Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 16, 2026
ফারদিন হত্যার চূড়ান্ত কোনো কারণ এখনো খুঁজে পাইনি : ডিবি প্রধান 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 November, 2022, 09:10 am
Last modified: 13 November, 2022, 11:46 pm

Related News

  • শাপলা চত্বর হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানি ১ নভেম্বর
  • অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
  • অপ্রতিম হত্যা: দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি, কারাগারে প্রেরণ
  • আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ
  • একমাত্র সন্তানের জানাজার আগে কান্নায় ভেঙে পড়েন অপ্রতিমের বাবা

ফারদিন হত্যার চূড়ান্ত কোনো কারণ এখনো খুঁজে পাইনি : ডিবি প্রধান 

তিনি বলেন, 'মাদকের কারণেই ফারদিন খুন হয়েছেন এমন কথা কখনও গোয়েন্দা পুলিশ বলেনি।'
টিবিএস রিপোর্ট
13 November, 2022, 09:10 am
Last modified: 13 November, 2022, 11:46 pm
নিহত বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যাকাণ্ডের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, 'একাধিক বিষয় সামনে রেখে আমরা তদন্ত করছি। তবে এখনও হত্যাকাণ্ডের চূড়ান্ত কোনও কারণ আমরা খুঁজে পাইনি।' 

তিনি বলেন, 'মাদকের কারণেই ফারদিন খুন হয়েছেন এমন কথা কখনও গোয়েন্দা পুলিশ বলেনি।'

শনিবার (১২ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'আমরা তদন্তের স্বার্থে চনপাড়া, ডেমরা ও খিলগাঁও গিয়েছিলাম। সব জায়গায় আমাদের টিম কাজ করছে। আমরা এখনও চূড়ান্ত কোনও তথ্য পাইনি। গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে কখনও বলা হয়নি, ফারদিন চনপাড়া গিয়ে মাদক সংশ্লিষ্টতার কারণে মারা গেছেন। তাদের ধারণা, ফারদিন রাজধানীর কোনও এলাকায় খুন হতে পারেন।'

ডিবি প্রধান আরও বলেন, 'আমরা তার ফোনের ডাটা এনালাইসিস করে সে কার কার সঙ্গে কথা বলেছে সবকিছু মিলিয়ে দেখছি। এতে মনে হচ্ছে, সে ঢাকা শহরের কোনও এক জায়গায় খুন হতে পারে। মোবাইলের লোকেশনে আমরা নারায়ণগঞ্জও পেয়েছি।'  

হারুন অর রশীদ বলেন, 'মামলার এক নম্বর আসামি ফারদিনের বান্ধবীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় তার নাম এলেও তিনিই যে দায়ী সেটা বলছি না। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।' 

প্রসঙ্গত, গত ৪ নভেম্বর নিখোঁজ হয় বুয়েটের এই শিক্ষার্থী। পরে ৭ নভেম্বর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গত বুধবার দিবাগত রাতে বাবা কাজী নূর উদ্দিন রাজধানীর রামপুরা থানায় হত্যা মামলা করেন। 

ওই মামলায় ছেলের বন্ধু আয়াতুল্লাহ বুশরার নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়। গত বৃহস্পতিবার সকালে তাকে রামপুরার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন।  

Related Topics

টপ নিউজ

ফারদিন হত্যা / বুয়েট শিক্ষার্থী হত্যা / হত্যাকাণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
    মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: এনডিটিভি
    বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • ছবি: টিবিএস
    ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন
  • মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। ছবি: রয়টার্স
    আগামী দুই বছর নিয়ে আমার আশঙ্কা: পল ক্রুগম্যান
  • ছবি: সংগৃহীত
    গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

Related News

  • শাপলা চত্বর হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানি ১ নভেম্বর
  • অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
  • অপ্রতিম হত্যা: দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি, কারাগারে প্রেরণ
  • আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ
  • একমাত্র সন্তানের জানাজার আগে কান্নায় ভেঙে পড়েন অপ্রতিমের বাবা

Most Read

1
ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ

মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: এনডিটিভি
বিনোদন

বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

3
ছবি: টিবিএস
অর্থনীতি

ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও

4
ইলাস্ট্রেশন: টিবিএস
টপ নিউজ

জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন

5
মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। ছবি: রয়টার্স
মতামত

আগামী দুই বছর নিয়ে আমার আশঙ্কা: পল ক্রুগম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net