Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
আইফোন পেয়েও ফিরিয়ে দেয়া সেই রিকশাচালককে পুরস্কৃত করলেন মেয়র আতিক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 August, 2022, 02:40 pm
Last modified: 21 August, 2022, 03:29 pm

Related News

  • বগুড়ায় যাত্রীর ফেলে যাওয়া ১৮ ভরি স্বর্ণ ও টাকা ফিরিয়ে দিলেন অটোরিকশাচালক
  • খোঁজ নেই ২ মেয়রের, রাজধানীতে মশা আতঙ্ক, বাড়ছে ডেঙ্গু 
  • শিক্ষার্থীদের নিরাপদ চলাচলে চালু হয়েছে স্মার্ট স্কুল বাস
  • মশা তাড়াতে গিয়ে মশার আক্রমণের শিকার মন্ত্রী তাজুল, মেয়র আতিক
  • ঢাকায় ১০ তলা ভবন মাত্র ৬০ হাজার টাকায় বিক্রি!

আইফোন পেয়েও ফিরিয়ে দেয়া সেই রিকশাচালককে পুরস্কৃত করলেন মেয়র আতিক

‘কারো জিনিস পেয়ে সেটি নিজের কাছে রেখে দিবো এমন কথা কখনো ভাবি না। এর আগেও বিভিন্ন সময় লোকজনের রেখে যাওয়া ব্যাগ, কাগজপত্র ফিরিয়ে দিয়েছি। যে টাকা পেলাম এতে আমি আনন্দিত। দেশের সকল মানুষ যদি একটু চেষ্টা করে তাহলেই সৎভাবে চলা সম্ভব।’
টিবিএস রিপোর্ট
21 August, 2022, 02:40 pm
Last modified: 21 August, 2022, 03:29 pm
ছবি- টিবিএস

বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের আইফোন পেয়ে তা ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করায় গুলশানের রিকশাচালক আমিনুল ইসলামকে পুরস্কৃত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

রবিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে এক অনুষ্ঠান শেষে রিকশাচালকের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন মেয়র।

এসময় মেয়র আতিকুল ইসলাম বলেন, 'রিকশাচালক আমিনুল ইসলাম যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বিরল। আমরা তার এ কাজকে উৎসাহিত করতে তাকে পুরস্কৃত করলাম। আমাদের সবাইকে আমিনুলের মতো হতে হবে।'

অনুভূতি প্রকাশ করে রিকশাচালক আমিনুল ইসলাম টিবিএসকে বলেন, 'কারো জিনিস পেয়ে সেটি নিজের কাছে রেখে দিবো এমন কথা কখনো ভাবি না। এর আগেও বিভিন্ন সময় লোকজনের রেখে যাওয়া ব্যাগ, কাগজপত্র ফিরিয়ে দিয়েছি। যে টাকা পেলাম এতে আমি আনন্দিত। দেশের সকল মানুষ যদি একটু চেষ্টা করে তাহলেই সৎভাবে চলা সম্ভব।'

তিনি তার সন্তানদের পড়াশোনা এবং সংসারের কাজে টাকাগুলো ব্যয় করবেন বলেন আমিনুল।

উল্লেখ্য, গত ৪ আগস্ট আমিনুলের রিকশায় যাত্রী বসার গদির ফাঁকে বন্ধ অবস্থায় রিকশাচালক আমিনুল ইসলাম একটি মুঠোফোন (আইফোন ১৩ প্রো ম্যাক্স) পান। ৯ আগস্ট পুলিশের মাধ্যমে মুঠোফোনটি তিনি মালিকের কাছে ফিরিয়ে দেন।

রিকশাচালক আমিনুল ইসলাম টিবিএসকে জানান তিনি গত ৮ বছর ধরে গুলশান এলাকায় রিকশা চালান। ৪ আগস্ট গুলশান-২ নম্বর এলাকায় যাত্রী নামিয়ে দেওয়ার পর তিনি গদির ফাঁকে (যাত্রী বসার স্থান) মুঠোফোনটি দেখতে পান। দেখে মনে হয়, মুঠোফোনটি বেশ দামি। মুঠোফোনটি বন্ধ অবস্থায় ছিল। চার্জ না থাকায় সেটি চালু করাও যাচ্ছিল না। ফলে মুঠোফোনটির মালিক কে, তা বুঝতে পারছিলেন না।

তিনি বলেন, মুঠোফোনটির মালিককে খুঁজে বের করতে তা চালু করার দরকার ছিল। তাই তিনি তার বাসার এলাকা উত্তর বাড্ডার একটি দোকানে গিয়ে চার্জার কেনার চেষ্টা করেন। কিন্তু দোকানদার চার্জারের দাম অনেক বেশি চান। তাই তিনি চার্জার না কিনে ফিরে আসেন। পরে তিনি মুঠোফোনটির সিম খুলে ফেলেন। নিজের মুঠোফোনে সিমটি চালু করেন। সিম চালু করার পর এক নারীর ফোন আসে। তিনি মুঠোফোনটির মালিকানা দাবি করেন। তখন তিনি ওই নারীকে মুঠোফোনটি নিয়ে যেতে বলেন। পরে তিনি পুলিশের মাধ্যমে মালিকের কাছে মুঠোফোনটি ফিরিয়ে দেন।

Related Topics

টপ নিউজ

সততা / সততার নিদর্শন / ঢাকা উত্তর সিটি করপোরেশন / মেয়র আতিকুল ইসলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
    ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি
  • ছবি: রয়টার্স
    ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান
  • চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
    ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

Related News

  • বগুড়ায় যাত্রীর ফেলে যাওয়া ১৮ ভরি স্বর্ণ ও টাকা ফিরিয়ে দিলেন অটোরিকশাচালক
  • খোঁজ নেই ২ মেয়রের, রাজধানীতে মশা আতঙ্ক, বাড়ছে ডেঙ্গু 
  • শিক্ষার্থীদের নিরাপদ চলাচলে চালু হয়েছে স্মার্ট স্কুল বাস
  • মশা তাড়াতে গিয়ে মশার আক্রমণের শিকার মন্ত্রী তাজুল, মেয়র আতিক
  • ঢাকায় ১০ তলা ভবন মাত্র ৬০ হাজার টাকায় বিক্রি!

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

6
চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
ফিচার

ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net