Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 13, 2026
মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের জন্য পাথর বহনকারী বিদেশি জাহাজ উদ্ধার করেছে কোস্টগার্ড

বাংলাদেশ

আবু আজাদ
16 July, 2022, 09:45 am
Last modified: 16 July, 2022, 09:49 am

Related News

  • একজন মানুষ যখন গুম হন: মিরাজ শেখ, রাষ্ট্রীয় হেফাজত ও সাংবিধানিক জবাবদিহির পরীক্ষা
  • চার মাস ধরে নিখোঁজ বাগেরহাটের মিরাজ; গণ-অভ্যুত্থানের পর ‘প্রথম গুমের’ ঘটনা, দাবি এইচআরএসএস’র
  • মোংলায় তেলের অবৈধ মজুদে কোস্ট গার্ডের যৌথ অভিযান, সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ
  • মিয়ানমার জলসীমায় প্রবেশ: ১৯ ট্রলারসহ ১২২ জেলেকে ফেরত আনল কোস্টগার্ড
  • মোংলায় জাহাজের ডাকাতির মালামাল আংশিক উদ্ধার, আটক ৩

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের জন্য পাথর বহনকারী বিদেশি জাহাজ উদ্ধার করেছে কোস্টগার্ড

জেড কিংদাউ নামের জাহাজটি ভারতের অন্ধ্রপ্রদেশস্থ কাকিনাদা পোর্ট থেকে বাংলাদেশের মাতাড়বাড়ী বিদ্যুৎকেন্দ্রের জন্য ১৩ হাজার টন পাথর নিয়ে আসছিল
আবু আজাদ
16 July, 2022, 09:45 am
Last modified: 16 July, 2022, 09:49 am
ছবি- টিবিএস

বৈরি আবহাওয়ায় গভীর সাগরে ভেসে যাওয়া জেড কিংদাউ নামের একটি বিদেশি জাহাজ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ভোলার মনপুরা বিচ্ছিন্ন চরনিজাম সংলগ্ন বঙ্গোপসাগর থেকে শুক্রবার জাহাজটি উদ্ধার করা হয়। কক্সবাজারের মাতাড়বাড়ী বিদ্যুৎকেন্দ্রের জন্য পাথর নিয়ে আসছিল জাহাজটি।

বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কর্নেল কে এম শফিউল কিঞ্জল।

তিনি বলেন, "জেড কিংদাউ নামের জাহাজটি ১৪ জুলাই বঙ্গোপসাগর মোহনায় ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচরের কাছে ভেসে আসে। এসময় জাহাজটি ছিল নাবিকবিহীন। স্থানীয় উপজেলা প্রশাসনের কাছ থেকে খবর পেলেও বৈরি আবহাওয়ার কারণে গতকাল ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি।"

"জাহাজটির খোঁজ পেতে ব্যর্থ হয় প্রথম আভিযানিক দল। শুক্রবার আমাদের ভোলা স্টেশনের অপর একটি দল জাহাজটির সন্ধান পায়," যোগ করেন তিনি।

জেড কিংদাউ নামের জাহাজটি ভারতের অন্ধ্রপ্রদেশস্থ কাকিনাদা পোর্ট থেকে বাংলাদেশের মাতাড়বাড়ী বিদ্যুৎকেন্দ্রের জন্য ১৩ হাজার টন পাথর নিয়ে আসছিল। পথিমধ্যে গভীর সাগরে বিরূপ আবহাওয়ায় জাহাজটি ভেসে যায়। 

"জাহাজের নাবিকদের বিষয়ে কোনো তথ্য আমরা এখনো পাইনি। আমরা জাহাজ ও মালামালের নিরাপত্তার ব্যবস্থা করেছি," বলেন কর্নেল শফিউল।

চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল নোমান টিবিএসকে বলেন, "নাবিকবিহীন একটি বিদেশি জাহাজ ভেসে এসেছে বলে খবর পাই আমরা। এরইমধ্যে খবর আসে স্থানীয় জেলে ও জলদস্যুরা জাহাজটি থেকে মালামাল লুট করে নিয়ে যাচ্ছে। আমি বিষয়টি দ্রুত চরমানিকা কোস্টগার্ড স্টেশন ও স্থানীয় থানা পুলিশকে জানাই। জাহাজটি হেফাজতে নিতে দেরি হওয়ায় একটি প্রভাবশালী মহল বেশকিছু মালামাল লুট করছেন বলে জেনেছি।"

