Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 26, 2026
মুন্সীগঞ্জে বিএনপির বিক্ষোভে ছাত্রলীগের হামলা-পুলিশের লাঠিচার্জ, আহত ১০ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 August, 2022, 02:35 pm
Last modified: 27 August, 2022, 03:21 pm

Related News

  • জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে: রিজভী
  • কুমিল্লায় ফল বিক্রিকে কেন্দ্র করে ৪ গ্রামের বসিন্দাদের সংঘর্ষে আহত ১৫
  • দেশকে অস্থিতিশীল করতে পলাতক ফ্যাসিস্ট কলকাঠি নাড়ছে, আর গুপ্ত-সুপ্তরা পাখা দিয়ে বাতাস দিচ্ছে: রিজভী 
  • বিরোধী দলগুলো আত্মস্বীকৃত সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে: রিজভী
  • ফের যাত্রাবাড়ীতে একাধিক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

মুন্সীগঞ্জে বিএনপির বিক্ষোভে ছাত্রলীগের হামলা-পুলিশের লাঠিচার্জ, আহত ১০ 

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে উপজেলা বিএনপি বাইপাস এলাকায় জড়ো হয়ে মিছিল বের করে। এসময় ছাত্রলীগের সদস্যরা মিছিল করে ওই এলাকায় এসে মিছিলে হামলা করে মারধর শুরু করে। 
টিবিএস রিপোর্ট
27 August, 2022, 02:35 pm
Last modified: 27 August, 2022, 03:21 pm

মুন্সীগঞ্জের শ্রীনগর ও গজারিয়ায়  বিএনপির মিছিলে হামলা করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার শ্রীনগর-দোহার বাইপাস সড়কে  ও গজারিয়ার সোনালী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে উপজেলা বিএনপি বাইপাস এলাকায় জড়ো হয়ে মিছিল বের করে। এসময় ছাত্রলীগের সদস্যরা মিছিল করে ওই এলাকায় এসে মিছিলে হামলা করে মারধর শুরু করে। 

এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুল ইসলাম খান , মহিলা দলের নেত্রী সেলিনা রিনা, যুবদলের সভাপতি জয়নাল আবেদীন জেমস, যুবদল নেতা মাসুদ রানা, বিএনপি নেতা মামুনসহ বেশ কয়েকজনকে মারধর করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

বিএনপির দাবি, ছাত্রলীগ বিনা উস্কানিতে তাদের মিছিলে হামলা করে অন্তত ৫০ জন নেতা কর্মীকে মারধর করে। 

তবে ছাত্রলীগ দাবী করছে, বিএনপির লোকজন তাদের মিছিলের দিকে এগিয়ে এসে হট্টোগোল সৃষ্টি করে।

বেলা ১১ টার দিকে সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারের নিচে অবস্থান নিয়ে বিএনপির নেতা কর্মীদেরকে ফিরিয়ে দেয়। এসময় তাদেরকে শ্রীনগরে প্রবেশে বাধা দেয় বলে বিএনপির নেতারা অভিযোগ করেন।

অপর দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিএনপি নেতা কর্মীদের নির্যাতনের প্রতিবাদে মুন্সীগঞ্জের গজারিয়ায় বিক্ষোভ মিছিল করেছে গজারিয়া উপজেলা বিএনপি।

গতকাল শুক্রবার (২৬ আগস্ট) সকাল দশটায় পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে গজারিয়া ইউনিয়নের সোনালী মার্কেট এলাকায় আসতে থাকেন বিএনপি নেতাকর্মীরা তবে সোনালী মার্কেট এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থানের কারণে সেখানে বিক্ষোভ মিছিল না করতে পেরে রসুলপুর ফেরিঘাট এলাকায় থেকে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলটি গজারিয়া উপজেলার প্রধান সড়ক ধরে রসুলপুর খেয়াঘাট থেকে শুরু হয়ে গজারিয়া উপজেলা পরিষদের সামনে দিয়ে গজারিয়া সরকারি কলেজ হয়ে পুনরায় রসুলপুর খেয়াঘাট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুল ইসলাম খান বলেন, তিনিসহ আরও ২০ জন আহত হয়েছে, এরমধ্যে ১০/১২ জন শ্রীনগর  স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে । 

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উদ্দিন আহমেদ বলেন, হামলা বা পুলিশের বাধার খবর  আমার কাছে জানা নেই। তবে বিএনপির বিক্ষোভ মিছিল করেছে এটা জানি । 

Related Topics

টপ নিউজ

মুন্সীগঞ্জ / বিএনপি / আহত / পুলিশের লাঠিচার্জ / ছাত্রলীগ / ছাত্রলীগের হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও
  • ফুডনেভারকামস নিজেকে একটি 'ডোপামিন কিচেন' বলে দাবি করে। ছবি: পুরভাংশ পারমার
    টাকা না দিয়েই কেনাকাটার রোমাঞ্চ, ভারতে জনপ্রিয় হচ্ছে ‘ডোপামিন সাইট’
  • চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা
  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?
  • অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
    বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা
  • বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ
    বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ

Related News

  • জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে: রিজভী
  • কুমিল্লায় ফল বিক্রিকে কেন্দ্র করে ৪ গ্রামের বসিন্দাদের সংঘর্ষে আহত ১৫
  • দেশকে অস্থিতিশীল করতে পলাতক ফ্যাসিস্ট কলকাঠি নাড়ছে, আর গুপ্ত-সুপ্তরা পাখা দিয়ে বাতাস দিচ্ছে: রিজভী 
  • বিরোধী দলগুলো আত্মস্বীকৃত সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে: রিজভী
  • ফের যাত্রাবাড়ীতে একাধিক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও

2
ফুডনেভারকামস নিজেকে একটি 'ডোপামিন কিচেন' বলে দাবি করে। ছবি: পুরভাংশ পারমার
ফিচার

টাকা না দিয়েই কেনাকাটার রোমাঞ্চ, ভারতে জনপ্রিয় হচ্ছে ‘ডোপামিন সাইট’

3
চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা

4
ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?

5
অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা

6
বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ
অর্থনীতি

বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net