Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
বাংলাদেশের রাশিয়ান ক্রুড আমদানির সক্ষমতা তৈরিতে আসছে বিশেষজ্ঞ দল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
16 August, 2022, 09:30 pm
Last modified: 16 August, 2022, 09:43 pm

Related News

  • রাশিয়ার এলপিজি আনতে ট্যাংকার খুঁজছে ভারত
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ইরান যুদ্ধের জেরে এপ্রিলে রাশিয়ার তেল রাজস্ব দ্বিগুণ হয়ে ৯ বিলিয়ন ডলারে
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • জ্বালানি সংকট মোকাবিলায় আফ্রিকার দিকে নজর বাংলাদেশের

বাংলাদেশের রাশিয়ান ক্রুড আমদানির সক্ষমতা তৈরিতে আসছে বিশেষজ্ঞ দল

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘আমরা যদি রাশিয়ান ক্রুড পরিশোধনের উপায় করে নিতে পারি, তাহলে সেদেশ থেকে পরে আমদানিও করতে পারব’।
টিবিএস রিপোর্ট 
16 August, 2022, 09:30 pm
Last modified: 16 August, 2022, 09:43 pm
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ফাইল ছবি

রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) আমদানি করতে চায় বাংলাদেশ। তবে দেশের রিফাইনারিগুলো অপেক্ষাকৃত গাঢ় রাশিয়ান ক্রুড পরিশোধনের উপযুক্ত নয়। এজন্য রুশ বিশেষজ্ঞরা শিগগিরই দেশে আসবেন। তারা স্থানীয় শোধনাগারগুলি পরিদর্শন করে এখানে রাশিয়ান তেল পরিশোধনের উপায় বের করবেন।

আজ মঙ্গলবার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। 

রাশিয়া থেকে প্রতিবেশী ভারত জ্বালানি তেল কিনছে সেকথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের আমদানিতেও কোনো টেকনিক্যাল সমস্যা হয়তো নেই। কিন্তু, আমাদের (পরিশোধন) সক্ষমতার ঘাটতি থাকতে পারে'।

ক্রুড পরিশোধনের সামর্থ্যে ভারতের থেকে বাংলাদেশের অনেকটাই পিছিয়ে থাকার বিষয়টিও তিনি উল্লেখ করেন। 

মাসুদ বিন মোমেন বলেন, 'আমরা যদি রাশিয়ান ক্রুড পরিশোধনের উপায় করে নিতে পারি, তাহলে সেদেশ থেকে পরে আমদানিও করতে পারব'।

তবে এই প্রক্রিয়া একটু সময়সাপেক্ষ হবে বলেই জানান তিনি।  

সচিব বলেন, 'বাংলাদেশের শোধনাগারগুলি পরিদর্শনে আগামী কয়েকদিনের মধ্যেই আসছেন রুশ বিশেষজ্ঞরা। তারা কারিগরি বাধাগুলি চিহ্নিত করতে সহায়তা করবেন। এরপর আমরা সেগুলি সংস্কারের উদ্যোগ নিব'।

এ বিষয়ে আজই প্রধানমন্ত্রীর নির্দেশনা আসার বিষয়টি উল্লেখ করে বলেন, আমরা দ্রুতই অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা শুরু করব। প্রয়োজনীয় সমন্বয়ের কাজ দ্রুত সম্পন্ন করা হবে'। 

রাশিয়ার ব্যাংকগুলির সাথে লেনদেনে পশ্চিমা নিষেধাজ্ঞা রয়েছে। এই অবস্থায় তেল আমদানির অর্থ কোন ব্যবস্থায় পরিশোধ করা হবে এক সাংবাদিক সে প্রশ্ন করেন। জবাবে পররাষ্ট্র সচিব বলেন, 'এটি অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঠিক করবে।'
 
Related Topics

টপ নিউজ

রাশিয়া / অপরিশোধিত জ্বালানি তেল / আমদানি / পররাষ্ট্র সচিব / মাসুদ বিন মোমেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • রাশিয়ার এলপিজি আনতে ট্যাংকার খুঁজছে ভারত
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ইরান যুদ্ধের জেরে এপ্রিলে রাশিয়ার তেল রাজস্ব দ্বিগুণ হয়ে ৯ বিলিয়ন ডলারে
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • জ্বালানি সংকট মোকাবিলায় আফ্রিকার দিকে নজর বাংলাদেশের

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net