Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 03, 2026
পদ্মা সেতুতে টোল আদায়ের নতুন রেকর্ড, এক দিনে ৪.১৯ কোটি টাকা আদায়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 July, 2022, 11:50 am
Last modified: 09 July, 2022, 11:53 am

Related News

  • মুন্সিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ৮
  • পদ্মা সেতুর ইটিসিতে ১০ কোটি টাকার টোল আদায়, নিবন্ধিত যান ১ হাজার
  • হরমুজ প্রণালিতে কোনো জাহাজ থেকে টোল নিচ্ছে না ইরান: দাবি ট্রাম্পের
  • হরমুজে ইরান টোল বসাবে না, তবে আমেরিকা বসাতে পারে: ট্রাম্প
  • হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

পদ্মা সেতুতে টোল আদায়ের নতুন রেকর্ড, এক দিনে ৪.১৯ কোটি টাকা আদায়

গত মাসে উদ্বোধনের পর গতকাল শুক্রবার (৮ জুলাই) পদ্মা সেতু থেকে সর্বোচ্চ টোল আদায় হয়েছে। এদিন সেতু পারপারকারী যানবাহন থেকে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়।
টিবিএস রিপোর্ট
09 July, 2022, 11:50 am
Last modified: 09 July, 2022, 11:53 am
ছবি: টিবিএস

গত মাসে উদ্বোধনের পর গতকাল শুক্রবার (৮ জুলাই) পদ্মা সেতু থেকে সর্বোচ্চ টোল আদায় হয়েছে। এদিন সেতু পারপারকারী যানবাহন থেকে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়।

দেশে ঈদুল আজহার ছুটি শুরু হওয়ায় ৮ জুলাই মোট ৩১ হাজার ৭২৩টি যানবাহন পদ্মা সেতু পারাপার হয়েছে।

মাওয়া টোল প্লাজায় শুক্রবার মোট ১৯ হাজার ৬৬৭টি যানবাহন থেকে ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ২৫০ টাকা আদায় হয়েছে। আর জাজিরা প্রান্তে এদিন ১২ হাজার ৫৬টি যানবাহন থেকে টোল আদায়ের পরিমাণ ছিল ১ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা। 

এর আগে গত ১ জুলাই উভয়পাশ থেকে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতু পাড়ি দেওয়া ২৬ হাজার ৩৯৮টি যানবাহন থেকে দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা টোল আদায় হয়।

এর আগে গত ২৬ জুন সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার পর প্রথম দিন ৫১ হাজার ৩১৬টির বেশি যানবাহন চলাচল করেছিল। ওই দিন সেতুটি থেকে টোল আদায় হয়েছিল ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন শুক্রবার (৮ জুলাই) ৩১ হাজার ৭২৩টি যানবাহন থেকে সর্বোচ্চ পরিমাণ টোল আদায়ের তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি টিবিএসকে জানান, প্রথম দিন ৫০ হাজারের বেশি যানবাহন চলাচলের পরও এত পরিমাণ টোল আদায় না হওয়ার প্রধান কারণ ছিল ওই দিন টোল দেওয়া বেশিরভাগ যানবাহন ছিল মোটরসাইকেল।

পদ্মা সেতু পাড়ি দেওয়ার জন্য মোটরসাইকেলের টোল নির্ধারণ হয়েছে ১০০ টাকা, কার ও এসইউভির ৭৫০ টাকা, পিকআপ ভ্যান ১ হাজার ২০০ টাকা, মাইক্রোবাস ১ হাজার ৩০০ টাকা। ছোট বাস (৩১ আসন বা এর কম) ১ হাজার ৪০০ টাকা, মাঝারি বাস (৩২ আসন বা এর বেশি) ২ হাজার টাকা এবং বড় বাস (৩ এক্সেল) ২ হাজার ৪০০ টাকা। 

এছাড়া ছোট ট্রাক (৫ টন পর্যন্ত) ১ হাজার ৬০০ টাকা, মাঝারি ট্রাক (৫ টনের অধিক থেকে ৮ টন পর্যন্ত) ২ হাজার ১০০ টাকা, মাঝারি ট্রাক (৮ টনের অধিক থেকে ১১ টন পর্যন্ত) ২ হাজার ৮০০ টাকা, ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) ৫ হাজার ৫০০ টাকা এবং চার এক্সেলের ট্রেইলারের টোল ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

