Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
ঢাকার সড়ক নিরাপত্তা গবেষণায় অর্থায়ন করবে ব্লুমবার্গ: মেয়র আতিক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 October, 2022, 10:00 am
Last modified: 30 October, 2022, 11:33 am

Related News

  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • ‘আপনি একজন জঘন্য রিপোর্টার’: খাশোগি হত্যা নিয়ে প্রশ্ন করায় সাংবাদিককে ট্রাম্পের কটূক্তি
  • সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ রিমান্ডে, আতিককে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
  • ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে ধনী পরিবার: ফের শীর্ষে উঠে এসেছে ওয়ালটনের নাম
  • হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ৫ দিনের রিমান্ডে

ঢাকার সড়ক নিরাপত্তা গবেষণায় অর্থায়ন করবে ব্লুমবার্গ: মেয়র আতিক

ডিএনসিসি মেয়র বলেন, 'ঢাকা শহরের বিপুল জনসংখ্যার জন্য প্রয়োজনীয় মাঠ-পার্ক নেই, ওপেন স্পেস নেই। সব জায়গায় শুধু প্লট আর ভবন। শহরকে বাঁচাতে মাঠ-পার্ক নির্মাণ করতে আমরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি।' 
টিবিএস রিপোর্ট
30 October, 2022, 10:00 am
Last modified: 30 October, 2022, 11:33 am

ঢাকা শহরে সড়কের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় গবেষণা করে মাস্টারপ্ল্যান তৈরি করা হবে। এর জন্য যত খরচ হবে সব আর্থিক এবং অর্থনৈতিক ডেটা সফটওয়্যার সংস্থা ব্লুমবার্গ দেবে। বিষয়টি নিয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শনিবার রাজধানীর গুলশানের নগর ভবনের অডিটোরিয়ামে 'সি-৪০ সিটিস কনফারেন্স অ্যান্ড ব্লুমবার্গ অ্যাওয়ার্ড-২০২২' অর্জন বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

মেয়র আতিকুল ইসলাম ব্লুমবার্গ অ্যাওয়ার্ড নগরবাসীকে উৎসর্গ করেন এবং এ পুরস্কার প্রাপ্তি দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে বলে জানান।

মেয়র বলেন, ব্লুমবার্গ ফিলানথ্রফিস ঢাকা শহরের যানজট নিরসন ও সড়কের নিরাপত্তা নিয়েও কাজ করার আগ্রহ প্রকাশ করেছে এবং বিষয়টি নিয়ে তাদের সাথে একটি চুক্তিও হয়েছে।

ডিএনসিসি মেয়র বলেন, 'ঢাকা শহরের বিপুল জনসংখ্যার জন্য প্রয়োজনীয় মাঠ-পার্ক নেই, ওপেন স্পেস নেই। সব জায়গায় শুধু প্লট আর ভবন। শহরকে বাঁচাতে মাঠ-পার্ক নির্মাণ করতে আমরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি।' 

ডিএনসিসি মেয়র বলেন, 'বিশ্বের বিভিন্ন শহরের সাথে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে কাজ করছি। আন্তর্জাতিক পরিমন্ডলে সহযোগিতার জন্য তিনটি প্রস্তাব রেখেছি- জলবায়ু উদ্বাস্তুদের জন্য বরাদ্দকৃত ফান্ডের ৫০% নগরের জন্য বরাদ্দকরণ, গ্রিন জব তৈরি করা এবং জলবায়ু উদ্বাস্তুদের জন্য স্বল্প খরচে বাসস্থানের ব্যাবস্থা করা।' 

জলবায়ু পরিবর্তনের প্রভাবে পুরো বিশ্ব আজ হুমকিতে উল্লেখ করে মেয়র বলেন, 'প্রতিনিয়ত তাপমাত্রা বেড়ে চলেছে। পুরো বিশ্ব হুমকিতে রয়েছে। উত্তর মেরুর বরফ গলে সমুদ্রের উচ্চতা বেড়ে লবণাক্ত পানি সর্বত্র ছড়িয়ে পড়ছে। বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। ন্যাচারবেজড সলিউশনের কোন বিকল্প নেই। আমরা ন্যাচারবেজড সলিউশনে গুরুত্বারোপ করছি।'

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, 'তেজগাঁওয়ে প্রায় সাড়ে ৬ হাজার ট্র‍্যাক। আমি গেলে কেউ থাকে না। চলে আসলে আবার আসে। তেজগাঁওয়ে কয়েকটি সংস্থা ও মন্ত্রণালয়ের জমি রয়েছে। অনুরোধ করছি সেগুলো সিটি কর্পোরেশনে হস্থান্তর করার। এই ট্র‍্যাকগুলোর জন্য একটি সেখানে একটি স্টেশন নির্মাণ করলে এটি সুষ্ঠু ব্যবস্থাপনায় আসবে।'

উল্লেখ্য ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম মেয়র'স মাইগ্রেশান কাউন্সিলের লিডারশীপ বোর্ডের সদস্য, মেয়র'স মাইগ্রেশান কাউন্সিল টাস্কফোর্সের কো-লীড এবং সি-৪০ সিটিস স্টিয়ারিং কমিটির সদস্য হিসেবে নেতৃত্ব দিচ্ছেন।

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে সি-৪০ সিটির এবারের শীর্ষ সম্মেলনে গত ১৯ অক্টোবর ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলামের হাতে এই পুরস্কার তুলে দেন সি-৪০ সিটিস এর চেয়ারম্যান ও লন্ডনের মেয়র সাদিক খান।

এ বছরের সি-৪০ সিটিস এর শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য 'ইউনাইটেড ইন অ্যাকশন' এর সাথে সামঞ্জস্যপূর্ণ পাঁচটি বিভাগে মোট ১১টি শহরকে এই পুরস্কার প্রদান করা হয়।   

Related Topics

টপ নিউজ

মেয়র আতিক / রোড সেফটি মাস্টার প্ল্যান / ব্লুমবার্গ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • ছবি: পিএমও
    যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • ‘আপনি একজন জঘন্য রিপোর্টার’: খাশোগি হত্যা নিয়ে প্রশ্ন করায় সাংবাদিককে ট্রাম্পের কটূক্তি
  • সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ রিমান্ডে, আতিককে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
  • ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে ধনী পরিবার: ফের শীর্ষে উঠে এসেছে ওয়ালটনের নাম
  • হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ৫ দিনের রিমান্ডে

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

2
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

6
ছবি: পিএমও
বাংলাদেশ

যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net