Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
তিস্তার পানি বণ্টন চুক্তি ভারতের ওপর নির্ভর করছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 September, 2022, 02:40 pm
Last modified: 04 September, 2022, 02:52 pm

Related News

  • স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সাক্ষাৎ, ঋণচুক্তির ১.৩ বিলিয়ন ডলার ছাড় নিয়ে আলোচনা
  • ঈদের দিন বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী
  • জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

তিস্তার পানি বণ্টন চুক্তি ভারতের ওপর নির্ভর করছে: প্রধানমন্ত্রী

“আমরা দেখেছি, ভারতের প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) এ সমস্যা সমাধানে আগ্রহী। কিন্তু সমস্যাটি মূলত আপনাদের (ভারতের) দেশের ভেতরে। তাই আমার মনে হয়, এর সমাধান হওয়া উচিত,” বলেন প্রধানমন্ত্রী।
টিবিএস রিপোর্ট
04 September, 2022, 02:40 pm
Last modified: 04 September, 2022, 02:52 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিস্তার পানি বণ্টন চুক্তি মূলত ভারতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

ভারতে ৪ দিনের রাষ্ট্রীয় সফরের আগে ভারতীয় বার্তাসংস্থা এএনআইকে (এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল) দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, "এটি (তিস্তা) একটি দীর্ঘস্থায়ী সমস্যা। তাই এর সমাধান করা উচিত। তবে এটি নির্ভর করেছে মূলত ভারতের ওপর।"

রোববার সকালে এএনআই থেকে প্রকাশিত হওয়া সাক্ষাৎকারের ভিডিওতে প্রধানমন্ত্রীকে এসব কথা বলতে শোনা যায়। 

তিনি বলেন, "এটি খুবই দুঃখজনক যে আমরা...আপনি জানেন, আমরা ভাটির দেশ। তাই ভারত থেকেই আমাদের পানি আসে। তাই এক্ষেত্রে ভারতকে আরও উদারতা দেখাতে হবে। কারণ এতে লাভবান হবে উভয় দেশই। মাঝে মাঝেই এই পানির প্রয়োজনে আমাদের জনগণকে অনেক ভোগান্তি পোহাতে হয়; বিশেষ করে তিস্তার কারণে। এর কারণে আমাদের চাষাবাদে সমস্যা হয়, আরও অনেক সমস্যা তৈরি হয়। তাই আমার মনে হয়, এ সমস্যার সমাধান করা উচিত।" 

"আমরা দেখেছি, ভারতের প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) এ সমস্যা সমাধানে আগ্রহী। কিন্তু সমস্যাটি মূলত আপনাদের (ভারতের) দেশের ভেতরে। তাই আমার মনে হয়, এর সমাধান হওয়া উচিত," যোগ করেন তিনি। 

মতপার্থক্য থাকতে পারে, তবে তা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "চ্যালেঞ্জ থাকলেও সেগুলো এমন কিছু নয় যে, তা পারস্পরিক সমঝোতার মাধ্যমে সমাধান করা যাবে না।"

সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ও বাংলাদেশের মধ্যে হওয়া গঙ্গার পানি বণ্টন চুক্তির কথা উল্লেখ করে বলেন, গঙ্গা ছাড়াও আমাদের আরও ৫৪টি নদী রয়েছে। তাই গঙ্গার পানি ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি তিস্তার পানি বণ্টন নিয়ে তৈরি হওয়া সমস্যারও সমাধান হওয়া উচিত। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ৫ থেকে ৮ সেপ্টেম্বর রাষ্ট্রীয় সফরে ভারতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে কোভিড-১৯ পূর্ববর্তী সময়ে, ২০১৯ সালে ভারত সফর করেছিলেন প্রধানমন্ত্রী। 
 
Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী / প্রধানমন্ত্রী শেখ হাসিনা / প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সাক্ষাৎ, ঋণচুক্তির ১.৩ বিলিয়ন ডলার ছাড় নিয়ে আলোচনা
  • ঈদের দিন বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী
  • জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net