Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
বেআইনিভাবে ধর্মঘট ডাকলে কারাদণ্ডের বিধান রেখে খসড়া আইনের অনুমোদন দিল মন্ত্রিসভা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 October, 2022, 08:10 pm
Last modified: 31 October, 2022, 08:11 pm

Related News

  • সিলেটে পেট্রোল পাম্পে সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডা, কর্মচারীকে ছুরিকাঘাত; তেল বিক্রি বন্ধ, ধর্মঘটের ডাক
  • নবগঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক কাল
  • তারেক রহমানসহ প্রথমবার মন্ত্রী হলেন যারা
  • বিএনপির মন্ত্রিপরিষদে থাকছেন অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান
  • বিকেলে মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে অংশ নেবে না জামায়াত ও এনসিপি

বেআইনিভাবে ধর্মঘট ডাকলে কারাদণ্ডের বিধান রেখে খসড়া আইনের অনুমোদন দিল মন্ত্রিসভা

‘যদি কেউ অযৌক্তিকভাবে ধর্মঘট বা হরতাল কার্যকর করে বাস বা ট্রাক চলাচল বন্ধ করে দেয়, তবে সরকার ব্যবস্থা নিতে পারে। এটি অমান্য করলে শাস্তির বিধানও রাখা হয়েছে।’
টিবিএস রিপোর্ট
31 October, 2022, 08:10 pm
Last modified: 31 October, 2022, 08:11 pm

পরিবহন ও জ্বালানিসহ অত্যাবশ্যকীয় সেবা খাতে অবৈধভাবে ধর্মঘট ডাকলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ডের বিধান রেখে মন্ত্রিসভা আজ 'অত্যাবশ্যকীয় পরিষেবা আইন, ২০২২'-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

সরকার কোন বিষয়গুলোকে অত্যাবশ্যকীয় পরিষেবা হিসেবে ঘোষণা করবে, সে বিষয়ে আইনটির ১৪টি ধারার মধ্যে ৪ নম্বর ধারায় বলা হয়েছে। আরেকটি ধারায় ধর্মঘট, লকডাউন বা লেঅফ নিয়ে বলা হয়েছে।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, 'অনেক সময় শিল্প প্রতিষ্ঠানে লে-অফ বা নক আউট করা হয়। সরকার যদি মনে করে এগুলো জাস্টিফায়েড না তাহলে এগুলো নিষিদ্ধ করতে পারবে।'

স্থল, জল, রেল ও আকাশপথের যাত্রী বা পণ্য পরিবহনও অত্যাবশ্যকীয় পরিষেবা হিসেবে বিবেচিত হবে উল্লেখ করে তিনি বলেন, 'যদি কেউ অযৌক্তিকভাবে ধর্মঘট বা হরতাল কার্যকর করে বাস বা ট্রাক চলাচল বন্ধ করে দেয়, তবে সরকার ব্যবস্থা নিতে পারে। এটি অমান্য করলে শাস্তির বিধানও রাখা হয়েছে।'

মন্ত্রিপরিষদ সচিব বলেন, 'কেউ যদি এ জাতীয় অপরাধ করে, তাহলে তাকে ৬ মাসের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা হবে। আবার কেউ যদি বেআইনি ধর্মঘট চলমান রাখার জন্য সমর্থন দেয়, তাহলে এক বছরের কারাদণ্ড ও অনূর্ধ্ব ৫০ হাজার টাকা জরিমানা করা হবে।'

তিনি আরও বলেন, প্রস্তাবিত আইনে ডাক ও টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, ই-কমার্স, ইলেকট্রনিক ও ডিজিটাল সেবার মতো কিছু প্রয়োজনীয় সেবার কথা বলা হয়েছে। 'সরকার মনে করে এই সেবাগুলো যখন খুশি তখন বন্ধ করে দিতে পারবে না।'
 
Related Topics

টপ নিউজ

মন্ত্রিপরিষদ / ধর্মঘট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এনডিটিভি
    অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
    মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের
  • ছবি: রয়টার্স
    বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

Related News

  • সিলেটে পেট্রোল পাম্পে সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডা, কর্মচারীকে ছুরিকাঘাত; তেল বিক্রি বন্ধ, ধর্মঘটের ডাক
  • নবগঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক কাল
  • তারেক রহমানসহ প্রথমবার মন্ত্রী হলেন যারা
  • বিএনপির মন্ত্রিপরিষদে থাকছেন অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান
  • বিকেলে মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে অংশ নেবে না জামায়াত ও এনসিপি

Most Read

1
ছবি: এনডিটিভি
বিনোদন

অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

2
নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
ফিচার

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

4
রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা

5
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের

6
ছবি: রয়টার্স
খেলা

বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net