Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
বাংলাদেশের সঙ্গে পরিবেশবান্ধব নৌপরিবহন সেক্টর গড়ে তুলতে আগ্রহী যুক্তরাজ্য

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 December, 2022, 09:35 am
Last modified: 04 December, 2022, 09:37 am

Related News

  • ‘ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ’: কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ সম্পর্ক বাড়াতে চায় যুক্তরাজ্য
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় যুক্তরাজ্য: হাইকমিশনার
  • শিক্ষা খাতে সহায়তায় বাংলাদেশকে ৬২২ কোটি টাকা দেবে যুক্তরাজ্য
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক নতুন করে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে পরিবেশবান্ধব নৌপরিবহন সেক্টর গড়ে তুলতে আগ্রহী যুক্তরাজ্য

দুই দেশের মধ্যে শিপিং সহযোগিতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
টিবিএস রিপোর্ট
04 December, 2022, 09:35 am
Last modified: 04 December, 2022, 09:37 am

বাংলাদেশের সঙ্গে পরিবেশবান্ধব নৌপরিবহন সেক্টর গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেছে ব্রিটেন।

শুক্রবার (৩ ডিসেম্বর) ব্রিটিশ পরিবহন মন্ত্রণালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে যুক্তরাজ্যের মেরিটাইম, এভিয়েশন ও সিকিউরিটি বিষয়ক মন্ত্রী ব্যারনেস ভেয়ার অফ নরবিটনের এক দ্বিপাক্ষিক বৈঠকের সময় ব্রিটিশ মন্ত্রী এ আগ্রহ প্রকাশ করেন। দুই দেশের মধ্যে শিপিং সহযোগিতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বাংলাদেশের নৌপরিবহন সেক্টরে যুক্তরাজ্যের সহযোগিতা বৃদ্ধি, বিশেষ করে চট্টগ্রাম ও মংলাসহ দেশের বিভন্ন সমুদ্রবন্দরে পরিবেশবান্ধব প্রযুক্তি সহযোগিতা প্রদান, বাংলাদেশি নাবিকদের সার্টিফিকেট অব কম্পিটেন্সি-এর যৌথ স্বীকৃতি ও যুক্তরাজ্যের বিভিন্ন বন্দরে বাংলাদেশি নাবিকদের অন এরাইভাল ভিসা প্রদানের জটিলতা দূর করার অনুরোধ জানান।

১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ব্রিটিশ টেকনিক্যাল কো অপারেশন এইড-এর সহযোগিতায় বাংলাদেশে মেরিন একাডেমির যাত্রা শুরুর কথা উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

বৈঠকে ব্রিটিশ মন্ত্রী ব্যারনেস ভেয়ার বাংলাদেশে পরিবেশবান্ধব নৌপরিবহন সেক্টর গড়তে এবং কপ-২৬-এ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও উদ্ভাবনী নেতৃত্বের প্রশংসা করেন। 

এছাড়া, বৈঠকে উভয় মন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় মেরিটাইম ও শিপিং সেক্টরের ডিকারবোনাইজেশনের লক্ষ্যে দুই দেশের মেরিটাইম একাডেমি ও ইনস্টিটিউটের মধ্যে প্রযুক্তি ও নীতিগত বিষয়ে গবেষণা ও প্রশিক্ষণের ক্ষেত্রে সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন।

ব্রিটিশ পরিবহন মন্ত্রণালয়ে শুক্রাবার অনুষ্ঠিত এ বৈঠকে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ও ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সাইদা মুনা তাসনিম এবং নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোঃ নিজামুল হক অংশগ্রহণ করেন। 

নৌপরিবহন প্রতিমন্ত্রী ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের ১২৮তম কাউন্সিলে অংশগ্রহণের জন্য যুক্তরাজ্যে তিন দিনের সফরের সময় অনুষ্ঠিত এ বৈঠক ছিল ২০০৯ সালের পর দুই দেশের নৌপরিবহন মন্ত্রী পর্যায়ের প্রথম বৈঠক।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক / নৌপরিবহন খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • ‘ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ’: কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ সম্পর্ক বাড়াতে চায় যুক্তরাজ্য
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় যুক্তরাজ্য: হাইকমিশনার
  • শিক্ষা খাতে সহায়তায় বাংলাদেশকে ৬২২ কোটি টাকা দেবে যুক্তরাজ্য
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক নতুন করে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net