Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
এখন বিদ্যুৎ, তারপর জ্বালানি তেল, এরপর দেখবেন রিজার্ভ শূন্য হচ্ছে: মির্জা ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 July, 2022, 08:30 pm
Last modified: 29 July, 2022, 09:12 pm

Related News

  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • সৌদিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৫ মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত: ওয়াল স্ট্রিট জার্নাল
  • ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে
  • হরমুজ প্রণালি বন্ধ: তেলের চেয়েও বড় ধাক্কা খেতে পারে এলএনজি বাজার

এখন বিদ্যুৎ, তারপর জ্বালানি তেল, এরপর দেখবেন রিজার্ভ শূন্য হচ্ছে: মির্জা ফখরুল

"আর গ্রামে এখন বোরো মৌসুম, যেখানে সবচেয়ে বেশি বিদ্যুৎ প্রয়োজন, সেখানে সাত থেকে আট ঘণ্টা বিদ্যুৎ থাকে না। অথচ এই সরকার বিদ্যুতের জন্য হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাঠিয়েছে।" 
টিবিএস রিপোর্ট
29 July, 2022, 08:30 pm
Last modified: 29 July, 2022, 09:12 pm
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ সরকার দুর্নীতি ও লুটপাট করে জ্বালানি খাতের সর্বনাশ করে দিয়েছে।

'এখন বিদ্যুৎ, তারপর জ্বালানি তেল, এরপর দেখবেন রিজার্ভ শূন্য হচ্ছে। এখন আর অনেক দফা নাই, দফা একটাই। এই সরকারের পদত্যাগ,' শুক্রবার দুপুরে দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন তিনি।

"এই সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাদের একমাত্র উদ্দেশ্য দুর্নীতি ও লুটপাট করা। সুতরাং তাদের আর কোনো সুযোগ দেওয়া যাবে না".

জ্বালানি, গ্যাসের মূল্যবৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম বলেন, ওবায়দুল কাদের বলেছেন বিদ্যুৎ ও জ্বালানির কোনো ঘাটতি নেই। এ নিয়ে প্রশ্ন তুলে বলেন, "ঘাটতি নেই তো লোডশেডিং কেন? কেন তেল‌ রেশনিং করছেন? জ্বালানি তেল রেশনিং করছেন, গ্যাস রেশনিং করছেন?" 

"কয়েক দিন আগে আওয়ামী লীগ বলেছে যে তারা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে টাকা ধার নেবে না।" 

সাম্প্রতিক খবরে আইএমএফের কাছে সরকারের ৪০০.৫ বিলিয়ন ডলার ঋণ চাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, "এই সরকার মুখে বড় বড় কথা বলে। অনর্গল মিথ্যা কথা বলে, মানুষকে বোকা বানিয়ে রাখে। কিন্তু ভেতরে-ভেতরে তারা শূন্য হয়ে গেছে।"  

জ্বালানি সংকট নিয়ে মির্জা ফখরুল বলেন, "কিছুদিন আগে আওয়ামী লীগের মন্ত্রী–এমপিরা হাতিরঝিলে আতশবাজি ফোটানোর পর বলেছে, শতভাগ বিদ্যুতায়ন হয়ে গেল। লোডশেডিং মুক্ত। আজকে এই শহরে দুই থেকে তিন ঘণ্টা বিদ্যুৎ যায়।"

"আর গ্রামে এখন বোরো মৌসুম, যেখানে সবচেয়ে বেশি বিদ্যুৎ প্রয়োজন, সেখানে সাত থেকে আট ঘণ্টা বিদ্যুৎ থাকে না। অথচ এই সরকার বিদ্যুতের জন্য হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাঠিয়েছে।" 

২০২১-২২ সালে বিদ্যুৎ খাতে ২৮ হাজার কোটি টাকা লোকসান হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।‌‌ তিনি বলেন, "১০টি কোম্পানি আওয়ামী লীগ সরকারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তারাই হাজার হাজার কোটি টাকা বিদ্যুৎ উৎপাদন না করেই নিয়ে গেছে।" 

'পত্রিকায় লেখা হয়েছে দেশের ব্যবহারযোগ্য রিজার্ভ এখন ৩১ বিলিয়ন ডলার। এই ৩১ বিলিয়ন ডলারও সঠিক নয়। এখানে প্রায় ৮ থেকে ৯ বিলিয়ন ডলার আছে শুধু সোনা। বিশেষজ্ঞরা বলছেন, আর শুধু ব্যবহার করা যায় ১৬ বিলিয়ন ডলারের বেশি নয়।'
 
ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সহিংসতায় মায়ের কোলে থাকা সাত মাস বয়সী শিশু সুরাইয়ার মৃত্যুর ঘটনা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, "শিশু সুরাইয়ার মাথার খুলি পুলিশের গুলিতে উড়ে গেছে। এটাই বাংলাদেশের চিত্র। সুরাইয়ার মায়ের কান্না থামছে না। কে তাকে সান্ত্বনা দেবে।" 

সমাবেশে সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেন, "বিদ্যুৎ দিতে না পেরে সরকার জনগণের হাতে হারিকেন ও মোমবাতি ধরিয়ে দিয়েছে। মাত্র ঘর থেকে বের হওয়া শুরু হয়েছে।‌" 

'শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশে ভয়াবহ ঘটনা ঘটবে, ঘটতে যাচ্ছে' বলেন তিনি। 
 
Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল / বিএনপি / আওয়ামীলীগ / তেল সংকট / সংকট / জ্বালানি / রিজার্ভ / বিদ্যুৎ সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
    বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • ছবি: টিবিএস
    আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

Related News

  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • সৌদিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৫ মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত: ওয়াল স্ট্রিট জার্নাল
  • ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে
  • হরমুজ প্রণালি বন্ধ: তেলের চেয়েও বড় ধাক্কা খেতে পারে এলএনজি বাজার

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

5
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net