Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
চট্টগ্রাম বন্দরে নষ্ট হওয়া ৩৮৫ কন্টেইনার ভর্তি পণ্য ধ্বংস করবে কাস্টমস 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 September, 2022, 09:25 am
Last modified: 04 September, 2022, 10:29 am

Related News

  • মোবাইল আমদানি শুল্ক ৬০ শতাংশ কমানোসহ যৌক্তিক দাবি মেনে নিল সরকার
  • বিমানবন্দরের বাইরে কুরিয়ার কার্গো ক্লিয়ারেন্সের উদ্যোগ সরকারের
  • অর্থবছরের প্রথম ৩ মাসে বেনাপোলে লক্ষ্যমাত্রার চেয়ে ৩০০ কোটি টাকা কম রাজস্ব আয়
  • এইচএস কোডের অসঙ্গতিতে পণ্য আটকে থাকার ভোগান্তিমুক্ত হলেন রপ্তানিকারকরা
  • জাহাজের টার্নএরাউন্ড দ্রুত হলেও, কাস্টমস বিলম্বে চট্টগ্রাম বন্দরে জট

চট্টগ্রাম বন্দরে নষ্ট হওয়া ৩৮৫ কন্টেইনার ভর্তি পণ্য ধ্বংস করবে কাস্টমস 

পচে যাওয়া পণ্য মাটিচাপা দেওয়া হবে। যার ফলে কোনপ্রকার দুর্গন্ধ ছড়ানোর সুযোগও থাকবে না। এই ধ্বংস কার্যক্রম শেষ হতে সময় লাগবে ১৫ থেকে ২০ দিন।
টিবিএস রিপোর্ট
04 September, 2022, 09:25 am
Last modified: 04 September, 2022, 10:29 am
ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা খালাস না হওয়া ৩৮৫ কন্টেইনার পণ্য ধ্বংস করতে যাচ্ছে চট্টগ্রাম কাস্টমস হাউস। মাটির নিতে পুঁতে এসব পণ্য ধ্বংস করা হবে। আগামী ১১ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম নগরীর হালিশহরের আনন্দবাজার এলাকায় শুরু হচ্ছে এই ধ্বংস কার্যক্রম।

এ লক্ষ্যে গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর ভবনে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম কাস্টমস হাউস, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ফায়ার সার্ভিস, বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে পরিবেশ অধিদপ্তর কার্যালয় থেকে হালিশহরের আনন্দবাজারে অবস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডাম্পিং স্টেশনের পাশের একটি খালি জায়গাকে পণ্য ধ্বংসের জায়গা হিসেবে অনুমোদন দেয়।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার সন্তোষ সরেন বলেন, ৫ একর জায়গায় এসব পণ্য ধ্বংস করা হবে; ওই জায়গা খুঁড়ে পচে যাওয়া পণ্য ফেলে মাটিচাপা দেওয়া হবে। যার ফলে কোনপ্রকার দুর্গন্ধ ছড়ানোর সুযোগও থাকবে না। এই ধ্বংস কার্যক্রম শেষ হতে সময় লাগবে ১৫ থেকে ২০ দিন।

চট্টগ্রাম কাস্টম হাউস সূত্র জানায়, ধ্বংসযোগ্য কন্টেইনারগুলো চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড এবং কয়েকটি বেসরকারী অফডকে রয়েছে। মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংসের জন্য চট্টগ্রাম কাস্টম হাউসের নিজস্ব কোন জায়গা নেই। এবার সিটি কর্পোরেশনের ময়লার ডাম্পিং স্পেসের পাশের খালি জায়গাটি নির্বাচন করা হয়েছে।

প্রসঙ্গত, বিদেশ থেকে আনা বিভিন্ন পণ্য খালাস করেন না আমদানিকারকরা। পাশাপাশি শুল্ক ফাঁকি দিয়ে আনতে গিয়ে কায়িক পরীক্ষায় আটক করা হয়। নিয়ম অনুযায়ী তাদের ৩০ দিনের মধ্যে এসব পণ্য খালাসের নির্দেশ দিয়ে নোটিশ দেওয়া হয়। নোটিশ দেওয়ার ১৫ দিনের মধ্যে পণ্য খালাস না নিলে এসব পণ্য নিলামে তোলে কাস্টমস হাউস কর্তৃপক্ষ। আর যেসব পণ্যের মেয়াদ শেষ হয়ে যায়, কিংবা পচে নষ্ট হয়ে যায় সেগুলো ধ্বংস করে কাস্টমস। 

Related Topics

টপ নিউজ

কাস্টমস / চট্টগ্রাম কাস্টমস হাউস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • মোবাইল আমদানি শুল্ক ৬০ শতাংশ কমানোসহ যৌক্তিক দাবি মেনে নিল সরকার
  • বিমানবন্দরের বাইরে কুরিয়ার কার্গো ক্লিয়ারেন্সের উদ্যোগ সরকারের
  • অর্থবছরের প্রথম ৩ মাসে বেনাপোলে লক্ষ্যমাত্রার চেয়ে ৩০০ কোটি টাকা কম রাজস্ব আয়
  • এইচএস কোডের অসঙ্গতিতে পণ্য আটকে থাকার ভোগান্তিমুক্ত হলেন রপ্তানিকারকরা
  • জাহাজের টার্নএরাউন্ড দ্রুত হলেও, কাস্টমস বিলম্বে চট্টগ্রাম বন্দরে জট

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net