Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ করলো ফিলিপাইনের আদালত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 July, 2022, 10:40 am
Last modified: 15 July, 2022, 12:16 pm

Related News

  • রিজার্ভ চুরি: ৯৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ
  • সরকারি উৎস থেকে শফিকুরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাকের সূত্রপাত’, অভিযোগ জামায়াতের
  • রিজার্ভ চুরি: ৯২ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ
  • সাইবার আক্রমণ ঠেকাতে ‘সিকিউরিটি অপারেশনস সেন্টার’ চালু করল এনবিআর
  • রিজার্ভ চুরি: ৯১ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ

বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ করলো ফিলিপাইনের আদালত

২০১৬ সালের ফেব্রুয়ারিতে হ্যাকাররা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (ফেড) রাখা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে।
টিবিএস রিপোর্ট
15 July, 2022, 10:40 am
Last modified: 15 July, 2022, 12:16 pm

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সাইবার চুরির ঘটনায় নাম জড়ানোতে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ফিলিপাইনের রিজল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) করা মানহানির মামলা খারিজ করে দিয়েছে সে দেশের আদালত।

গত ৩০ জুন এই মামলার শুনানী হয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। গত বুধবার এ সংক্রান্ত নথি বাংলাদেশ ব্যাংকে পৌঁছায়।

চূড়ান্ত রায়ের কপিতে আদালত লিখেছেন, বাংলাদেশ ব্যাংককে বিচারের আওতায় আনার এখতিয়ার ফিলিপাইনের ওই আদালতের নেই। এ কারণেই আরসিবিসির মামলাটি খারিজ করা হয়েছে।

মো. সিরাজুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "সাইবার হ্যাকিং হওয়ার পর আমরা ২০১৯ সালের ২ জানুয়ারি নিউইয়র্কের কান্ট্রি সুপ্রিম কোর্টে আরসিবিসিকে বিবাদী করে মামলা করেছিলাম। এরপর সেবছরের ৬ মার্চ তারা ফিলিপাইনের আদালতে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে একটা মানহানির মামলা করে।"

"সেখানে তারা বলেছিল, বাংলাদেশ ব্যাংকের করা মামলার কারণে আন্তর্জাতিকভাবে তাদের গুডউইল নষ্ট হয়েছে। ওই মামলার শুনানীতে আদালত মামলাটি খারিজ করে দিয়েছে," বলেন তিনি।

তিনি আরো বলেন, "আমাদের যে মামলার কাজ চলমান আছে, সেখানে আমরা একটা ফেভার পাবো। যুক্তিযুক্ত আছে বলেই তো ফিলিপাইনের আদালত খারিজ করে দিয়েছে।"  

২০১৬ সালের ফেব্রুয়ারিতে হ্যাকাররা সুইফট সিস্টেম ব্যবহার করে ৩৫টি ভুয়া বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (ফেড) রাখা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে।

চুরি যাওয়া অর্থ উদ্ধারের আশায় ২০১৯ সালের ২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের আদালতে আরসিবিসির বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ ব্যাংক। সেখানে বলা হয়, ওই অ্যাকাউন্টগুলোর ওপর আরসিবিসি এবং এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। কী ধরনের অপরাধ হচ্ছে জেনেও অ্যাকাউন্ট খোলা, বিপুল পরিমাণ অর্থ স্থানান্তর এবং পরে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার বিষয়গুলো তারা ঘটতে দিয়েছেন।

আরসিবিসি পাল্টা যে মানহানির মামলা করে তাতে ক্ষতিপূরণ হিসেবে ১০ কোটি পেসো (১৯ লাখ ডলার) দাবি করা হয়।

আরসিবিসি মামলা করার পর আইনি লড়াইয়ের জন্য ম্যানিলার 'বারনাস ল অফিস'কে দায়িত্ব দেয় বাংলাদেশ ব্যাংক।

২০২১ সালের ১৮ অক্টোবর ফিলিপাইনের আদালত আরসিবিসির পক্ষে সিদ্ধান্ত দিলে বাংলাদেশ পুনর্বিবেচনার আবেদন করে। সেই ধারাবাহিকতায় গত ৩০ জুন আরসিবিসির মানহানি মামলা খারিজ করে দেয় আদালত।

 

Related Topics

টপ নিউজ

সাইবার অ্যাটাক / রিজার্ভ চুরি / বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • রিজার্ভ চুরি: ৯৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ
  • সরকারি উৎস থেকে শফিকুরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাকের সূত্রপাত’, অভিযোগ জামায়াতের
  • রিজার্ভ চুরি: ৯২ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ
  • সাইবার আক্রমণ ঠেকাতে ‘সিকিউরিটি অপারেশনস সেন্টার’ চালু করল এনবিআর
  • রিজার্ভ চুরি: ৯১ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net