Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
ব্যাকওয়ার্ড লিংকেজ স্থাপনে পার্টেক্স ক্যাবলসের চোখ এখন বিদেশি বিনিয়োগের দিকে

বাংলাদেশ

সালাহ উদ্দিন মাহমুদ
01 November, 2022, 12:20 pm
Last modified: 02 November, 2022, 03:41 pm

Related News

  • তিন স্তরের নিরাপত্তা প্রযুক্তির মাধ্যমে ক্যাবল মার্কেটে আধিপত্য বিস্তারের লক্ষ্য আকিজ-বশিরের
  • ৩০০ কোটি টাকা বিনিয়োগে ক্যাবল বাজারে প্রবেশ করছে আকিজ–বশির গ্রুপ
  • হাই-ভোল্টেজ ক্যাবল উৎপাদনে ৩% হারে উৎসে কর চালু করতে যাচ্ছে সরকার
  • বিদ্যুতায়ন, অবকাঠামোগত উন্নয়নের সঙ্গে বাড়ছে ক্যাবল শিল্পের বাজার
  • তারের জঞ্জালবিহীন সিলেটের সড়ক 

ব্যাকওয়ার্ড লিংকেজ স্থাপনে পার্টেক্স ক্যাবলসের চোখ এখন বিদেশি বিনিয়োগের দিকে

গত এক দশকে দেশীয় ক্যাবল বাজারের আকার দুই হাজার কোটি টাকা থেকে ১২ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। ক্যাবলের কাঁচামালের চাহিদাও প্রায় সাত হাজার কোটি টাকার, যার ৮০ শতাংশ আমদানি করা হয়ে থাকে।
সালাহ উদ্দিন মাহমুদ
01 November, 2022, 12:20 pm
Last modified: 02 November, 2022, 03:41 pm

ক্যাবল উৎপাদনের জন্য দেশে প্রথমবারের মতো কাঁচামাল সরবরাহকারী শিল্পকারখানা স্থাপনের পরিকল্পনা করছে দেশের শীর্ষস্থানীয় কংগ্লোমারেট পার্টেক্স গ্রুপ। প্রতিষ্ঠানটির অধিভুক্ত পার্টেক্স ক্যাবলসের জন্য ব্যাকওয়ার্ড লিংকেজ কারখানা স্থাপনে বিদেশি বিনিয়োগের সন্ধান করছে তারা।

এর মধ্য দিয়ে স্থানীয় বাজারে এবারই প্রথম কোনো প্রতিষ্ঠান ক্যাবল তার উৎপাদনের ব্যাকওয়ার্ড লিংকেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে।

ব্যাকওয়ার্ড লিংকেজ বলতে কোনো শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে তার সাপ্লাই চেইন বা সরবরাহ চক্রের সম্পর্ককে নির্দেশ করে। অর্থাৎ, নির্দিষ্ট কোনো পণ্য উৎপাদনে ব্যবহৃত অন্যান্য পণ্যের সরবরাহ ব্যবস্থাপনা।

ক্যাবল উৎপাদনের ক্ষেত্রে প্রধান কাঁচামাল হলো তামা, রাবার, অ্যালুমিনিয়াম, থার্মোপ্লাস্টিক ইত্যাদি। এসব কাঁচামাল পারটেক্সের ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পে প্রক্রিয়াজাত করা হবে।

ব্যবসা প্রতিষ্ঠানটি বর্তমানে কয়েকজন জাপানি বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা করছে, যারা ক্যাবল উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল প্রক্রিয়াকরণের জন্য পারটেক্স কেবলসকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে।

পার্টেক্স ক্যাবলস লিমিটেডের চিফ ফিন্যান্সিয়াল অফিসার রাকিব আহমেদ বলেন, এই পরিকল্পনার অংশ হিসেবে কোম্পানিটিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করা হবে যাতে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করার আগে কোম্পানিটিকে মূল্যায়ন করতে পারে।

ক্যাবল শিল্পের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান পার্টেক্স ক্যাবলস অভিহিত মূল্য বা ফেস ভ্যালুতে তিন কোটি শেয়ার ইস্যু করে ফিক্সড প্রাইজ পদ্ধতিতে ৩০ কোটি টাকা উত্তোলনের পরিকল্পনা করেছে।

