Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
একদিন আগেই লোকারণ্য বিএনপির সমাবেশস্থল

বাংলাদেশ

দেবাশীষ দেবু, সিলেট
18 November, 2022, 07:35 pm
Last modified: 18 November, 2022, 07:50 pm

Related News

  • ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে প্রধানমন্ত্রী, বৃষ্টিতে ভিজে স্বাগত জানালেন চা শ্রমিকরা
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • বিদ্যুতের প্রিপেইড মিটারে ২০০ ডিজিটের টোকেন! সিলেটে রিচার্জ নিয়ে গ্রাহকের ভোগান্তির একশেষ
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট

একদিন আগেই লোকারণ্য বিএনপির সমাবেশস্থল

শুক্রবার বিকেলেই পুরো মাঠ নেতাকর্মীতে পূর্ণ হয়ে যায। এরপরও কিছুক্ষণ পরপর আসছে মিছিল। এদিকে শুক্রবার পুরো সিলেট মিছিলের নগরে পরিণত হয়েছে। বিশেষত দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিল হচ্ছে নগরে।
দেবাশীষ দেবু, সিলেট
18 November, 2022, 07:35 pm
Last modified: 18 November, 2022, 07:50 pm
ছবি: টিবিএস

সিলেটে বিএনপির সমাবেশ শনিবার (১৯ নভেম্বর)। তবে একদিন আগেই ভরে গেছে সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ। শুক্রবার বিকেলেই পুরো মাঠ নেতাকর্মীতে পূর্ণ হয়ে যায। এরপরও কিছুক্ষণ পরপর আসছে মিছিল।

এদিকে শুক্রবার পুরো সিলেট মিছিলের নগরে পরিণত হয়েছে। বিশেষত দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিল হচ্ছে নগরে। মোটরসাইকেল নিয়েও শোভাযাত্রা হচ্ছে একটু পরপর। ধানের শীষ প্রতীক আর খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত রং-বেরঙের টি-শার্ট পরে এসব মিছিলে অংশ নিচ্ছেন নেতাকর্মীরা। সব মিছিলেরই গন্তব্য আলিয়া মাদ্রাসা মাঠ।

বিকেলে সুনামগঞ্জের ছাতক থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমানের নেতৃত্বে কয়েকশ মোটরসাইকেল নিয়ে মিছিলসহকারে আসেন নেতাকর্মীরা। 

মিজানুর রহমান বলেন, 'ধর্মঘট দিয়ে বিএনপি নেতাকর্মীদের ঘরে আটকে রাখা যায়নি। আজ আমার সাথেই ছাতক থেকে প্রায় ১০ হাজার নেতাকর্মী সমাবেশে এসেছেন। কাল সকালে আরও অনেকে আসবেন।'

নগরের চৌহাট্টা, জিন্দাবাজার, রিকাবীবাজার, লামাবাজারসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, কিছুক্ষণ পরপরই একেকটি মিছিল যাচ্ছে। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ধানের শীষ প্রতীক আর খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি। সবার মুখেই বিএনপির পক্ষে ও সরকারের বিরুদ্ধে নানা স্লোগান। বাইকে, খোলা ট্রাকে, ভ্যানেও মিছিল করছেন অনেকে। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উদ্দীপনা।

সমাবেশস্থল আলীয়া মাদ্রাসা মাঠ পূর্ণ হয়ে পাশের রিকাবীবাজার-চৌহাট্টা সড়কেও অবস্থান নিয়েছেন অনেক নেতাকর্মী। ফলে এই সড়কে যানজট লেগে গেছে।

দুর-দূরান্ত থেকে আসা অনেক নেতাকর্মীকে মাঠের মধ্যে তৈরি ‌'ক্যাম্পে' শুয়ে-বসে থাকতে দেখা গেছে। অনেকে মাঠের মধ্যেই ঘুরে ঘুরে মিছিল করছেন। আর নেতারা ব্যস্ত মঞ্চের শেষ মূহূর্তের প্রস্তুতির কাজে। বিকেলে মাঠ ও আশপাশের এলাকায় মাইক লাগানোর কাজ চলছিলে।

সমাবেশস্থলে নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। রয়েছে বেশ কয়েকটি খাবারের স্টল। এ ছাড়া ডা. জোবায়েদা রহমান ফুড কোর্ট নামে একটি স্টল থেকে বিনামূল্যে শুকনো খাবার ও পানি বিতরণ করা হচ্ছে। 

এর আগে শুক্রবার সকালেই বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানিয়েছিলেন, 'বিকেল থেকে এই সিলেট নগরী জনসমুদ্রে পরিণত হবে। যেটা আপনারা আগামীকাল আশা করছেন, সেটা আজকের মধ্যেই দেখবেন যে, শহর লোকে লোকারণ্য হয়ে পড়বে।'

তিনি বলেন, 'আমরা বাধা-বিপত্তি মাথায় নিয়েই আমাদের সব কাজ ১৩ বছর ধরে করছি। আপনারা দেখেন, আগামীকাল আমাদের সমাবেশ। গতকাল (বৃহস্পতিবার) থেকেই মানুষ চলে আসছেন। আমাদের দাবি এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে।'

Related Topics

টপ নিউজ / সারাদেশ

সিলেট / বিএনপি / গণসমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে প্রধানমন্ত্রী, বৃষ্টিতে ভিজে স্বাগত জানালেন চা শ্রমিকরা
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • বিদ্যুতের প্রিপেইড মিটারে ২০০ ডিজিটের টোকেন! সিলেটে রিচার্জ নিয়ে গ্রাহকের ভোগান্তির একশেষ
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net