Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
জানুয়ারিতে শুরু হচ্ছে ঢাকা লিট ফেস্ট; এবারের অতিথি হবেন দুই নোবেল বিজয়ী পামুক, গুরনাহ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 October, 2022, 04:45 pm
Last modified: 15 October, 2022, 04:45 pm

Related News

  • বেশিরভাগ ভারতীয়দের শখের বশে বই পড়ার অভ্যাস কম, তবুও দেশজুড়ে কেন এত সাহিত্য উৎসবের ধুম?
  • ‘কালি ও কলম’-এর ২ দশক: তিনদিনব্যাপী সাহিত্য সম্মেলনের উদ্বোধন
  • ২ দশকে ‘কালি ও কলম’, স্মরণীয় রাখতে ৩ দিনব্যাপী সাহিত্য সম্মেলন
  • বৃহস্পতিবার শুরু হচ্ছে নবম ঢাকা লিট ফেস্ট

জানুয়ারিতে শুরু হচ্ছে ঢাকা লিট ফেস্ট; এবারের অতিথি হবেন দুই নোবেল বিজয়ী পামুক, গুরনাহ

এবারের আসরে অংশ নিচ্ছেন নোবেল বিজয়ী দুই লেখক ওরহান পামুক ও আব্দুলরাজাক গুরনাহসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখকরা। 
টিবিএস রিপোর্ট
15 October, 2022, 04:45 pm
Last modified: 15 October, 2022, 04:45 pm

ছবি: সংগৃহীত

আগামী বছরের ৫ থেকে ৮ জানুয়ারি বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ঢাকা লিট ফেস্টের ১০ম আসর। এবারের আসরে অংশ নিচ্ছেন নোবেল বিজয়ী দুই লেখক ওরহান পামুক ও আব্দুলরাজাক গুরনাহসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখকরা। 

ঢাকা লিট ফেস্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

করোনার কারণে ৩ বছর বন্ধ থাকার পর ফের শুরু হতে যাচ্ছে এই সাহিত্য আসর। এই আয়োজনে নানা বিষয়ে আলোচনার পাশাপাশি থাকবে চলচ্চিত্র প্রদর্শনী, শিল্প প্রদর্শনী, সংগীত ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

লিট ফেস্টের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাসীর কাছে বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি এবং ঢাকাকে তুলে ধরার লক্ষ্যে ঢাকা লিট ফেস্টের যাত্রা শুরু হয় ২০১১ সালে। 

কল্পকাহিনী বা গল্প থেকে শুরু করে প্রবন্ধ, নিবন্ধ ও ইতিহাস, সমাজ ও রাজনীতি, কবিতা ও অনুবাদ, বিজ্ঞান ও গণিত, ধর্ম ও দর্শন—এর সবই এই উৎসবের আলোচনার বিষয়বস্তু।

লিট ফেস্টের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৩ সালে অনুষ্ঠেয় উৎসবের সম্ভাব্য ২০০ জন বক্তার মধ্য থেকে প্রথম ২৫ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় আছেন ওরহান পামুক, আবদুলরাজাক গুরনাহ, নুরুদ্দিন ফারাহ, অমিতাভ ঘোষ, হানিফ কুরেশি, রড্রিগো রে রোজা, পঙ্কজ মিশ্র, টিল্ডা সুইন্টন, জন লি অ্যান্ডারসন, অঞ্জলি রউফ, সারাহ চার্চওয়েল, গীতাঞ্জলি শ্রী, ডেইজি রকওয়েল, এসথার ফ্রয়েড, ম্যাথিউ এইকিন্স, আলেকজেন্দ্রা প্রিঙ্গেল, আন্দ্রে কুরকভ, আসমা সাইদ খান, ডেইম স্যারাহ গিলবার্ট, আনিসুল হক, মাশরুর আরেফিন, জয়া আহসান, কামাল নাসের চৌধুরী, জাফর ইকবাল ও মারিনা তাবাসসুম।

ঢাকা লিট ফেস্টের সহপরিচালক সাদাফ সায বলেন, এ উৎসবের দশম আসরে ঢাকায় প্রথমবারের মতো দুজন নোবেল পুরস্কার বিজয়ী লেখক একসঙ্গে আসছেন।

ঢাকা লিট ফেস্টে এ পর্যন্ত ৫০টি দেশ থেকে ৪ শতাধিক প্রখ্যাত ব্যক্তি অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে আছেন ভি এস নাইপল, উইলিয়াম ড্যালরিম্পল, বিক্রম শেঠ, শশী থারুর, তারিক আলী, অ্যাডোনিস, আহদাফ সোয়েফ, নয়নতারা সেগেল, টিল্ডা সুইন্টন, শোভা দে, নন্দিতা দাস, বিজয় শেষাদ্রি, মোহাম্মাদ হানিফ প্রমুখ। 

এছাড়া এ আয়োজনে অংশ নিয়েছেন বাংলা সাহিত্যের প্রখ্যাত লেখক সৈয়দ শামসুল হক, হাসান আজিজুল হক, সেলিনা হোসেন, দেবেশ রায়, নির্মলেন্দু গুণ, জয় গোস্বামী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়সহ আরও অনেকে।

Related Topics

টপ নিউজ

ঢাকা লিট ফেস্ট / সাহিত্য উৎসব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • বেশিরভাগ ভারতীয়দের শখের বশে বই পড়ার অভ্যাস কম, তবুও দেশজুড়ে কেন এত সাহিত্য উৎসবের ধুম?
  • ‘কালি ও কলম’-এর ২ দশক: তিনদিনব্যাপী সাহিত্য সম্মেলনের উদ্বোধন
  • ২ দশকে ‘কালি ও কলম’, স্মরণীয় রাখতে ৩ দিনব্যাপী সাহিত্য সম্মেলন
  • বৃহস্পতিবার শুরু হচ্ছে নবম ঢাকা লিট ফেস্ট

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net