ঢালচর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার জানান, নাবিকবিহীন জাহাজটির উপরের অংশ খোলা ছিল। 

"একটি ভেকু মেশিন, পাথর ভাঙার মেশিন ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল রয়েছে এতে। ইতোমধ্যে জাহাজ থেকে ট্রলার বেঁধে মালামাল লুটের একটি ভিডিও ফুটেজে পেয়েছি আমরা," বলেন তিনি।

তবে ভোলা জেলার নিজামপুর কোস্টগার্ড স্টেশনের কনটিনজেন্ট অফিসার মোহাম্মদ আরিফ টিবিএসকে বলেন, "শুক্রবার দুপুরে জাহাজটি আমাদের হেফাজতে নিয়েছি। এসময় জাহাজের আশপাশে থাকা জলদস্যু ও স্থানীয়দের আমরা সরিয়ে দিয়েছি। বর্তমানে আমাদের হায়ার অথরিটি জাহাজটি কিভাবে রেসকিউ করা যায় সেটা নিয়ে জাহাজরে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করছে।"
 
Related Topics

টপ নিউজ

কোস্ট গার্ড / মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র / জাহাজ উদ্ধার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
    স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
  • ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
    ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
  • দেং ইউ। ছবি: শিনহুয়া
    ‘এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব’: গণিতের ‘নোবেল’ বিজয়ীর রসিকতা
  • প্রতীকী ফাইল ছবি: রয়েদ বিন মাসুদ
    ৬০ দিনের মধ্যে ৪-৫ বিলিয়ন ডলারের উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা ইউএস-বাংলা এয়ারলাইন্সের
  • ৪ মার্চ ২০২৬ তিব্বতের লুনজের ঝারি শহরের দক্ষিণাঞ্চলের একটি ছোট গ্রাম স্যাটেলাইটে ধারণ করা চিত্রে দেখা যাচ্ছে। ছবি: ভ্যান্টর
    শির দিল্লি সফরের মাঝেই ভারতের বিতর্কিত সীমান্তে অগ্রসর হচ্ছে চীন, ধরা পড়ল স্যাটেলাইটে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
    পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

Related News

  • একজন মানুষ যখন গুম হন: মিরাজ শেখ, রাষ্ট্রীয় হেফাজত ও সাংবিধানিক জবাবদিহির পরীক্ষা
  • চার মাস ধরে নিখোঁজ বাগেরহাটের মিরাজ; গণ-অভ্যুত্থানের পর ‘প্রথম গুমের’ ঘটনা, দাবি এইচআরএসএস’র
  • মোংলায় তেলের অবৈধ মজুদে কোস্ট গার্ডের যৌথ অভিযান, সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ
  • মিয়ানমার জলসীমায় প্রবেশ: ১৯ ট্রলারসহ ১২২ জেলেকে ফেরত আনল কোস্টগার্ড
  • মোংলায় জাহাজের ডাকাতির মালামাল আংশিক উদ্ধার, আটক ৩

Most Read

1
স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
অর্থনীতি

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

2
ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
অর্থনীতি

ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ

3
দেং ইউ। ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

‘এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব’: গণিতের ‘নোবেল’ বিজয়ীর রসিকতা

4
প্রতীকী ফাইল ছবি: রয়েদ বিন মাসুদ
বাংলাদেশ

৬০ দিনের মধ্যে ৪-৫ বিলিয়ন ডলারের উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা ইউএস-বাংলা এয়ারলাইন্সের

5
৪ মার্চ ২০২৬ তিব্বতের লুনজের ঝারি শহরের দক্ষিণাঞ্চলের একটি ছোট গ্রাম স্যাটেলাইটে ধারণ করা চিত্রে দেখা যাচ্ছে। ছবি: ভ্যান্টর
আন্তর্জাতিক

শির দিল্লি সফরের মাঝেই ভারতের বিতর্কিত সীমান্তে অগ্রসর হচ্ছে চীন, ধরা পড়ল স্যাটেলাইটে

6
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
বাংলাদেশ

পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net