Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
ঈদের বন্ধেও ডায়রিয়া রোগীর চাপ, অধিকাংশই শিশু

বাংলাদেশ

মো. জাহিদুল ইসলাম
15 July, 2022, 12:35 pm
Last modified: 15 July, 2022, 12:48 pm

Related News

  • ভ্যাকসিন উৎপাদনের প্রতিষ্ঠান হিসেবে ইনসেপ্টার উত্থান যেভাবে
  • ২০২৫ সালের প্রথম আট মাসে বার্ড ফ্লুতে আক্রান্ত ৪ শিশু
  • ঢাকার শিশুদের সীসা দূষণ থেকে রক্ষায় দ্রুত পদক্ষেপ প্রয়োজন: আইসিডিডিআর,বি সমীক্ষা
  • পিরোজপুরে ডায়রিয়ার প্রকোপ, সরকারি হাসপাতালের সেবা নিয়ে অসন্তুষ্টি রোগীদের
  • নিরাপদ খাদ্যের অভাবে বাড়ছে ডায়রিয়া, প্রতিদিন আক্রান্ত হচ্ছে ৫% মানুষ: খাদ্যসচিব

ঈদের বন্ধেও ডায়রিয়া রোগীর চাপ, অধিকাংশই শিশু

ঈদের দিন রোববার ২৯০জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন
মো. জাহিদুল ইসলাম
15 July, 2022, 12:35 pm
Last modified: 15 July, 2022, 12:48 pm
ফাইল ছবি

দেশে বর্তমানে চলমান তাপদাহের কারণে গত কয়েকদিনে বেড়েছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। ডায়রিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসাকেন্দ্র রাজধানীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) বলছে, এদের মধ্যে অধিকাংশই শিশু।

ঈদ-উল-আযহার ছুটিতে রাজধানীর কর্মজীবিদের অনেকেই ঢাকা ছাড়লেও কয়েকদিন ধরে বেড়েছে ডায়রিয়া রোগী। দাবদাহের কারণে পিপাসা নিবারণে যেখানে সেখানে পানি পান, অস্বাস্থ্যকর খাবার গ্রহণের কারণে অনেকেই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে, বলছেন বিশেষজ্ঞরা।

তারা আরো বলছেন, সাধারণত ঈদের ছুটিতে স্বাভাবিক সময়ে এতো রোগী ভর্তি হয় না আইসিডিডিআর,বি হাসপাতালে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত আইসিডিডিআর,বি হাসপাতালে ১৯৪ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে।

এর আগে বুধবার ৩৯৭জন, মঙ্গলবার ৩৯১জন, সোমবার ৩৭১জন, ঈদের দিন রোববার ২৯০জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়।

তার আগে গত ৯ জুলাই ৩৫৫ জন, ৮ জুলাই ৩৬৯ জন ডায়রিয়া আক্রান্ত রোগী আইসিডিডিআর,বি হাসপাতালে ভর্তি হয়।

বৃহস্পতিবার আইসিডিডিআর,বি হাসপাতালে ঘুরে দেখা যায়, সকাল থেকেই ডায়রিয়া রোগী নিয়ে স্বজনরা হাসপাতালে আসছেন। রোগীদের বেশিরভাগই ঢাকার। এদের মধ্যে অধিকাংশই শিশু।

এছাড়া হাসপাতালটির আইসিইউতে তিনজন রোগী ভর্তি আছে যারা সবাই ই শিশু।

রাজধানীর মোহাম্মপুরের বাসিন্দা মোশাররফ হোসেন বৃহস্পতিবার সকালে তার ১১মাসের শিশু ইব্রাহিমকে নিয়ে এসেছেন হাসপাতালে। গত দুদিন ধরে শিশু ইব্রাহিমের জ্বর এবং পাতলা পায়খানা। স্থানীয় ডাক্তারের পরামর্শে ঔষধ খাওয়ালেও তেমন কোনো উন্নতি না হওয়ায় আইসিডিডিআর,বি হাসপাতালে নিয়ে আসেন।

