Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 03, 2026
বেটউইনারের মাধ্যেমে অর্থপাচারের প্রমাণ পেয়েছে সিআইডি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 September, 2022, 12:15 pm
Last modified: 02 September, 2022, 12:21 pm

Related News

  • বাণিজ্যের আড়ালে অর্থপাচার ঠেকাতে সরকারি-বেসরকারি অংশীদারত্বে কমিটি গঠনের সিদ্ধান্ত
  • আন্তর্জাতিক মূল্যায়নের আগে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন রোধে সংস্কার জোরদার করছে বাংলাদেশ
  • অর্থপাচার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার হরিদাস ৪ দিনের রিমান্ডে
  • পাচার হওয়া অর্থ উদ্ধারে কেন হিমশিম খাচ্ছেন বাংলাদেশের তদন্তকারীরা
  • ৮ বিলিয়ন ইউরো পাচারের তদন্ত: সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ

বেটউইনারের মাধ্যেমে অর্থপাচারের প্রমাণ পেয়েছে সিআইডি

সম্প্রতি ক্রিকেটার সাকিব আল হাসান এই জুয়ারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন। এরপরই বেটউইনারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে সিআইডি।
টিবিএস রিপোর্ট
02 September, 2022, 12:15 pm
Last modified: 02 September, 2022, 12:21 pm
ছবি- সংগৃহীত

অনলাইন গ্যাম্বলিং সাইট বেটউইনারের মাধ্যমে অর্থপাচারের প্রমাণ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বেটউইনারের সাইট পরিচালনাকারী তিন জন বাংলাদেশি এজেন্টকে গ্রেপ্তারের পর এ তথ্য জানিয়েছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

সিপিসির কর্মকর্তারা জানিয়েছেন, বেটউইনার সাইটে জুয়ায় অংশগ্রহণকারীদের টাকা বাইন্যান্স নামে মানি এক্সচেঞ্জ অ্যাপের মাধ্যমে মার্কিন ডলারে কনভার্ট করতো তারা। পরবর্তীতে ওই অ্যাপের মাধ্যমে এই টাকা বিভিন্ন দেশে পাচার হয়ে যেত।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাজধানীর মালীবাগ সিআইডি প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।

এর আগে বুধবার (৩১ আগস্ট) কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তিন এজেন্ট আবু বক্কর সিদ্দিক, আব্দুল্লাহ আল আউয়াল ও মো. তোরাফ হোসেনকে গ্রেপ্তার করে তারা।

সংবাদ সম্মেলনে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, "সাইবার পুলিশ সেন্টারের নিয়মিত মনিটরিংয়ের সময় বেটউইনার নামে অনলাইন বেটিং সাইটটি নজরে আসে, যেখানে অনলাইনে জুয়া খেলা হয়। সাইটটি নজরদারীর ধারাবাহিকতায় বাংলাদেশের তিন এজেন্টকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।"

তিনি বলেন, "একজন জুয়াড়ি মোবাইল নম্বর অথবা ইমেইলের মাধ্যমে বেটিং সাইটে বা অ্যাপসে একাউন্ট ওপেন করেন। সেসময় একাউন্টের বিপরীতে একটি ই-ওয়ালেট তৈরি হয়, যাকে জুয়াড়িরা ইউএসডিটি বলে থাকে। শুরুতে এর ব্যালেন্স থাকে শূন্য।"

"এই ওয়ালেটে ব্যালেন্স যোগ করার জন্য অনেক মাধ্যম রয়েছে যার মধ্যে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং ট্রাস্ট এজিয়াটা অন্যতম। এগুলোর যেকোনো একটি ক্লিক করলে সেখানে একটি এজেন্ট নম্বর দেখায়। যে নাম্বারে নূন্যতম ৫০০ টাকা দিলে কিছুক্ষণের মধ্যে ই-ওয়ালেট বা ইউএসডিটি ব্যালেন্স যুক্ত হয়ে যায়। এ টাকা বা ব্যালেন্স দিয়ে সে পরবর্তীতে জুয়া খেলায় অংশ নিতে পারে," যোগ করেন তিনি।

সম্প্রতি ক্রিকেটার সাকিব আল হাসান এই জুয়ারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন। এরপরই বেটউইনারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে সিআইডি।  

জুয়ারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নেওয়ায় সাকিব আল হাসানকে নিয়ে নানা মহলে সমালোচনা হয়। কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে যেকোনো পণ্যের দূত হতে গেলে বিসিবির অনুমোদন প্রয়োজন।

কিন্ত এই চুক্তির খবর জানত না বিসিবি। এরপর বিসিবি সভাপতিও এ নিয়ে কথা বলতে বাধ্য হন। কারণ বাংলাদেশের আইন আর বিসিবির নীতি দুটোতেই জুয়া সংশ্লিষ্ট যেকোন কাজ অবৈধ।  

আলোচনার মুখে পড়লেও শুরুতে সাকিব এই চুক্তি থেকে সরে আসতে চাননি। তার যুক্তি ছিল, সরাসরি বেটিং সাইট নয়, বেটিং সাইটের অঙ্গপ্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছেন তিনি।

বেটউইনারের সঙ্গে চুক্তি থেকে সরে না গেলে সেসময় সাকিব আল হাসানকে দল থেকে বাদ দেওয়ার ইঙ্গিত দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপরই চুক্তি থেকে সরে আসেন তিনি।

এদিকে পুলিশের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানাচ্ছে, দেশে বেটিং নিষিদ্ধ থাকায় ওইসব প্রতিষ্ঠানগুলো নানা কৌশলে প্রচারণা চালাচ্ছে। তারা সেলিব্রিটি এবং ইউটিউবারদেরকে টার্গেট করছেন।

এছাড়া বিভিন্ন মাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকহারে এসব ওয়েবসাইট বুস্ট করছে। তারা ওইসব জুয়ার অ্যাপগুলোকে ইনভেস্টমেন্ট অ্যাপ উল্লেখ করেও প্রচার চালাচ্ছে বলে জানিয়েছে কর্মকর্তারা।

Related Topics

টপ নিউজ

বেটউইনার / জুয়া খেলা / অর্থপাচার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • বাণিজ্যের আড়ালে অর্থপাচার ঠেকাতে সরকারি-বেসরকারি অংশীদারত্বে কমিটি গঠনের সিদ্ধান্ত
  • আন্তর্জাতিক মূল্যায়নের আগে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন রোধে সংস্কার জোরদার করছে বাংলাদেশ
  • অর্থপাচার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার হরিদাস ৪ দিনের রিমান্ডে
  • পাচার হওয়া অর্থ উদ্ধারে কেন হিমশিম খাচ্ছেন বাংলাদেশের তদন্তকারীরা
  • ৮ বিলিয়ন ইউরো পাচারের তদন্ত: সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net