সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে
সেপ্টেম্বর মাসে খুচরা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। আজ সোমবার (৩১ আগস্ট) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বিদ্যমান দাম ১ সেপ্টেম্বর থেকে কার্যকর থাকবে।
অপরিবর্তিত দামে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, গত ৩১ মে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে সর্বশেষ এসব দাম নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে সেপ্টেম্বরে ওই দামই বহাল রাখা হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ২৫ আগস্টের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
