Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
রেজু আমতলী সীমান্তে আবারও মিয়ানমারের গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা

বাংলাদেশ

ইউএনবি
04 October, 2022, 12:40 pm
Last modified: 04 October, 2022, 12:50 pm

Related News

  • সীমান্তে গোলাগুলি ও শিশু আহত: ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, গভীর উদ্বেগ প্রকাশ
  • রোহিঙ্গা প্রত্যাবাসনের রোডম্যাপ তৈরিতে প্রধান উপদেষ্টার ৭ দফা প্রস্তাব
  • সীমান্ত বাংলাদেশকে ম্যানেজ করতে হবে: আরাকান আর্মির প্রসঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
  • মিয়ানমারে রপ্তানির ওপর আরাকান আর্মিও পয়সা চায়: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ১৮০,০০০ রোহিঙ্গা ফেরত নিতে রাজি না হওয়া পর্যন্ত মিয়ানমারের সঙ্গে বৈঠকে বসেনি বাংলাদেশ: আজাদ

রেজু আমতলী সীমান্তে আবারও মিয়ানমারের গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা

এতে বাংলাদেশের অভ্যন্তরে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ইউএনবি
04 October, 2022, 12:40 pm
Last modified: 04 October, 2022, 12:50 pm
ছবি: সংগৃহীত

মিয়ানমারের পক্ষ থেকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে গোলাগুলি বন্ধ হওয়ার এক সপ্তাহ পর সোমবার (৩ অক্টোবর) তা আবারও শুরু হয়েছে।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ৩৯ ও ৪০ নম্বর পিলারের কাছে বাংলাদেশের রেজু আমতলী সীমান্তে মিয়ানমারের দিকে আবারও গুলিবর্ষণ শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলতে থাকে গোলাগুলি, এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

ঘুমদুম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আজিজ ইউএনবিকে জানান, কয়েকদিন ধরে ওই এলাকায় কোনো গুলিবর্ষণ না হলেও সোমবার সন্ধ্যা ৬টার পর হঠাৎই তা আবার শুরু হয়; সন্ধ্যা ৭টা পর্যন্ত গোলাগুলি অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, গুলির শব্দে সীমান্ত এলাকায় তাদের ঘরবাড়ি কেঁপে ওঠে। তাই জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না।

তবে বাংলাদেশের অভ্যন্তরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর।

গত দুই মাস ধরে বাংলাদেশের ঘুমধুমের তুমব্রুতে মিয়ানমারের দিক থেকে গোলাগুলি চলছে। গত  ১৬ সেপ্টেম্বর জিরো পয়েন্ট রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমার সেনাবাহিনীর ছোঁড়া মর্টার শেল বিস্ফোরণে মোহাম্মদ ইকবাল নামে এক রোহিঙ্গা শিশু নিহত এবং পাঁচ জন আহত হন।

একই দিনে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে আরেক বাংলাদেশি যুবক গুরুতর আহত হন। আহত অঙ্গনথোয়াই তঞ্চঙ্গ্যা (২২) উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাসিন্দা।
 
Related Topics

টপ নিউজ

মিয়ানমারে গোলাগুলি / বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত / বাংলাদেশ-মিয়ানমার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
    নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • সীমান্তে গোলাগুলি ও শিশু আহত: ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, গভীর উদ্বেগ প্রকাশ
  • রোহিঙ্গা প্রত্যাবাসনের রোডম্যাপ তৈরিতে প্রধান উপদেষ্টার ৭ দফা প্রস্তাব
  • সীমান্ত বাংলাদেশকে ম্যানেজ করতে হবে: আরাকান আর্মির প্রসঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
  • মিয়ানমারে রপ্তানির ওপর আরাকান আর্মিও পয়সা চায়: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ১৮০,০০০ রোহিঙ্গা ফেরত নিতে রাজি না হওয়া পর্যন্ত মিয়ানমারের সঙ্গে বৈঠকে বসেনি বাংলাদেশ: আজাদ

Most Read

1
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

2
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
বাংলাদেশ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

3
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net