Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
৫ বছরে দেশের বেসরকারি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 October, 2022, 10:25 am
Last modified: 31 October, 2022, 02:26 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া
  • ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ইরানের সামরিক বাহিনীকে সহায়তার অভিযোগে আরও ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
  • বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

৫ বছরে দেশের বেসরকারি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ এবং ইউএস অ্যাম্বাসি ইন বাংলাদেশ-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক সেমিনারে এ কথা তুলে ধরা হয়।
টিবিএস রিপোর্ট
30 October, 2022, 10:25 am
Last modified: 31 October, 2022, 02:26 pm
ছবি: সংগৃহীত

আগামী পাঁচ বছরে দেশের বেসরকারি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ সহয়তা দেবে যুক্তরাষ্ট্র। প্রধানত কৃষি, দক্ষতা উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি ও গবেষণা, রাজস্ব ব্যবস্থার উন্নয়ন এবং সার্বিক রপ্তানি উন্নয়ন খাতে এ সহায়তা দেওয়া হবে মার্কিন প্রতিষ্ঠান ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) মাধ্যমে।

শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে 'ইউএস বিজনেস ইন বাংলাদেশ' শ্লোগানকে সামনে রেখে তিনদিনব্যাপী ইউএস ট্রেড শো-২০২২ এর তৃতীয় ও শেষদিনে আয়োজিত সেমিনারে এসব বিষয় তুলে ধরা হয়।

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ এবং ইউএস অ্যাম্বাসি ইন বাংলাদেশ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির ইকোনমিক গ্রোথ অফিসের পরিচালক ড. মোহাম্মদ এন.খান। তিনি বলেন, বাংলাদেশে বেসরকারি ও বিদেশি বিনিয়োগ বাড়াতে হলে ব্যবসার পরিবেশ উন্নত করতে হবে। 

এক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ব্যবসার খরচ ও সময় কমানোর পাশাপাশি রপ্তানিতে নতুন নতুন খাতকে উৎসাহীত করার প্রতি গুরুত্ব দেন তিনি।

ড. মোহাম্মদ এন.খান আরও বলেন, ইউএসএআইডি দীর্ঘদিন ধরে এদেশে নারীর ক্ষমতায়নে কাজ করছে। নবায়নযোগ্য জালানি, বিষমুক্ত সবজি চাষে কৃষক প্রশিক্ষণ এবং বাজার ব্যবস্থা উন্নত করতে কাজ চালিয়ে যাচ্ছে। ফুল চাষ বৃদ্ধি, অ্যাকোয়া পদ্ধতির প্রসার, নিরাপদ পানির ব্যবস্থা, লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পে উৎসাহ প্রদান এবং দুধ প্রক্রিয়াকরণ শিল্প উন্নয়নে কাজ চলছে। সেই সঙ্গে ইকোট্যুরিজমের সম্ভাবনা কাজে লাগাতেও কার্যক্রম চলছে।

তিনি বলেন, এদেশে ব্যবসা উন্নয়নে ট্রেড ফ্যাসিলিটেশন বা বাণিজ্য সুবিধা দরকার। ২০২৬ সালে বাংলাদেশ এলডিসি উত্তরণের পর অনেক চ্যালেঞ্জ আসবে। তা মোকাবেলা করে আন্তর্জাতিক বাণিজ্যের সুযোগকে কাজে লাগাতে হবে।

তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ড ও জয়েন্ট স্টক রেজিস্টার কোম্পানি অফিসের সঙ্গে কাজ চলছে।

সেইসঙ্গে, কৃষি উন্নয়নে প্রযুক্তি হস্তান্তরের বিশেষ নজর দিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের চ্যালেঞ্জ মোকাবেলার ওপর গুরুত্ব দেন তিনি।  

Related Topics

টপ নিউজ

বিনিয়োগ সহায়তা / যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক / যুক্তরাষ্ট্র / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: রয়টার্স
    গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার
  • প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
    বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ
  • ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

Related News

  • যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া
  • ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ইরানের সামরিক বাহিনীকে সহায়তার অভিযোগে আরও ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
  • বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার

5
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
বাংলাদেশ

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ

6
ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
বাংলাদেশ

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net