Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
আবারও কক্সবাজার সৈকতে ভেসে আসছে অসংখ্য বড় বড় মরা জেলিফিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 September, 2022, 12:40 pm
Last modified: 03 September, 2022, 12:41 pm

Related News

  • বাবার স্মৃতি বিজড়িত কক্সবাজারের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ইতালির সৈকতে ১০ থেকে ৬৫ বছর বয়সীদের ছাতা ব্যবহারে নিষেধাজ্ঞা
  • জুলাই আন্দোলনের সহিংসতা মামলায় সাবেক সংসদ সদস্য বদির জামিন স্থগিত
  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২

আবারও কক্সবাজার সৈকতে ভেসে আসছে অসংখ্য বড় বড় মরা জেলিফিশ

হঠাৎ এমন ঘটনার কারণ অনুসন্ধানে তাগিদ দিচ্ছেন পরিবেশবাদীরা।
টিবিএস রিপোর্ট
03 September, 2022, 12:40 pm
Last modified: 03 September, 2022, 12:41 pm

এক মাস যেতে না যেতেই আবারও কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে আসছে অসংখ্য বড় বড় মরা জেলিফিশ। একেকটি জেলিফিশের ওজন ১০ থেকে ১৫ কেজি। হঠাৎ এমন ঘটনার কারণ অনুসন্ধানে তাগিদ দিচ্ছেন পরিবেশবাদীরা। 

জেলিফিশগুলো আটকে পড়েছে সৈকতের বালিয়াড়িতে। সৈকতের সুগন্ধা পয়েন্টের বালিয়াড়িতে এক সঙ্গে পড়ে আছে ১৭টির মরা বড় বড় জেলিফিশ। 

কক্সবাজার সমুদ্রসৈকতে সবচেয়ে বেশি পর্যটকদের পদচারণা থাকে লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে। এসব পয়েন্টেই বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ভেসে এসেছে অসংখ্য মরা জেলিফিশ।

সৈকতের টিউব ব্যবসায়ী রমজান বলেন, সৈকতের সুগন্ধা পয়েন্টে এক ঘণ্টায় ভেসে এসেছে ৫০টির বেশি মরা জেলিফিশ। গত মাসের ঘটনার আগে কখনো এত জেলিফিশ একসঙ্গে ভেসে আসতে দেখেননি তিনি। 

সি সেইফ লাইফ গার্ডের কর্মী মোহাম্মদ ইউসুফ বলেন, কলাতলী থেকে লাবণী সৈকত পর্যন্ত শুক্রবার সকালে ৩০০টির মতো মরা বড় বড় জেলিফিশ ভেসে এসেছে। 

গত মাসে জেলেফিশ ভেসে আসার পর নমুনা সংগ্রহ করেছিল কক্সবাজার সমুদ্র গবেষণা ইনস্টিটিউট। এভাবে বিপুল সংখ্যক জেলিফিশের মৃত্যুর পেছনে সমুদ্র দূষণ বা পরিবেশগত বিষয় আছে কি না তা অনুসন্ধানে কাজ করছিল বলে সংবাদমাধ্যমকে জানিয়েছিল প্রতিষ্ঠানটি। 

মরা জেলিফিশগুলো হাত দিয়ে স্পর্শ না করতে মাইকিং করা হচ্ছে। আর মরা জেলিফিশগুলো গর্ত করে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. মাসুম বিল্লাহ বলেন, সৈকতে প্রচুর মরা জেলিফিশ ভেসে এসেছে। ভাটার সময় মরা জেলিফিশগুলো বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে- সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে গুনে প্রায় ৩ শতাধিক পাওয়া গেছে। এছাড়াও অন্যান্য পয়েন্টেও আনুমানিক ৫ শতাধিকের মতো দেখা গেছে।

মো. মাসুম বিল্লাহ আরও বলেন, মরা জেলিফিশ ভেসে আসায় সৈকতে মাইকিং করা হয়েছে, যাতে মরা জেলিফিশগুলো হাত দিয়ে স্পর্শ না করা হয়। আর বিচ কর্মীদের একটা টিম রয়েছে, যারা এসব মরা জেলিফিশগুলো মাটিচাপা দেওয়ার কাজ করছে।

গত আগস্ট মাসের শুরুতেই সপ্তাহখানেক সৈকতে ভেসে এসেছিল অসংখ্য বড় বড় মরা জেলিফিশ। সপ্তাহখানেক পর তা আর দেখা যায়নি। কিন্ত তার ঠিক এক মাস যেতে না যেতেই কক্সবাজার সৈকতের উপকূলে আবারও ভেসে আসছে অংসখ্য বড় বড় মরা জেলিফিশ। এগুলো বক্স প্রজাপতির জেলিফিশ বলে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা।

Related Topics

টপ নিউজ

কক্সবাজার / সমুদ্র সৈকত / জেলিফিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • বাবার স্মৃতি বিজড়িত কক্সবাজারের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ইতালির সৈকতে ১০ থেকে ৬৫ বছর বয়সীদের ছাতা ব্যবহারে নিষেধাজ্ঞা
  • জুলাই আন্দোলনের সহিংসতা মামলায় সাবেক সংসদ সদস্য বদির জামিন স্থগিত
  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net