Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
দেশে সিজারিয়ান অস্ত্রোপচার ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে: বিআইডিএস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 September, 2022, 04:00 pm
Last modified: 28 September, 2022, 04:23 pm

Related News

  • সন্তান জন্মদানে অপ্রয়োজনে সিজার, বছরে খরচ হচ্ছে ৪,০৫৭ কোটি টাকা
  • চিকিৎসার জন্য পকেট থেকে খরচ করে ২০২২ সালে গরিব হয়েছেন ৬১ লাখ জন: বিআইডিএস
  • অপ্রদর্শিত আয়ের ট্যাক্স বেঁধে দেওয়া ‘ট্যাক্স ইকুইটি’র খেলাপ: বিআইডিএস
  • উন্নয়নের জন্য গণতন্ত্র ও বাকস্বাধীনতাকে বিসর্জন দেওয়ার কোনো কারণ নেই: বিনায়ক সেন
  • সুদান সংঘাত: ফোনের আলোয় সিজারিয়ান; যুদ্ধাঞ্চলে শিশুর জন্ম 

দেশে সিজারিয়ান অস্ত্রোপচার ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে: বিআইডিএস

২০০৪ সালে বাংলাদেশে প্রসূতিদের মধ্যে ৩.৯৯% এর মধ্যে সি-সেকশনের প্রবণতা ছিল, যা ২০১৭-১৮ সালে এসে আটগুণ বর্ধিত হয়ে দাঁড়ায় ৩৩.২২%।
টিবিএস রিপোর্ট
28 September, 2022, 04:00 pm
Last modified: 28 September, 2022, 04:23 pm
প্রতীকী ছবি

দেশে 'সি-সেকশন' তথা সিজারিয়ান অস্ত্রোপচারের মাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।   

বুধবার (২৮ সেপ্টেম্বর) 'ম্যাসিভ বুম অফ সি-সেকশন ডেলিভারি ইন বাংলাদেশ: এ হাউসহোল্ড লেভেল অ্যানালাইসিস (২০০৪-২০১৮)' শীর্ষক এক সেমিনারে এ তথ্য জানানো হয়। বিআইডিএস মহাপরিচালক ড. বিনায়ক সেনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন বিআইডিএস রিসার্চ ফেলো ড. মোঃ আব্দুর রাজ্জাক সরকার।

সমীক্ষায় এসেছে, বাংলাদেশসহ পুরো বিশ্বেই সিজারিয়ান অস্ত্রোপচারের হার দ্রুত বাড়ছে। দেশে সি-সেকশনের প্রবণতা মূল্যায়ন এবং পেছনের কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে এই সমীক্ষায়।  

২০০৪ এবং ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভেস (বিডিএইচএস)- এর সর্বশেষ পাঁচটি জরিপ থেকে তথ্য বিশ্লেষণ করেছে বিআইডিএস। এই সমীক্ষার জন্য ১৫ থেকে ৪৯ বছর বয়সী মোট ২৭,৩২৮ জন বিবাহিত নারীর ডেটা অন্তর্ভুক্ত করা হয়, যারা জরিপের দুই বছর আগে সন্তান প্রসব করেছিলেন। 

সমীক্ষা অনুসারে, ২০০৪ সালে বাংলাদেশে প্রসূতিদের মধ্যে ৩.৯৯% এর মধ্যে সি-সেকশনের প্রবণতা ছিল, যা ২০১৭-১৮ সালে এসে আটগুণ বর্ধিত হয়ে দাঁড়ায় ৩৩.২২%। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সুপারিশ অনুযায়ী, কোনো দেশে মোট প্রসবের ১৫% এর বেশি সিজারিয়ান অপারেশন হওয়া সমীচীন নয়। 

২০০৪ থেকে ২০১৭-১৮ সাল পর্যন্ত সি-সেকশন ডেলিভারিতে বার্ষিক শতাংশ পরিবর্তন ছিল ১৬.৩৪% যা অত্যন্ত উদ্বেগজনক; বিআইডিএস গবেষণায় আরও বলা হয়েছে, শহরে মায়েদের মধ্যে সিজারিয়ান অস্ত্রোপচারের হার বেশি (২০০৪ সালে ১২% এবং ২০১৭-১৮ তে ৪৪%)। যদিও গ্রামীণ মায়েদের সংখ্যাও কম উদ্বেগজনক নয়।

সি-সেকশন ডেলিভারির বার্ষিক শতাংশ পরিবর্তন শহুরে মায়েদের মধ্যে ছিল ১০%, অথচ গ্রামীণ মায়েদের ক্ষেত্রে এই সংখ্যা ২১%।

বিআইডিএস সমীক্ষায় বলা হয়েছে, বাংলাদেশে সি-সেকশন ডেলিভারির জন্য খরচ পড়ে যায় প্রায় বিশ হাজার টাকা। সরকারি ফ্যাসিলিটির (১৩,৬২২ টাকা) তুলনায় বেসরকারি ফ্যাসিলিটিতে (২১,৫০৬ টাকা) গড় খরচের তারতম্য লক্ষ্যণীয়। অন্যদিকে যারা এনজিও ফ্যাসিলিটি থেকে সি-সেকশন পরিষেবা গ্রহণ করেন তাদের ক্ষেত্রে খরচ পড়বে ১৬,৮৬০ টাকা।   

মায়ের বয়স, অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা, পেশা, বিএমআই, প্রথম গর্ভাবস্থার সময় মায়ের বয়স, এএনসি ইউটিলাইজেশন, প্রশাসনিক বিভাগ এবং আর্থিক অবস্থার মতো একাধিক কারণ বাংলাদেশে সিজারিয়ান অস্ত্রোপচারের ক্রমবর্ধমান হারের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে, মত বিআইডিএসের।         

Related Topics

টপ নিউজ

সিজারিয়ান অস্ত্রোপচার / বিআইডিএস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১
  • হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
    ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ফাইল ছবি: সংগৃহীত
    দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

Related News

  • সন্তান জন্মদানে অপ্রয়োজনে সিজার, বছরে খরচ হচ্ছে ৪,০৫৭ কোটি টাকা
  • চিকিৎসার জন্য পকেট থেকে খরচ করে ২০২২ সালে গরিব হয়েছেন ৬১ লাখ জন: বিআইডিএস
  • অপ্রদর্শিত আয়ের ট্যাক্স বেঁধে দেওয়া ‘ট্যাক্স ইকুইটি’র খেলাপ: বিআইডিএস
  • উন্নয়নের জন্য গণতন্ত্র ও বাকস্বাধীনতাকে বিসর্জন দেওয়ার কোনো কারণ নেই: বিনায়ক সেন
  • সুদান সংঘাত: ফোনের আলোয় সিজারিয়ান; যুদ্ধাঞ্চলে শিশুর জন্ম 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১

4
হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

6
প্রতীকী ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net