Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
ডাউনলোড স্পিডে সেরা বাংলালিংক, আপলোডের ক্ষেত্রে আগের ভালো অবস্থান ধরে রেখেছে গ্রামীণফোন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 July, 2022, 08:55 pm
Last modified: 29 July, 2022, 09:29 am

Related News

  • বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
  • স্টারলিংকের প্রযুক্তিতে প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইট মোবাইল সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
  • শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২৪.৬০ কোটি টাকা দিল গ্রামীণফোন
  • গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান
  • মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন

ডাউনলোড স্পিডে সেরা বাংলালিংক, আপলোডের ক্ষেত্রে আগের ভালো অবস্থান ধরে রেখেছে গ্রামীণফোন

অনলাইনভিত্তিক মাল্টিপ্লেয়ার মোবাইল গেম খেলা ও সেলুলার কানেকশনে ওভার দ্য টপ ভয়েস অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে ভালো অভিজ্ঞতা লাভ করেছেন বাংলালিংকের সেবাগ্রহীতারা।
টিবিএস রিপোর্ট
28 July, 2022, 08:55 pm
Last modified: 29 July, 2022, 09:29 am

সবচেয়ে বেশি ডাউনলোড স্পিড বাংলালিংকের। দ্রুত আপলোডের দ্রুতির ক্ষেত্রে আগের ভালো অবস্থান ধরে রেখেছে গ্রামীণফোন। 'ওপেনসিগনাল' নামক মোবাইল ব্যবহারের অভিজ্ঞতা বিশ্লেষণকারী একটি স্বাধীন বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

'মোবাইল নেটওয়ার্ক এক্সপেরিয়েন্স' শীর্ষক ওই প্রতিবেদনটি বৃহস্পতিবার (২৮ জুলাই) প্রকাশিত হয়েছে। ২০২২ সালের ১ এপ্রিল থেকে ২৯ জুন পর্যন্ত সংগ্রহ করা উপাত্তের ওপর ভিত্তি করে এ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

ডাউনলোড স্পিড এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে ১০ এমবিপিএস স্কোর করেছে বাংলালিংক। ১.২ এমবিপিএস কম স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে গ্রামীণফোন। ৬.৮ এমবিপিএস এবং ৪.৪ এমবিপিএস নিয়ে তৃতীয় ও চতুর্থস্থান অর্জন করেছে যথাক্রমে রবি ও টেলিটক।

আপলোড স্পিডের ক্ষেত্রে ৪.১ এমবিপিএস স্পিড স্কোর করে প্রথম স্থানে রয়েছে গ্রামীণফোন। দ্বিতীয় স্থানে থাকা বাংলালিংকের স্কোর ৩.৪ এমবিপিএস।

এ ক্যাটাগরিতে ২.৭ এমবিপিএস নিয়ে রবি তৃতীয় স্থান এবং কেবল ১.৪ এমবিপিএস নিয়ে টেলিটক চতুর্থ স্থান অর্জন করেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অনলাইনভিত্তিক মাল্টিপ্লেয়ার মোবাইল গেম খেলা ও সেলুলার কানেকশনে ওভার দ্য টপ ভয়েস অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে ভালো অভিজ্ঞতা লাভ করেছেন বাংলালিংকের সেবাগ্রহীতারা।

এর মাধ্যমে গেমস এক্সপেরিয়েন্স ও ভয়েস অ্যাপ এক্সপেরিয়েন্স দুই ক্যাটাগরিতেই পুরস্কার জিতেছে বাংলালিংক। ১০০ পয়েন্টের মধ্যে গেম ক্যাটাগরিতে ৩৭.৫ পয়েন্ট ও ভয়েস অ্যাপ ক্যাটাগরিতে ৬৬.১ পয়েন্ট পেয়েছে অপারেটরটি।

এর বাইরে ভিডিও এক্সপেরিয়েন্স ক্যাটাগরিতে একইসঙ্গে তৃতীয় স্থান লাভ করেছে বাংলালিংক ও গ্রামীণফোন।

এক্সিলেন্ট কনসিসটেন্সি কোয়ালিটি এবং কোর কনসিসটেন্সি ক্যাটাগরিতে জিতেছে গ্রামীণফোন। ১০ পয়েন্ট স্কেলের ৭.৩ পয়েন্ট পেয়ে ৪জি কাভারেজ এক্সপেরিয়েন্স পুরস্কারও জিতেছে এ অপারেটর। আর একই ক্যাটাগরিতে ৬.৭ পয়েন্ট অর্জন করে দ্বিতীয় হয়েছে রবি।

Related Topics

টপ নিউজ

মোবাইল অপারেটর / বাংলালিংক / গ্রামীণফোন / রবি / টেলিটক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন
  • ছবি: টিবিএস
    বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ
  • জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 
  • ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

Related News

  • বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
  • স্টারলিংকের প্রযুক্তিতে প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইট মোবাইল সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
  • শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২৪.৬০ কোটি টাকা দিল গ্রামীণফোন
  • গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান
  • মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ

4
জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 

5
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net