Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে ঢাকার ২৭ ওয়ার্ড: স্বাস্থ্য অধিদপ্তর 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 September, 2022, 10:10 am
Last modified: 22 September, 2022, 11:15 am

Related News

  • ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ১৪ মার্চ থেকে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ডাক প্রধানমন্ত্রীর
  • হাজার কোটি টাকা ব্যয়েও ঢাকায় কমেনি কিউলেক্স মশার দাপট
  • একদিনে ৮ জনের মৃত্যু, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ৯০ হাজার ছাড়াল
  • মশা নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশনের ব্যয় ১ হাজার কোটি থাকা হলেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ
  • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেলে নারীসহ দুজনের মৃত্যু

ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে ঢাকার ২৭ ওয়ার্ড: স্বাস্থ্য অধিদপ্তর 

‘অনেকেই বলে থাকেন স্বাস্থ্য মন্ত্রণালয় ডেঙ্গু নিরসনে কী করছে? কিন্তু এটা তো একা শুধু আমাদের কাজ না। আমরা স্বাস্থ্যসেবা দিয়ে থাকি। ডেঙ্গুর বিস্তার কমাতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
টিবিএস রিপোর্ট
22 September, 2022, 10:10 am
Last modified: 22 September, 2022, 11:15 am

ঢাকার দুই সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর জন্য অধিক ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ঢাকা উত্তর সিটির ১৩টি আর দক্ষিণ সিটির ১৪টি ওয়ার্ড রয়েছে। এসব এলাকার ১২% বাসা-বাড়িতেই এডিস মশার বিস্তার সবচেয়ে বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের মনসুন জরিপে এ তথ্য উঠে এসেছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এক সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব ডা. আনোয়ার হোসেন হাওলাদার।

বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে মনসুন জরিপ ২০২২ এর ফলাফল উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডাঃ নাজমুল ইসলাম বলেন, মনসুন জরিপটি ঢাকা উত্তরের ৪০টি ওয়ার্ডের ১,৩১৯টি এবং ঢাকা দক্ষিণের ৫৮টি ওয়ার্ডের ১,৮৩০টি পরিবারের মধ্যে করা হয়েছিল। ১১ থেকে ২৩ আগস্টের মধ্যে জরিপটি সম্পন্ন হয়। 

জরিপে দেখা গেছে যে, ঢাকা উত্তরের অধীনে ৪৫.২% বহুতল ভবনে, ২৪.৮% নির্মাণাধীন ভবনে, ২০.৩% বাড়িতে, ৬.৮% বস্তি বা আধা-পাকা বাড়িতে এবং ২.৮% খালি প্লটে এডিস মশা রয়েছে।

অন্যদিকে ঢাকা দক্ষিণের ৩৩.০% বহুতল ভবনে, ২৭% বাড়িতে, ১২.১% বস্তিতে এবং ৫.১% খালি প্লটে মশা পাওয়া গেছে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব ডা. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, 'ডেঙ্গু তো আমরাই লালন-পালন করছি। প্লাস্টিক তো আছেই, তাছাড়া যেখানে-সেখানে কনটেইনার, পানির বোতল ফেলে রাখি। পানি জমে থাকে। পরিচ্ছন্নতার ব্যাপারে আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে।'

তিনি বলেন, 'অনেকেই বলে থাকেন স্বাস্থ্য মন্ত্রণালয় ডেঙ্গু নিরসনে কী করছে? কিন্তু এটা তো একা শুধু আমাদের কাজ না। আমরা স্বাস্থ্যসেবা দিয়ে থাকি। ডেঙ্গুর বিস্তার কমাতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।'

ডা. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, 'ডেঙ্গু নিরসনে সিটি করপোরেশন কাজ করছে। তবে সেই সঙ্গে পরিবেশ মন্ত্রণালয়েরও ভূমিকা রয়েছে। জনসাধারণের সচেতনতার প্রয়োজন রয়েছে। একা কারও পক্ষে এর সমাধান সম্ভব নয়। বিশেষ করে আবাসিক এলাকাগুলোর বাগানের ছাদে যাতে পানি না জমে সেটি কমিউনিটিকে দায়িত্ব দেওয়া উচিত।' 

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, 'কোভিডকালীন যেসব নন-কোভিড রোগীকে আমরা সেবা দিতে পারিনি, তারা এখন বেশি আসছেন। ফলে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়াটা অনেক চ্যালেঞ্জের। কোনো মৃত্যুই আমাদের কাম্য নয়। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে।'    

 

Related Topics

টপ নিউজ

ডেঙ্গু / ডেঙ্গু সংক্রমণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ছবি: মিডল ইস্ট মনিটর
    নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
    হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Related News

  • ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ১৪ মার্চ থেকে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ডাক প্রধানমন্ত্রীর
  • হাজার কোটি টাকা ব্যয়েও ঢাকায় কমেনি কিউলেক্স মশার দাপট
  • একদিনে ৮ জনের মৃত্যু, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ৯০ হাজার ছাড়াল
  • মশা নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশনের ব্যয় ১ হাজার কোটি থাকা হলেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ
  • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেলে নারীসহ দুজনের মৃত্যু

Most Read

1
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

2
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

3
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

5
ছবি: মিডল ইস্ট মনিটর
আন্তর্জাতিক

নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

6
এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net