Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
ভারতের মাধ্যমে রাশিয়ার তেল আমদানি করতে চায় বাংলাদেশ

বাংলাদেশ

ইউএনবি
21 August, 2022, 05:35 pm
Last modified: 22 August, 2022, 01:41 pm

Related News

  • তেল, এলএনজি ও সার আমদানিতে আইটিএফসির কাছে ২.৮ বিলিয়ন ডলার ঋণ চায় সরকার
  • জেট ফুয়েল বিক্রির ডলার টাকায় রূপান্তর ও জ্বালানি চুরির ঘটনায় প্রশ্নের মুখে পদ্মা অয়েল
  • জ্বালানি আমদানির খরচ বাড়ায় ভারতের বাণিজ্য ঘাটতিতে বড় উল্লম্ফন
  • ওমান থেকে ৩৫ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামে এলো এক জাহাজ, বিকেলে আসছে আরও দুটি
  • রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

ভারতের মাধ্যমে রাশিয়ার তেল আমদানি করতে চায় বাংলাদেশ

‘ভারত এখন মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার তেল আমদানি করছে। আর আসাম রাজ্যের নুমালিগড়ের শোধনাগার থেকে পরিশোধিত তেল আমদানির জন্য ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে।’
ইউএনবি
21 August, 2022, 05:35 pm
Last modified: 22 August, 2022, 01:41 pm
ছবি: ব্লুমবার্গ

সম্ভাব্য বাণিজ্যিক ঝুঁকি এড়াতে তৃতীয় কোনো দেশের মাধ্যমে রাশিয়ার তেল আমদানি করতে আগ্রহী বাংলাদেশ।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অফিসিয়াল সূত্রের তথ্যমতে, রাশিয়ার তেল আমদানির জন্য বাংলাদেশের পছন্দের সেই তৃতীয় দেশটি হতে পারে প্রতিবেশী ভারত।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেছেন, 'ভারত এখন মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার তেল আমদানি করছে। আর আসাম রাজ্যের নুমালিগড়ের শোধনাগার থেকে পরিশোধিত তেল আমদানির জন্য ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে।'

সেখান থেকে রাশিয়ার সস্তার তেল কেনাটা সম্ভাব্য ঝুঁকি এড়ানোর উপায় হতে পারে উল্লেখ করে তিনি বলেন, 'দুই দেশের মধ্যে যদি দ্বিপাক্ষিক চুক্তি থাকে, তাহলে এরকম ব্যবসা করা খুবই সম্ভব।'

সম্প্রতি রুশ কোম্পানি রুস্‌নেফট বাংলাদেশের কাছে কম দামে পরিশোধিত পেট্রোলিয়াম, বিশেষ করে ডিজেল, বিক্রির প্রস্তাব দেয়। এর পরই রাশিয়া থেকে পেট্রোলিয়াম জ্বালানি আমদানির সম্ভাব্যতা নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা হয়।

মস্কোভিত্তিক রুস্‌নেফট রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) প্রতি ব্যারেল পেট্রোলিয়াম জ্বালানি ৫৯ ডলারে বিক্রির প্রস্তাব দেয়। বর্তমানে বিশ্ববাজারে জ্বালানিটির মূল্য ব্যারেলপ্রতি ১০০ ডলারের বেশি।

প্রস্তাব অনুযায়ী, রুশ কোম্পানিটি প্রিমিয়াম ও পরিবহন খরচসহ এই দামে পেট্রোলিয়াম চট্টগ্রাম বন্দরে পৌঁছে দেবে। 

তবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিকভাবে রুশ কোম্পানিটির প্রস্তাব সম্পর্কে কিছু জানায়নি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ প্রস্তাবের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দিতে রাজি হননি।

বৃহস্পতিবার তিনি সংবাদ সংস্থা ইউএনবিকে বলেন, 'এখনও নতুন কোনো আপডেট নেই।'

বিপিসির সূত্র জানায়, রাশিয়ার তেল আমদানির বিষয়টি অন্যান্য দেশ থেকে জ্বালানি আমদানির চেয়ে আলাদা।

তারা বলেন, বাংলাদেশ রাশিয়া থেকে পেট্রোলিয়াম জ্বালানি আমদানির সম্ভাব্য ঝুঁকি মূল্যায়ন করছে। কারণ এ ধরনের আমদানির ফলে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা ক্ষুব্ধ হতে পারে।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধের জড়ানোর পর থেকেই যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা রাশিয়ার ওপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ওই কর্মকর্তারা বলেন, কোনো দেশ সরাসরি রাশিয়া থেকে তেল আমদানি করলে তা ওপরও একই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। এ কারণেই তেল আমদানির বিষয়ে যেকোনো পদক্ষেপ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে না। 

সরকারি সূত্রে জানা গেছে, রাশিয়ার কাছ থেকে পেট্রোলিয়াম জ্বালানি আমদানির প্রস্তাব পাওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় এখন এরকম আমদানির সম্ভাব্য ঝুঁকি ও বিভিন্ন প্রক্রিয়া মূল্যায়ন করছে।

Related Topics

টপ নিউজ

তেল আমদানি / রাশিয়ান তেল / রাশিয়া থেকে তেল / জ্বালানি আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

Related News

  • তেল, এলএনজি ও সার আমদানিতে আইটিএফসির কাছে ২.৮ বিলিয়ন ডলার ঋণ চায় সরকার
  • জেট ফুয়েল বিক্রির ডলার টাকায় রূপান্তর ও জ্বালানি চুরির ঘটনায় প্রশ্নের মুখে পদ্মা অয়েল
  • জ্বালানি আমদানির খরচ বাড়ায় ভারতের বাণিজ্য ঘাটতিতে বড় উল্লম্ফন
  • ওমান থেকে ৩৫ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামে এলো এক জাহাজ, বিকেলে আসছে আরও দুটি
  • রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

4
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন

6
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net