Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
আগামী ছয় মাসের জ্বালানি তেল আমদানি প্রক্রিয়া চলছে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 July, 2022, 07:15 pm
Last modified: 27 July, 2022, 08:04 pm

Related News

  • এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম
  • মধ্যপ্রাচ্যের সরবরাহ সংকটে জ্বালানি নিরাপত্তার জন্য কাজাখস্তান, নাইজেরিয়ার দিকে ঝুঁকছে বাংলাদেশ
  • হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি
  • ছুটির সাথে তাল মিলিয়ে ব্যাংক বন্ধের ঘোষণায় বিপাকে জ্বালানি তেলের পরিবেশকরা
  • বিদ্যুতে ব্যবহৃত গ্যাসের দাম ঘনমিটারে ৭৫ পয়সা বাড়াল সরকার

আগামী ছয় মাসের জ্বালানি তেল আমদানি প্রক্রিয়া চলছে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

মজুদ সক্ষমতা অনুসারে যথেষ্ট পরিমাণ জ্বালানি তেল মজুদ থাকার কথা জানানো হয়েছে
টিবিএস রিপোর্ট
27 July, 2022, 07:15 pm
Last modified: 27 July, 2022, 08:04 pm

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ছয় মাসে দেশের চাহিদা পূরণের জন্য যথেষ্ট পরিমাণ জ্বালানি তেল আমদানি প্রক্রিয়াধীন রয়েছে।  

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের আওতাধীন কোম্পানিগুলোর ডিপোতে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুদ রয়েছে। বর্তমানে দেশে জ্বালানি তেলের কোন ঘাটতি বা সংকট নেই বলেও জানানো হয়েছে আজ বুধবার (২৭ জুলাই) গণমাধ্যমের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে। 

এতে বলা হয়, 'দেশে জ্বালানি তেলের মজুদ নিয়ে একটি স্বার্থান্বেষী মহল অসত্য ও মনগড়া তথ্যপ্রচার করছে, যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে'।

'বর্তমানে দেশে জ্বালানি তেলের কোন ঘাটতি বা সংকট নেই। সংকটের কোন আশঙ্কাও নেই। ইতোমধ্যে আগামী ৬ মাসের জন্য প্রয়োজনীয় তেল আমদানির প্রক্রিয়াও পাইপলাইনে আছে'। 

জ্বালানি মজুদ সম্পর্কে জানানো হয়, বর্তমানে দেশে (২৭ জুলাই পর্যন্ত) ডিজেল মজুদ রয়েছে ৪ লাখ ৩১ হাজার ৮৩৫ মেট্রিক টন। দৈনিক গড় বিক্রি ১৩ হাজার ৬০৭ মেট্রিক টন, সে হিসেবে ডিজেল মজুদ আছে ৩২ দিনের; জেট ফুয়েলের মজুদ আছে ৪৪ দিনের এবং ফার্নেস অয়েলের ৩২ দিনের মজুদ রয়েছে'।

মজুদ সক্ষমতা অনুসারে যথেষ্ট পরিমাণ জ্বালানি তেল মজুদ রয়েছে বলেও উল্লেখ করা হয়।   

জুলাই ২০২২ মাসে- ৯টি জাহাজ থেকে এরমধ্যেই ২ লাখ ৫৫ হাজার মেট্রিক টন ডিজেল, ২টি জাহাজ থেকে প্রায় ৪৩ হাজার মেট্রিক টন জেট-এ-১ (জেট ফুয়েল), ১টি জাহাজ থেকে ২৪ হাজার ৬৭৭ মেট্রিক টন অকটেন এবং ২টি জাহাজ থেকে ৫৩ হাজার ৩৫৮ মেট্রিক টন ফার্নেস অয়েল আমদানি করা হয়েছে। 

এর বাইরে, আগষ্ট মাসে ৮টি জাহাজে করে ২ লাখ ১৮ হাজার মেট্রিক টন ডিজেল, ১টি জাহাজে ২৫ হাজার মেট্রিক টন জেট ফুয়েল, ১টি জাহাজে ২৫ হাজার মেট্রিক টন অকটেন আসবে। 

আগামী ৬ মাসের আমদানি পরিকল্পনা অনুসারেই জ্বালানি তেল বাংলাদেশে আসবে। এর ৫০ ভাগ জি-টু-জি (সরকার থেকে সরকার) চুক্তির মাধ্যমে এবং বাকী ৫০ ভাগ উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ক্রয়াদেশ দেয়া হয়েছে। তাই ঘাটতি হওয়ার কোন আশঙ্কা নেই। 

Related Topics

টপ নিউজ

জ্বালানি তেলের মজুদ / জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
    রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে
  • ছবি: সংগৃহীত
    নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
  • ফাইল ছবি: সংগৃহীত
    জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

Related News

  • এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম
  • মধ্যপ্রাচ্যের সরবরাহ সংকটে জ্বালানি নিরাপত্তার জন্য কাজাখস্তান, নাইজেরিয়ার দিকে ঝুঁকছে বাংলাদেশ
  • হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি
  • ছুটির সাথে তাল মিলিয়ে ব্যাংক বন্ধের ঘোষণায় বিপাকে জ্বালানি তেলের পরিবেশকরা
  • বিদ্যুতে ব্যবহৃত গ্যাসের দাম ঘনমিটারে ৭৫ পয়সা বাড়াল সরকার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
মতামত

আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

4
মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
বাংলাদেশ

রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net