Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
এইচএসসি পরীক্ষায় বিতর্কিত প্রশ্নপত্র প্রস্তুতকারী শিক্ষকদের নাম প্রকাশ করলো শিক্ষা মন্ত্রণালয়  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 November, 2022, 02:55 pm
Last modified: 08 November, 2022, 03:03 pm

Related News

  • সরকারি কলেজের শিক্ষকরা ৮ লাখ টাকা করে ঘুষ দিয়ে বদলি হচ্ছেন: পরিকল্পনা উপদেষ্টা
  • নির্বাচনে ব্যবসায়ী কমেছে, আইনজীবী ও শিক্ষক বেড়েছে: টিআইবি
  • জুলাই অভ্যুত্থান বিরোধী অবস্থান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষকের বিরুদ্ধে চার্জ গঠনের সিদ্ধান্ত
  • ডাকসু নেতার ধাওয়া: দৌড়ে পালালেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক আ ক ম জামাল
  • ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল গণ বিশ্ববিদ্যালয় শিক্ষকের

এইচএসসি পরীক্ষায় বিতর্কিত প্রশ্নপত্র প্রস্তুতকারী শিক্ষকদের নাম প্রকাশ করলো শিক্ষা মন্ত্রণালয়  

চলমান এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্রে থাকা একটি অনুচ্ছেদ (সৃজনশীল প্রশ্নের একটি অংশ) নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে। এ অনুচ্ছেদের মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন অনেকে।
টিবিএস রিপোর্ট
08 November, 2022, 02:55 pm
Last modified: 08 November, 2022, 03:03 pm
ছবি: সংগৃহীত

চলমান উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় বাংলা প্রথম পত্রের বিতর্কিত 'সৃজনশীল' প্রশ্নপত্রটি যারা তৈরি ও পুনঃমূল্যায়ন করেছেন, সেই শিক্ষকদের নাম প্রকাশ করেছে  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

মঙ্গলবার (৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবুল খায়ের দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, বিতর্কিত ওই প্রশ্নপত্রটি তৈরি এবং পুনঃমূল্যায়ন করেছেন যে পাঁচজন শিক্ষক, তারা সবাই যশোর বোর্ডের। 

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঝিনাইদহের মহেশপুরের ডা. সাইফুল ইসলাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পাল ওই বিতর্কিত প্রশ্নপত্রটি তৈরি করেন, যা পরবর্তীতে যশোর শিক্ষা বোর্ডের অধীনের আরও চার শিক্ষক পুনঃমূল্যায়ন করেন।

প্রশ্নপত্রটি পুনঃমূল্যায়নকারী চার শিক্ষক হলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক সৈয়দ তাজউদ্দিন শাওন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. শফিকুল রহমান, নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের সহকারী অধ্যাপক শ্যামল কুমার ঘোষ, কুষ্টিয়ার ভেড়ামারা আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম।

গত রোববার (৬ নভেম্বর) অনুষ্ঠিত ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্রে থাকা একটি অনুচ্ছেদ (সৃজনশীল প্রশ্নের একটি অংশ) নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে।

প্রশ্নপত্রে থাকা অনুচ্ছেদটি ছিল এরকম-   "নেপাল ও গোপাল দুই ভাই। জমি নিয়ে বিরোধ তাদের দীর্ঘদিন। শেষমেষ ভাইকে শাস্তি দিতে আবদুল নামের এক মুসলমানের কাছে তার ভাগের জমি বেঁচে দেয় নেপাল। আবদুল সেখানে বাড়ি বানিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করে। ঈদুল আজহার সময় সে নেপালের বাড়ির সামনে গরু কুরবানি দেয়। এই ঘটনায় নেপালের মন ভেঙে যায়। কিছুদিন পর কাউকে কিছু না বলে সপরিবারে ভারতে চলে যায় সে।"  

প্রশ্নটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য স্তরে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। এ অনুচ্ছেদের মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন অনেকে। ফেসবুকে ভাইরাল হয়েছে প্রশ্নপত্রের এই অংশটি।

অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সামাজিক মাধ্যম ব্যবহারকারী ও সাধারণ মানুষ এনিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন এবং দোষী ব্যক্তিদের অবিলম্বে শাস্তিদানের দাবি তুলেছেন।

দেশের বিশিষ্ট শিক্ষাবিদেরাও এটিকে 'সাম্প্রদায়িক' এবং বাংলাদেশের মতো শান্তিপূর্ণ দেশে অপ্রত্যাশিত বলে উল্লেখ করেছেন।

আশরাফুল আলম চিশতী শাহিন তার ফেসবুকে লিখেছেন, একদল মানুষ আমাদের সন্তানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। এটি অত্যন্ত পরিতাপের বিষয়।

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছেন, দেশে সাম্প্রদায়িকতাকে উস্কে দেবে এই অনুচ্ছেদ। কোনো ধরনের সাম্প্রদায়িকতাই দেশের জন্য কল্যাণকর নয়। যারা একাজ করেছে সরকারকে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।

প্রশ্নপত্রে থাকা ভুলকে 'অনাকাঙ্ক্ষিত ঘটনা'' বলে অভিহিত করে  শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, এ বিষয়টি খতিয়ে দেখতে তাৎক্ষণিকভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধনকারী কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং শীঘ্রই দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে। 

শনিবার ( ৬ নভেম্বর) এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 
 

Related Topics

টপ নিউজ

এইচএসসি ও সমমানের পরীক্ষা / বাংলা প্রশ্ন / সাম্প্রদায়িক উস্কানি / শিক্ষক / বিতর্কিত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • সরকারি কলেজের শিক্ষকরা ৮ লাখ টাকা করে ঘুষ দিয়ে বদলি হচ্ছেন: পরিকল্পনা উপদেষ্টা
  • নির্বাচনে ব্যবসায়ী কমেছে, আইনজীবী ও শিক্ষক বেড়েছে: টিআইবি
  • জুলাই অভ্যুত্থান বিরোধী অবস্থান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষকের বিরুদ্ধে চার্জ গঠনের সিদ্ধান্ত
  • ডাকসু নেতার ধাওয়া: দৌড়ে পালালেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক আ ক ম জামাল
  • ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল গণ বিশ্ববিদ্যালয় শিক্ষকের

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net