Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
বিএনপির সমাবেশের আগে মৌলভীবাজারেও পরিবহন ধর্মঘটের ডাক

বাংলাদেশ

মৌলভীবাজার প্রতিনিধি
16 November, 2022, 08:25 pm
Last modified: 16 November, 2022, 09:03 pm

Related News

  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • আ.লীগের মতো বর্তমান সরকারও দুদককে শক্তিশালী করার ব্যাপারে আন্তরিক নয়: রুমিন ফারহানা
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ

বিএনপির সমাবেশের আগে মৌলভীবাজারেও পরিবহন ধর্মঘটের ডাক

মৌলভীবাজার প্রতিনিধি
16 November, 2022, 08:25 pm
Last modified: 16 November, 2022, 09:03 pm

১৯ নভেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশের আগে এবার মৌলভীবাজার জেলায় দুই দিনের পরিবহন ধর্মঘট ঘোষণা করেছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। এসময় বন্ধ থাকবে সকল ধরনের যানবাহন বলে জানিয়েছেন নেতৃবৃন্দরা। তবে বিএনপি মনে করছে এসব সরকারের কারসাজি। উল্লেখ্য, ১৯ নভেম্বর সিলেটও ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক সমিতি।

বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ধর্মঘটের ঘোষণা দেন মৌলভীবাজার বাস-মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান রশিদ উদ্দিন আহমদ।

তিনি বলেন, মৌলভীবাজার জেলার সব পরিবহন মালিক সমিতি ও সড়ক শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে সিএনজি অটোরিক্সা রেজিস্ট্রেশন বন্ধ এবং সিএনজি গাড়ির সামনে গ্ৰিল লাগানো, ব্যাটারিচালিত টমটমের অবৈধভাবে চলাচল ও ট্রাক, লরি, পিক‌আপ ক্যাভার্ড ভ্যান গাড়িতে চাঁদাবাজি ও পুলিশি হয়রানি বন্ধ এবং মৌলভীবাজার জেলায় একটি স্থায়ী ট্রাক স্ট্যান্ড নির্মাণের দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে।

রশিদ উদ্দিন বলেন, 'আগামী ১৮ নভেম্বর সকাল ৬টা থেকে ১৯ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ধর্মঘট চলবে। তাই মৌলভীবাজার জেলার সন সড়কে বাস মিনিবাস ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকার ঘোষণা করা হলো।'

এ সময় মৌলভীবাজার জেলা মিনিবাস মালিক গ্ৰুপের চেয়ারম্যান আসাদ হোসেন মক্কু, মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুর রহমান, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদুর রহমান অদুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিবহন ধর্মঘটের বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান জানান, 'এগুলো ক্ষমতাসীন সরকারের কারসাজি। আমাদের নেতাকর্মীরা এসব ধর্মঘট তোয়াক্কা করেন না। এরইমধ্যে মৌলভীবাজার থেকে বিএনপি নেতাকর্মীরা সমাবেশস্থলে আসা শুরু করেছেন। আমিও এখন সমাবেশস্থলে। আমরা আমাদের জেলা প্যান্ডেল প্রস্তুত করছি।'

তিনি বলেন, 'পরিবহন বন্ধ করে কোনো লাভ নেই। বিএনপির নেতাকর্মীরা প্রয়োজনে পায়ে হেঁটে আসবেন। এই ধর্মঘটকে আমরা পাত্তা দিচ্ছি না। দেশের অন্যান্য স্থানেও সরকারের মদদে বিএনপির সমাবেশ নস্যাৎ করতে ধর্মঘট ডাকা হয়েছে। তবু লাখো মানুষের স্রোত ঠেকানো যায়নি, সিলেটেও সম্ভব হবে না।'

Related Topics

টপ নিউজ / সারাদেশ

পরিবহন ধর্মঘট / বিএনপি / আওয়ামী লীগ / গণসমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • আ.লীগের মতো বর্তমান সরকারও দুদককে শক্তিশালী করার ব্যাপারে আন্তরিক নয়: রুমিন ফারহানা
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net