মোশাররফ হোসেন টিবিএসকে বলেন, "গতকাল রাত থেকে বেশি অসুস্থ হয়ে পড়লে বাচ্চাকে হাসপাতালে নিয়ে আসি। এখন জ্বরটা একটু কমেছে কিন্তু পাতলা পায়খানা এখনও আছে। দুদিন ধরে অসুস্থ থাকায় বাচ্চা খুবই ক্লান্ত হয়ে পড়েছে।"

গত কয়েকদিন ধরে অতিরিক্ত গরমের কারণে বার বার ঘাম হওয়ায় এবং ঠান্ডা পানীয় বেশি খাওয়ায় এমনটা হতে পারে বলে ধারণা করছেন তিনি। তারা ওয়াসার পানি ফুটিয়ে পান করেন বলে উল্লেখ করেন মোশাররফ।

নতুনবাজারের বাসিন্দা সুমাইয়া বেগম বৃহস্পতিবার সকালে হাসপাতালে নিয়ে এসেছেন তার দেড় বছরের শিশু নুসাইবাকে।

সুমাইয়া টিবিএসকে বলেন, "গত ৭/৮ দিন ধরে আমার মেয়ে অসুস্থ। হাসপাতালে নিয়ে আসার পরে পেটে সমস্যা একটু কমেছে। তবে ও খুব ক্লান্ত। খাবার খেতে চায় না। আমাদের ভবনে আরও এক শিশু অসুস্থ।"

আইসিডিডিআর,বি হাসপাতালে দায়িত্বরত নার্সরা জানান, গত কয়েকদিন ধরে যে রোগী আসছে তাদের অধিকাংশই শিশু। দেশে তাপমাত্রা বেড়ে যাওয়ায় এখন রোগীর চাপ একটু বেশি। সাধারণত ঈদের ছুটিতে ঢাকাতে এতো রোগী দেখা যায় না।

বিশেষজ্ঞরা বলছেন, গরম এলেই ডায়রিয়ার সমস্যা মারাত্মক আকার ধারণ করে। বিশেষ করে শিশু-কিশোররা এই রোগে বেশি ভুক্তভোগী হয়। অধিকাংশ ক্ষেত্রেই শহরে ট্যাপের পানি সেপটিক ট্যাংক বা সুয়ারেজ লাইনের সংস্পর্শে দূষিত হয়।

অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন জীবনযাপন, যেখানে-সেখানে ও পানির উৎসের কাছে মলত্যাগ, সঠিক উপায়ে হাত না ধোয়া, অপরিচ্ছন্ন উপায়ে খাদ্য সংরক্ষণ এবং ঘন ঘন লোডশেডিংয়ের কারণে এ সময় দোকান, রেস্তোরাঁ বা বাসায় পচন ধরা ফ্রিজের খাবার গ্রহণ ডায়রিয়ার অন্যতম কারণ হিসেবে ধরে নেওয়া হয়।

এ বিষয়ে আইসিডিডিআর,বির ক্লিনিক্যাল ফেলো ডা. সাজ্জাদুল হক বলেন, "ঈদ উপলক্ষে আমাদের হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা কম থাকলেও এখন আবার রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। সামনের দিনে রোগীর সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। যখনই গরমকাল শুরু হয় তখনই এই রোগের প্রাদুর্ভাব বাড়তে শুরু করে।"

 

Related Topics

টপ নিউজ

ডায়রিয়া / আইসিডিডিআর,বি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১
  • হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
    ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ফাইল ছবি: সংগৃহীত
    দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

Related News

  • ভ্যাকসিন উৎপাদনের প্রতিষ্ঠান হিসেবে ইনসেপ্টার উত্থান যেভাবে
  • ২০২৫ সালের প্রথম আট মাসে বার্ড ফ্লুতে আক্রান্ত ৪ শিশু
  • ঢাকার শিশুদের সীসা দূষণ থেকে রক্ষায় দ্রুত পদক্ষেপ প্রয়োজন: আইসিডিডিআর,বি সমীক্ষা
  • পিরোজপুরে ডায়রিয়ার প্রকোপ, সরকারি হাসপাতালের সেবা নিয়ে অসন্তুষ্টি রোগীদের
  • নিরাপদ খাদ্যের অভাবে বাড়ছে ডায়রিয়া, প্রতিদিন আক্রান্ত হচ্ছে ৫% মানুষ: খাদ্যসচিব

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১

4
হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

6
প্রতীকী ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net