'সম্ভাব্য বৈদেশিক বিনিয়োগ অনুসন্ধানে আমাদের একটি প্ল্যাটফর্ম দরকার। এছাড়া ব্যবসা বিস্তারে সহযোগীও খুঁজছি আমরা। এ ধরনের ব্যবসায়িক অংশীদাররা কিছু শর্ত দিয়ে থাকে। পুঁজিবাজারে তালিকাভুক্তি এর মধ্যে অন্যতম,' বলেন তিনি।

'তালিকাভুক্ত হয়ে আমরা টেকসই ব্যবসার মাধ্যমে কোম্পানির সুনাম ধরে রাখতে চাই' যোগ করেন রাকিব আহমেদ।

২০১৬ সালে স্থাপিত প্রতিষ্ঠানটি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও)-র তহবিল কার্যকরী মূলধন ও বিএমআরই (ভারসাম্য, আধুনিকায়ন, সংস্কার ও সম্প্রসারণ)-এর জন্য ব্যবহার করতে আগ্রহী।

ক্যাবল নির্মাতা প্রতিষ্ঠানটি গত অর্থবছর ১০ শতাংশ নিট মুনাফাসহ ৩০০ কোটি টাকার ব্যবসা করে।

সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড কোম্পানির সহযোগী বিনিয়োগকারী হিসেবে কাজ করবে। এর লক্ষ্যে সংস্থাটি ইতোমধ্যে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

পারটেক্স স্টার গ্রুপ দেশের অন্যতম বৃহত্তম ও বহুমুখী বেসরকারি উদ্যোগ। ১৯৬২ সালে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। এম এ হাসেম ছিলেন এই গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। প্রতিষ্ঠানটির আরেক অঙ্গ সংস্থান স্টার অ্যাডেসিভ লিমিটেডও পুঁজিবাজারের তালিকাভুক্ত।

প্রতিষ্ঠানটির অধীনে উত্পাদন, পরিষেবা ও ট্রেডিং সংশ্লিষ্ট ২০টি ব্যবসা পরিচালিত হয়। গ্রাহকদের তারা সেরা দামে গুণগত মানসম্পন্ন পণ্য ও পরিষেবা দিয়ে থাকে।

দেশব্যাপী বিদ্যুতায়নের পাশাপাশি ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ও আবাসন খাতসহ ক্রমবর্ধমান শিল্পকারখানার কারণে বাংলাদেশে ক্যাবল তারের বাজার প্রতি বছর গড়ে ২০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে।

শিল্প সংশ্লিষ্টরা বলছেন, গত এক দশকে দেশীয় ক্যাবল বাজারের আকার দুই হাজার কোটি টাকা থেকে ১২ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। ক্যাবলের কাঁচামালের চাহিদাও প্রায় সাত হাজার কোটি টাকার, যার ৮০ শতাংশ আমদানি করা হয়ে থাকে।

ক্যাবল খাতের দুই বৃহৎ প্রতিষ্ঠান বিআরবি কেবল ও বিবিএস ক্যাবলসসের আপাতত ব্যাকওয়ার্ড লিংকেজ কারখানা স্থাপনের কোনো পরিকল্পনা নেই। তবে দেশে ব্যাকওয়ার্ড লিংকেজ কারখানা থাকলে ক্যাবল শিল্পের আরও উন্নতি হতো বলে বিশ্লেষকদের ধারণা।

এই খাতে বড় বড় ব্র্যান্ডসহ ১২০টিরও বেশি কোম্পানি মোটা বিনিয়োগ করেছে, যার ফলে সৃষ্টি হয়েছে ৫০ হাজারের বেশি কর্মসংস্থান।

তবে সরকারি প্রকল্পে আমদানিকৃত ক্যাবল ব্যবহারের কারণে স্থানীয় ক্যাবল নির্মাতারা অসম প্রতিযোগিতায় পড়েছেন বলে অভিযোগ করেন।

বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড দীর্ঘদিন ধরে দেশের ক্যাবল বাজারে নেতৃত্ব দিয়ে আসছে। স্থানীয় বাজারের ৫০ শতাংশের বেশি তাদের দখলে। সব ধরনের ক্যাবল ও ক্যাবল অ্যাডাপ্টার উত্পাদন করে বিআরবি। প্রতিষ্ঠানটিতে সরাসরি ১০ হাজারের বেশি মানুষ কাজ করছে।

ক্যাবল কোম্পানিগুলো চিলি, চীন, ভারত, ওমান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর থেকে শুল্ক দিয়ে কাঁচামাল আমদানি করে থাকে।

শেয়ার বাজারের তালিকাভুক্ত দ্বিতীয় বৃহত্তম ক্যাবল প্রস্তুতকারক বিবিএস ক্যাবলস ২০২০-২১ অর্থবছরে ৬৪৭ কোটি টাকার ক্যাবল বিক্রি করেছে। এছাড়াও শেয়ারবাজারের তালিকাভুক্ত না থাকা কোম্পানির দ্বিতীয় ইউনিটটিও একই বছরে ৪০০ কোটি টাকার টার্নওভার অর্জন করে।

শিল্প সংশ্লিষ্টরা বলছেন, বাজারে অন্তত সাত ধরনের বৈদ্যুতিক তার রয়েছে। এদের দামেও পার্থক্য আছে।

উদ্বেগ প্রকাশ করে তারা জানান, স্থানীয় নির্মাতারা অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সক্ষম হওয়া সত্ত্বেও বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য বিদেশ থেকে বিপুল পরিমাণে ক্যাবল আনা হয়।

ভারত ও চীন থেকে নিম্নমানের পণ্য বিভিন্নভাবে মিথ্যা ডিক্লেয়ারেশন বা ডিক্লেয়ারেশন ছাড়াই বাজারে আসে বলেও অভিযোগ তাদের।

এছাড়া দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় নির্মিত ছোট কারখানাগুলো নিম্নমানের নন-ব্র্যান্ডেড ক্যাবল উৎপাদন করছে, যেগুলো বাজারের প্রায় ১০ শতাংশ জুড়ে রয়েছে।

বিআরবি, বিবিএস ও পারটেক্সের পর প্রাণ-আরএফএল গ্রুপের বিজলি ক্যাবলস দেশের বাজারে ভালো অবস্থানে রয়েছে।

সরকারি প্রকল্পে স্থানীয়ভাবে তৈরি তার ব্যবহার করার দাবিও জানিয়েছে এসব প্রতিষ্ঠান।

নগরীতে তারের জঞ্জাল কমাতে সরকার সব শহরে আন্ডারগ্রাউন্ড ক্যাবল স্থাপনের ঘোষণা দিয়েছে।

দেশীয় ইলেকট্রিক জায়ান্ট ওয়ালটন গ্রুপও সম্প্রতি ক্যাবল খাতে প্রবেশের পরিকল্পনা করছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য ধীরে ধীরে সব ধরনের ক্যাবল উৎপাদন শুরু করা।

ওয়ালটন ও পারটেক্স গ্রুপ ছাড়াও অ্যালকো গ্রুপও ক্যাবল খাতে নতুন বিনিয়োগ করতে যাচ্ছে।

Related Topics

টপ নিউজ

পার্টেক্স / ক্যাবল / ক্যাবল শিল্প / তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • তিন স্তরের নিরাপত্তা প্রযুক্তির মাধ্যমে ক্যাবল মার্কেটে আধিপত্য বিস্তারের লক্ষ্য আকিজ-বশিরের
  • ৩০০ কোটি টাকা বিনিয়োগে ক্যাবল বাজারে প্রবেশ করছে আকিজ–বশির গ্রুপ
  • হাই-ভোল্টেজ ক্যাবল উৎপাদনে ৩% হারে উৎসে কর চালু করতে যাচ্ছে সরকার
  • বিদ্যুতায়ন, অবকাঠামোগত উন্নয়নের সঙ্গে বাড়ছে ক্যাবল শিল্পের বাজার
  • তারের জঞ্জালবিহীন সিলেটের সড়ক 

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net