Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
নাগরিক চাপে সুর পাল্টাল সিডিএ, উন্মুক্তই থাকছে পতেঙ্গা সৈকত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 August, 2022, 06:05 pm
Last modified: 18 August, 2022, 06:08 pm

Related News

  • বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডায়রিয়া, হাসপাতালে ভর্তি ২ শতাধিক
  • নেতা-কর্মীদের ভারে ভেঙে পড়ল অর্থমন্ত্রী আমির খসরুর ত্রাণ বিতরণের মঞ্চ
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৮৭ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি
  • বন্যায় চট্টগ্রামের মানিক পাঠান গ্রামের ৬৫ শতাংশ বসতঘর ক্ষতিগ্রস্ত, সরকারি ত্রাণ পায়নি বহু পরিবার
  • চট্টগ্রামে আবারও বৃষ্টি শুরু, হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত

নাগরিক চাপে সুর পাল্টাল সিডিএ, উন্মুক্তই থাকছে পতেঙ্গা সৈকত

নগরবাসীর চাপের মুখে চট্টগ্রামের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র পতেঙ্গা সৈকতে প্রবেশের জন্য ফি আদায়ের সিদ্ধান্ত থেকে সরে এসেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
টিবিএস রিপোর্ট
18 August, 2022, 06:05 pm
Last modified: 18 August, 2022, 06:08 pm
পতেঙ্গা সৈকত। ছবি: টিবিএস

নগরবাসীর চাপের মুখে চট্টগ্রামের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র পতেঙ্গা সৈকতে প্রবেশের জন্য ফি আদায়ের সিদ্ধান্ত থেকে সরে এসেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। তাই আগের মতোই উন্মুক্তই থাকছে পতেঙ্গা সমুদ্র সৈকতের সাত কিলোমিটার এলাকা। তবে সৈকতের দুটি এলাকা ২৫ বছরের জন্য বেসরকারি খাতে ইজারা দিতে যাচ্ছে সংস্থাটি।

সিডিএর প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক কাজী হাসান বিন শামস দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'প্রবেশ ফি না থাকলেও সার্বিক ব্যবস্থাপনা ও সৌন্দর্য রক্ষায় বেসরকারি অপারেটর নিয়োগ দেয়া হবে। সিডিএ যেহেতু দেখভাল করতে পারে না, তাই ইজারা দেয়া হচ্ছে।' 

তবে সিডিএর এ সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছেন চট্টগ্রামের সুশীল সমাজ। অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত উন্মুক্ত সাগর পাড় ইজারার সিদ্ধান্তে ক্ষুব্ধ চট্টগ্রামের মানুষ।

তারা বলছেন, পতেঙ্গা সমুদ্র সৈকত কিছু করতে হলে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে পরিকল্পনার মাধ্যমেই করতে হবে। নাহয় সৈকতে দোকানপাট, রেস্টুরেন্টসহ শত শত স্থাপনা নির্মাণ তথা বহুমুখী বাণিজ্য হবে। ফলে নষ্ট হবে সৈকতের সৌন্দর্য। এছাড়া বঙ্গবন্ধু টানেল চালুর পর পতেঙ্গাকে ঘিরে ব্যাপক যানজট সৃষ্টির আশঙ্কা রয়েছে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সম্প্রতি পতেঙ্গা সমুদ্র সৈকতের ৭ কিলোমিটারের মধ্যে ১ দশমিক ৫ কিলোমিটার অংশে পর্যটন জোন করে প্রবেশ ফি নির্ধারণের একটি পরিকল্পনা গ্রহণ করে। গণমাধ্যমে এ সংবাদ প্রচারের পর এর বিরোধিতা করে তীব্র সমালোচনা শুরু হয়। সিডিএর এমন সিদ্ধান্ত বাতিলের দাবিতে বেশ কয়েকটি পরিবেশবাদী সংগঠন প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনও করে। এর পরিপ্রেক্ষিতেই সিডিএ এই সিদ্ধান্ত থেকে সরে আসে।

সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, 'সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার জন্য আমরা পতেঙ্গার কিছু অংশকে বেসরকারিভাবে টেন্ডারে দেওয়ার কথা ভেবেছিলাম। যারা সেখানকার বিদ্যুৎ বিল প্রদান করবে, ওয়াশরুম নির্মাণ করবে, চেঞ্জিং রুমসহ পতেঙ্গা বিচ এলাকা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে। কিন্তু পুরো সমুদ্র সৈকত এলাকাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন হবে। তাই আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিই রক্ষাণাবেক্ষণের জন্য বেসরকারি খাতকে টেন্ডারের মাধ্যমে ছেড়ে দেয়া হবে। তারা সেখান থেকে আয় করে খরচ মেটাবে।'

পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহসভাপতি প্রকৌশলী সুভাষ বড়ুয়া বলেন, 'প্রবেশ ফি নির্ধারণ না করে সিডিএ ভালো সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করি। পতেঙ্গার মতো একটি উন্মুক্ত জায়গা থেকে সিডিএ চাইলেই প্রবেশ ফি নিতে পারে না, আর সিডিএর সে অধিকারও নেই। তবে সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার জন্য সেখানে কিছু করা যেতে পারে। কিন্তু এসব হতে হবে সঠিক পরিকল্পনার মাধ্যমে। পতেঙ্গা সমুদ্র সৈকত যাতে অবৈধ দখলদারদের হাতে না পড়ে সে ব্যবস্থাও গ্রহণ করতে হবে।'

পতেঙ্গা সৈকতের টানেল প্রান্ত থেকে রাশমনি ঘাট পর্যন্ত ৭ কিলোমিটার অংশকে দুটি জোনে ভাগ করে ২৫ বছরের জন্য ইজারা দিচ্ছে সিডিএ, যা বাস্তবায়ন হবে ২০২৪ সালে

Related Topics

টপ নিউজ

পতেঙ্গা সৈকত / চট্টগ্রাম / সিডিএ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি
  • ছবি: সংগৃহীত
    'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডায়রিয়া, হাসপাতালে ভর্তি ২ শতাধিক
  • নেতা-কর্মীদের ভারে ভেঙে পড়ল অর্থমন্ত্রী আমির খসরুর ত্রাণ বিতরণের মঞ্চ
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৮৭ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি
  • বন্যায় চট্টগ্রামের মানিক পাঠান গ্রামের ৬৫ শতাংশ বসতঘর ক্ষতিগ্রস্ত, সরকারি ত্রাণ পায়নি বহু পরিবার
  • চট্টগ্রামে আবারও বৃষ্টি শুরু, হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net