Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 05, 2026
নিদারুণ যন্ত্রণার এক বিদায়

বাংলাদেশ

জিয়া চৌধুরী
17 August, 2022, 10:15 am
Last modified: 17 August, 2022, 10:24 am

Related News

  • আবার শুরু হয়েছে ঢাকা বিআরটির কাজ, নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে নেই কোনো উদ্যোগ
  • উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার দুর্ঘটনার জন্য চীনা ঠিকাদারই দায়ী: তদন্ত কমিটি 
  • উত্তরায় গার্ডার দুর্ঘটনা: চীনা ঠিকাদার কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ তদন্ত কমিটির
  • বিআরটি দুর্ঘটনা: চীনা ঠিকাদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় আপত্তি করবে না বেইজিং 
  • উত্তরা বিআরটি ট্র্যাজেডি: ক্রেন চালাচ্ছিলেন চালকের অনভিজ্ঞ সহকারী

নিদারুণ যন্ত্রণার এক বিদায়

‘আমার মা আমার কোলেই মারা যান, কিন্তু কিচ্ছু করতে পারিনি। আমি তাকে পানিও দিতেও পারিনি। আমার মতো দুর্ভাগা কেউ নেই। সব হারিয়েছি আমি,’ বলেন রিয়া।
জিয়া চৌধুরী
17 August, 2022, 10:15 am
Last modified: 17 August, 2022, 10:24 am
ছবি: টিবিএস

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে বসে ছিলেন হৃদয় ও রিয়া মনি। বিয়ের মেহেদি রিয়ার হাত থেকে এখনও উঠেনি। কিন্তু সেই মেহেদি রাঙা হাতেই স্বামী হৃদয়কে জড়িয়ে ধরে কাঁদছিলেন দুজনেই।

সোমবার উত্তরায় বিআরটির একটি গার্ডার আকস্মিকভাবে গাড়ির ওপর পড়লে সদ্যবিবাহিত এই দম্পতির জীবন মুহূর্তের মধ্যে বদলে যায়। নিহত হয় দুজনের পরিবারের পাঁচ সদস্য। রিয়া ও হৃদয় বেঁচে গেলেও ফিরলেন প্রিয়জন হারানোর এক যন্ত্রণা আর বিভীষিকাময় এক স্মৃতি নিয়ে।

'আমার মা আমার কোলেই মারা যান, কিন্তু কিচ্ছু করতে পারিনি। আমি তাকে পানিও দিতেও পারিনি। আমার মতো দুর্ভাগা কেউ নেই। সব হারিয়েছি আমি,' বলেন রিয়া।

দুর্ঘটনার স্থলেই রিয়ার মা ফাহিমা আক্তার, রিয়ার শ্বশুর আইয়ুব হোসেন রুবেল, রিয়ার খালা ঝর্ণা ও তার দুই সন্তানসহ পরিবারের পাঁচ সদস্য মারা যান।

দক্ষিণখান কাওলা এলাকায় বিবাহোত্তর পারিবারিক অনুষ্ঠান শেষে তারা আশুলিয়ায় কনের বাড়ি যাচ্ছিলেন এবং গাড়ি চালাচ্ছিলেন হৃদয়ের বাবা।

রিয়া মনি কাঁদতে কাঁদতে বলেন, 'শ্বশুরের চেয়ে বেশি তিনি আমার বাবার মতো ছিলেন। নিজেই আমাদের আশুলিয়ায় নিয়ে যাচ্ছিলেন আর এটাই ছিল তার শেষ যাওয়া'।

দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে হৃদয় বলেন, 'কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই গার্ডারটি রাস্তায় ঝুলিয়ে রাখা হয়েছিল। গার্ডারের নিচ দিয়ে যানবাহন পার হচ্ছিল এবং আমাদের গাড়িও অন্যদের মতো যেতে থাকে। আমরা কল্পনাও করিনি যে ক্রেনটি ওজনের জন্য বেঁকে যাবে এবং গার্ডারটি নিচে পড়ে পরিবারের পাঁচজনকে মেরে ফেলবে। সৌভাগ্যবশত আমি ও আমার স্ত্রী গাড়ির বাম পাশে ছিলাম এবং এটাই আমাদের বেঁচে যাওয়ার একমাত্র কারণ।'

কিন্তু এই অবহেলার দায় কার?

'এর কোনো ক্ষতিপূরণ হতে পারে না। শুধু ন্যায়বিচারই এর একমাত্র সান্ত্বনা হতে পারে, যদি কি না আদৌ ন্যায়বিচার পাওয়া সম্ভব হয়,' বলেন হৃদয়।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গ থেকে স্বজনরা নিহতদের মরদেহ নিয়ে যায়। ফাহিমা আক্তার (৩৮), তার বোন ঝর্ণা আক্তার (২৭) এবং ঝর্ণার দুই সন্তান জান্নাতুল (৬) ও জাকারিয়ার (৪) মরদেহ তাদের গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহে নিয়ে যাওয়া হয়।

হৃদয়ের মা শাহিদা খানম তার স্বামী আইয়ুব আলী হোসেন রুবেলের (৫৫) মরদেহ গ্রহণ করেন। আইয়ুব আলীর ভাই জানান, মরদেহ প্রথমে মানিকগঞ্জের সিংগাইরে শাহিদার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সিংগাইরে জানাজা শেষে মরদেহ মেহেরপুরের ঘোড়ামারা রাজনগর এলাকায় আইয়ুবের নিজ গ্রামে নিয়ে দাফন করা হবে।

Related Topics

টপ নিউজ

প্রাইভেট কারে গার্ডার / গার্ডার চাপায় মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
    থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে
  • ছবি: টিবিএস
    বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • (বাঁ থেকে) সঞ্জয় শাহ ও কবির মহার্জন। ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট
    নেপালে বিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে থাকা দুই কর্মী যেভাবে ৯ দিন বেঁচে ছিলেন
  • একসময় শাপলা চত্বর থেকে দিলকুশা পর্যন্ত মতিঝিল ছিল পুরো দেশের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র। ছবি: মেহেদী হাসান
    যেভাবে সেই চিরচেনা ব্যস্ততা ও কর্মচাঞ্চল্য হারিয়ে ফেলছে মতিঝিল
  • আর্জেন্টিনার  প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: রয়টার্স
    ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান

Related News

  • আবার শুরু হয়েছে ঢাকা বিআরটির কাজ, নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে নেই কোনো উদ্যোগ
  • উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার দুর্ঘটনার জন্য চীনা ঠিকাদারই দায়ী: তদন্ত কমিটি 
  • উত্তরায় গার্ডার দুর্ঘটনা: চীনা ঠিকাদার কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ তদন্ত কমিটির
  • বিআরটি দুর্ঘটনা: চীনা ঠিকাদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় আপত্তি করবে না বেইজিং 
  • উত্তরা বিআরটি ট্র্যাজেডি: ক্রেন চালাচ্ছিলেন চালকের অনভিজ্ঞ সহকারী

Most Read

1
২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু

3
(বাঁ থেকে) সঞ্জয় শাহ ও কবির মহার্জন। ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট
আন্তর্জাতিক

নেপালে বিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে থাকা দুই কর্মী যেভাবে ৯ দিন বেঁচে ছিলেন

4
একসময় শাপলা চত্বর থেকে দিলকুশা পর্যন্ত মতিঝিল ছিল পুরো দেশের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র। ছবি: মেহেদী হাসান
ফিচার

যেভাবে সেই চিরচেনা ব্যস্ততা ও কর্মচাঞ্চল্য হারিয়ে ফেলছে মতিঝিল

5
আর্জেন্টিনার  প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net