পদ্মা সেতু / টোল আদায় / টোল / পদ্মা সেতুর টোল / পদ্মা সেতু থেকে টোল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: এএনআই
    নেপালের বন্যার পানিতে ভেসে আসা ‘অচেনা ও অস্বাভাবিক’ মাছ খেতে নিষেধ করল বিহার সরকার
  • পর্যটকদের কাছে থাইল্যান্ডের অন্যতম পছন্দের জায়গা পাতায়া। ছবি: রয়টার্স
    ২০০ দিন সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডে ৫,০০০ মার্কিন নাবিক, পতিতাবৃত্তির বিরুদ্ধে অভিযান জোরদার
  • নতুন পে স্কেলে বছরে বাড়তি ব্যয় ১.০৬ লাখ কোটি টাকা, অর্থের সংস্থানে এনবিআরের দ্বারস্থ সরকার
    নতুন পে স্কেলে বছরে বাড়তি ব্যয় ১.০৬ লাখ কোটি টাকা, অর্থের সংস্থানে এনবিআরের দ্বারস্থ সরকার
  • ছবি: সংগৃহীত
    অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার
  • মার্সিডিজ-বেঞ্জ গ্রুপ এজি-র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মার্টিন ব্রুডারমুলার    ছবি: রয়টার্স
    বেতন বাড়াবে না, কিন্তু কর্মঘণ্টা বাড়িয়ে সপ্তাহে ৪০ ঘণ্টা করার দাবি জার্মানির শিল্প খাতের
  • ২০৫০ সালে যাতায়াত সংখ্যা হবে দ্বিগুণ: চট্টগ্রামে ৩,৪০০ কোটি টাকায় আধুনিক বাস ও ট্রাফিক নেটওয়ার্কের পরিকল্পনা
    ২০৫০ সালে যাতায়াত সংখ্যা হবে দ্বিগুণ: চট্টগ্রামে ৩,৪০০ কোটি টাকায় আধুনিক বাস ও ট্রাফিক নেটওয়ার্কের পরিকল্পনা

Related News

  • মুন্সিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ৮
  • পদ্মা সেতুর ইটিসিতে ১০ কোটি টাকার টোল আদায়, নিবন্ধিত যান ১ হাজার
  • হরমুজ প্রণালিতে কোনো জাহাজ থেকে টোল নিচ্ছে না ইরান: দাবি ট্রাম্পের
  • হরমুজে ইরান টোল বসাবে না, তবে আমেরিকা বসাতে পারে: ট্রাম্প
  • হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

Most Read

1
ফাইল ছবি: এএনআই
আন্তর্জাতিক

নেপালের বন্যার পানিতে ভেসে আসা ‘অচেনা ও অস্বাভাবিক’ মাছ খেতে নিষেধ করল বিহার সরকার

2
পর্যটকদের কাছে থাইল্যান্ডের অন্যতম পছন্দের জায়গা পাতায়া। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২০০ দিন সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডে ৫,০০০ মার্কিন নাবিক, পতিতাবৃত্তির বিরুদ্ধে অভিযান জোরদার

3
নতুন পে স্কেলে বছরে বাড়তি ব্যয় ১.০৬ লাখ কোটি টাকা, অর্থের সংস্থানে এনবিআরের দ্বারস্থ সরকার
অর্থনীতি

নতুন পে স্কেলে বছরে বাড়তি ব্যয় ১.০৬ লাখ কোটি টাকা, অর্থের সংস্থানে এনবিআরের দ্বারস্থ সরকার

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার

5
মার্সিডিজ-বেঞ্জ গ্রুপ এজি-র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মার্টিন ব্রুডারমুলার    ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বেতন বাড়াবে না, কিন্তু কর্মঘণ্টা বাড়িয়ে সপ্তাহে ৪০ ঘণ্টা করার দাবি জার্মানির শিল্প খাতের

6
২০৫০ সালে যাতায়াত সংখ্যা হবে দ্বিগুণ: চট্টগ্রামে ৩,৪০০ কোটি টাকায় আধুনিক বাস ও ট্রাফিক নেটওয়ার্কের পরিকল্পনা
বাংলাদেশ

২০৫০ সালে যাতায়াত সংখ্যা হবে দ্বিগুণ: চট্টগ্রামে ৩,৪০০ কোটি টাকায় আধুনিক বাস ও ট্রাফিক নেটওয়ার্কের পরিকল্পনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net