলেঙ্কারির অভিযোগ তদন্তের নির্দেশ

দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ব্যাংক (বিবি), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) ৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন হাইকোর্ট।
04 December, 2022, 03:05 pm
Last modified: 04 December, 2022, 03:09 pm

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল), সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবিএল) ঋণদানে অনিয়মের অভিযোগ তদন্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৪ মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গণমাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার (৪ ডিসেম্বর) বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত লিজুর সমন্বিত বেঞ্চ এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ব্যাংক (বিবি), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) ৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এছাড়া, ব্যাংকগুলো থেকে ঋণ লেনদেনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের নাম ও ঠিকানা আদালতে জমা দেওয়ার জন্য একটি সুও মোটো (স্বেচ্ছাসেবী) বিধিও জারি করেছেন হাইকোর্ট।  

এস আলম গ্রুপের আইবিবিএল থেকে ৩০ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের অভিযোগের ব্যাখা চেয়েছেন সমন্বিত হাইকোর্ট বেঞ্চ। 

একই বেঞ্চ ঋণ কেলেঙ্কারিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা চার সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে রুল জারি করেছেন। 

অর্থ, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুদকের চেয়ারম্যান এবং বিএফআইইউ ও সিআইডির প্রধানদেরকে রুলের বিবাদী করা হয়েছে।

গত ২৪ নভেম্বর, একটি জাতীয় বাংলা দৈনিকের প্রতিবেদনে বলা হয়, কিছু শেল কর্পোরেশনকে বড় অঙ্কের ঋণ দিয়েছে ইসলামী ব্যাংক। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর এরকম আটটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে ঋণ।

একইভাবে সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকেও ভুয়া ও কাগুজে কোম্পানিগুলো আরও ২ হাজার ৩২০ কোটি টাকা ঋণ নিয়েছে বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ব্যাংক তিনটির কাছে সব মিলিয়ে প্রায় ৯ হাজার ৫০০ কোটি টাকা দেনা রয়েছে সংস্থাগুলো।

পরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে আরেকটি প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে আরও তিনটি ভুয়া কোম্পানির নিবন্ধনের পরের মাসেই ইসলামী ব্যাংক থেকে প্রতিটির ৯০০ কোটি টাকা করে ঋণ নেওয়ার বিষয়টি তুলে ধরা হয়।

গণমাধ্যমে অনিয়মের এসব প্রতিবেদন প্রকাশের পর, ইসলামী ব্যাংকের হাজারও গ্রাহক ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখা নিজেদের আমানত নিয়ে চিন্তায় পড়ে যান।
 
Related Topics

টপ নিউজ

ইসলামী ব্যাংক / সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডে / ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক / ঋণ কেলেঙ্কারি / ব্যাংক ঋণে অনিয়ম / হাইকোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
  • ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকা তারল্য সহায়তা দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক
  • ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা তুলতে সমস্যা হবে না: গভর্নর

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net