Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
পঞ্চগড়ে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৫৭

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 September, 2022, 01:05 pm
Last modified: 27 September, 2022, 01:09 pm

Related News

  • আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি
  • মুন্সীগঞ্জে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ট্রলার ডুবে নিখোঁজ ১, আটক ৪
  • বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি: ১১ জেলে উদ্ধার, নিখোঁজ ৮
  • হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ যাত্রী নিয়ে ট্রলারডুবি; নিহত ১, নিখোঁজ ৬
  • টিএমএসএস-এর অবৈধ স্থাপনা ভেঙে নদীর জমি উদ্ধার করল বগুড়া জেলা প্রশাসন

পঞ্চগড়ে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৫৭

সোমবার রাতে ৫০টি লাশ উদ্ধারের পর অভিযান স্থগিত করা হয়। মঙ্গলবার সকাল ৬টা থেকে উদ্ধারকর্মীরা আবার নদীতে তল্লাশি শুরু করেন।
টিবিএস রিপোর্ট
27 September, 2022, 01:05 pm
Last modified: 27 September, 2022, 01:09 pm
ছবি- সংগৃহীত

পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবিতে উদ্ধার অভিযানের তৃতীয় দিনে আরও সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৭ জনে। এখনও নিখোঁজ রয়েছে অন্তত ২২ জন।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায় জানান, সোমবার রাতে ৫০টি লাশ উদ্ধারের পর অভিযান স্থগিত করা হয়। মঙ্গলবার সকাল ৬টা থেকে উদ্ধারকর্মীরা আবার নদীতে তল্লাশি শুরু করেন।

সকাল ১১টা পর্যন্ত বোদা উপজেলার আউলিয়া ঘাট, দেবীগঞ্জের করতোয়া ঘাট ও দিনাজপুরের বীরগঞ্জ এলাকায় নদী থেকে মোট ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

উদ্ধারকাজে পঞ্চগড় ও আশপাশের জেলা থেকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট অংশ নিচ্ছে। এছাড়া রংপুর, কুড়িগ্রাম ও রাজশাহীর তিনটি দলে ৯ জন ডুবুরি অনুসন্ধানে অংশ নিচ্ছেন।

রোববার উত্তরাঞ্চলের পঞ্চগড় জেলায় নদীতে ধারণক্ষমতার বাইরে শতাধিক যাত্রী বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।

হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব মহালয়া উদযাপন উপলক্ষে যাত্রীরা বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন।

জেলা প্রশাসক (ডিসি) জহুরুল ইসলাম বলেন, ঘটনা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান তিনি।

ঘটনার পর অন্তত ৭০-৮০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানান জহুরুল ইসলাম।

শনাক্তকৃতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ডিসি।

এদিকে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন ও দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ঘটনাস্থল পরিদর্শন করেন।
 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

করতোয়া / ট্রলার ডুবি / ট্রলারডুবি / করতোয়া নদী / নৌকা ডুবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

Related News

  • আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি
  • মুন্সীগঞ্জে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ট্রলার ডুবে নিখোঁজ ১, আটক ৪
  • বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি: ১১ জেলে উদ্ধার, নিখোঁজ ৮
  • হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ যাত্রী নিয়ে ট্রলারডুবি; নিহত ১, নিখোঁজ ৬
  • টিএমএসএস-এর অবৈধ স্থাপনা ভেঙে নদীর জমি উদ্ধার করল বগুড়া জেলা প্রশাসন

Most Read

1
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

2
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

3
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

4
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

5
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

6
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net