Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
ঢাবির ৫৩তম সমাবর্তন শনিবার

বাংলাদেশ

বাসস
17 November, 2022, 08:25 pm
Last modified: 17 November, 2022, 08:25 pm

Related News

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ই-মেইল যাচাইয়ের প্রতীকী প্রশিক্ষণ দিল শিক্ষার্থীরা
  • স্মরণ: অধ্যাপক আরেফিন সিদ্দিক
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩০ নভেম্বর থেকে অনলাইন ক্লাস শুরু
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবৈধ ও ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ নিয়ে বিতর্ক কেন?
  • নীলক্ষেতে অরক্ষিতভাবে ডাকসু নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর অভিযোগের তদন্ত চলছে

ঢাবির ৫৩তম সমাবর্তন শনিবার

বাসস
17 November, 2022, 08:25 pm
Last modified: 17 November, 2022, 08:25 pm

৫৩তম সমাবর্তনের জন্য প্রস্তুত দেশের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আগামী ১৯ নভেম্বর (শনিবার) ৩০ হাজার ৩৪৮ জন স্নাতক ও গবেষকের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের মধ্যে অনুষ্ঠিত হবে ঢাবির ৫৩তম সমাবর্তন। সব মিলিয়ে ঢাবি ক্যাম্পাসে এখন সমাবর্তনকে ঘিরে সাজ সাজ রব।

কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি আবদুল হামিদ।

নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ ডক্টর জ্যঁ তিরোল সমাবর্তন বক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এক প্রেস ব্রিফিংয়ে ঢাবি উপাচার্য ড. আখতারুজ্জামান জানান।

শনিবার সকাল ১১টা ৫৫ মিনিটে চ্যান্সেলরের শোভাযাত্রা শুরু হবে। সমাবর্তন শুরু হবে দুপুর ১২টায়। সমাবর্তন অনুষ্ঠান শেষ হওয়ার পর স্নাতকরা তাদের সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।

ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ—এ দুই ভেন্যু থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাবি অধিভুক্ত সাত কলেজ সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবে।

অংশগ্রহণকারীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেন্যুতে মোট ২২ হাজার ২৮৭ জন শিক্ষার্থী এবং ঢাকা কলেজ ও ইডেন কলেজ ভেন্যুতে ৭ হাজার ৭৯৬ জন শিক্ষার্থী অংশ নেবেন।

মোট ১৩১ জন মেধাবী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ১৫৩টি স্বর্ণপদক, ৯৭টি পিএইচডি, ২টি ডিবিএ ও ৩৫টি এমফিল ডিগ্রি প্রদান করা হবে।

সমাবর্তনে অধ্যাপক ডক্টর জ্যঁ তিরোলকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মোট ৫২ জনকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সমাবর্তন সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

Related Topics

টপ নিউজ

সমাবর্তন / ঢাবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ই-মেইল যাচাইয়ের প্রতীকী প্রশিক্ষণ দিল শিক্ষার্থীরা
  • স্মরণ: অধ্যাপক আরেফিন সিদ্দিক
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩০ নভেম্বর থেকে অনলাইন ক্লাস শুরু
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবৈধ ও ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ নিয়ে বিতর্ক কেন?
  • নীলক্ষেতে অরক্ষিতভাবে ডাকসু নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর অভিযোগের তদন্ত চলছে

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net