Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
করতোয়ায় নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৬৪

বাংলাদেশ

ইউএনবি
27 September, 2022, 04:00 pm
Last modified: 27 September, 2022, 04:03 pm

Related News

  • টিএমএসএস-এর অবৈধ স্থাপনা ভেঙে নদীর জমি উদ্ধার করল বগুড়া জেলা প্রশাসন
  • করতোয়া নদীর ১৬.৯৭ একর জায়গা দখল করেছে টিএমএসএস; উচ্ছেদ অভিযান শুরু: ডিসি
  • রাজশাহীর পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার
  • ভূমধ্যসাগরে দুটি নৌকাডুবিতে ১১ জনের মৃত্যু, নিখোঁজ ৬৪
  • ইতালিগামী নৌকা ডুবে গ্রিস উপকূলে ৭৮ শরণার্থীর মৃত্যু

করতোয়ায় নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৬৪

সকাল ৭টার দিকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। নিখোঁজ আরও ২০ জন যাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।
ইউএনবি
27 September, 2022, 04:00 pm
Last modified: 27 September, 2022, 04:03 pm

পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মঙ্গলবার সকালে আরও নয়টি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায় জানান, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আত্রাই নদী থেকে দুটি ও পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা থেকে দুটি এবং বাকিগুলো দুর্ঘটনার স্থানের আশপাশ থেকে উদ্ধার করা হয়।

তিনি জানান, সকাল ৭টার দিকে আবার উদ্ধার অভিযান শুরু হয়েছে এবং নিখোঁজ আরও ২০ জন যাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।

এর আগে, পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, স্বজনদের কাছ থেকে তারা নিখোঁজ ৪০ জনের তালিকা পেয়েছেন।

এদিকে, পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, দুর্ঘটনার তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) দীপঙ্কর রায়ের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মহালয়া উপলক্ষে প্রায় ৮০ জন যাত্রী নিয়ে একটি নৌকা বধেশ্বর মন্দিরের দিকে যাওয়ার সময় রোববার দুপুর আড়াইটার দিকে করতোয়া নদীর মাঝখানে ডুবে যায়। এদের মধ্যে বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী ছিলেন।

ওইদিনই নদী থেকে ২৫ জনের লাশ উদ্ধার করা হয়। এছাড়া বেশ কয়েক জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। 
 
Related Topics

টপ নিউজ / সারাদেশ

করতোয়া নদী / নৌকাডুবি / নৌকা ডুবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
    অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • টিএমএসএস-এর অবৈধ স্থাপনা ভেঙে নদীর জমি উদ্ধার করল বগুড়া জেলা প্রশাসন
  • করতোয়া নদীর ১৬.৯৭ একর জায়গা দখল করেছে টিএমএসএস; উচ্ছেদ অভিযান শুরু: ডিসি
  • রাজশাহীর পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার
  • ভূমধ্যসাগরে দুটি নৌকাডুবিতে ১১ জনের মৃত্যু, নিখোঁজ ৬৪
  • ইতালিগামী নৌকা ডুবে গ্রিস উপকূলে ৭৮ শরণার্থীর মৃত্যু

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

3
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

5
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net