Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৯’ পেল ১৯ প্রতিষ্ঠান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 November, 2021, 01:20 pm
Last modified: 04 November, 2021, 07:17 pm

Related News

  • প্রশাসনিক জটিলতা কমাতে কাল চট্টগ্রামে চালু হচ্ছে শিপ রিসাইক্লিং বোর্ডের কার্যালয়
  • সারাদেশের জিআই পণ্য তালিকাভুক্ত করার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট
  • পণ্যের গুণগতমান নিশ্চিতের পাশাপাশি উৎপাদনেও বৈচিত্র্য আনতে হবে: রাষ্ট্রপতি
  • বঙ্গবন্ধু শিল্প পুরস্কার পেল ২৩ প্রতিষ্ঠান
  • প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে চাকরির সুযোগ

‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৯’ পেল ১৯ প্রতিষ্ঠান

বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি (ব্যাট) যৌথভাবে বৃহৎ শিল্প ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করে।
টিবিএস রিপোর্ট
04 November, 2021, 01:20 pm
Last modified: 04 November, 2021, 07:17 pm

দেশের শিল্প খাতে বিশেষ অবদান রাখায় 'রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৯' পেয়েছে ১৯ শিল্প-প্রতিষ্ঠান এবং উদ্যোক্তা।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পুরস্কার দেওয়া হয়।

৫ম বারের মতো এ পুরস্কারের আয়োজন করল শিল্প মন্ত্রণালয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পূর্বে ধারণকৃত ভিডিও বক্তব্য দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে একটি করে ক্রেস্ট এবং সম্মাননাপত্র দেওয়া হয়।

সাধারণত শিল্প প্রতিষ্ঠানের শ্রেণিবিন্যাস অনুযায়ী ছয় ক্যাটাগরির শিল্পের জন্য তিনটি করে মোট ১৮টি শিল্পপ্রতিষ্ঠান বা উদ্যোক্তাকে এ পুরস্কার প্রদান করা হয়ে থাকে।

এ বছর দুটি ক্যাটাগরির দুটি পজিশনে যৌথভাবে দুটি করে প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় মোট ১৯টি শিল্পপ্রতিষ্ঠানকে 'রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৯' দেওয়া হয়।

এগুলোর মধ্যে বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ৪টি, মাঝারি শিল্প ক্যাটাগরিতে ৪টি, ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে ৩টি, মাইক্রো শিল্প ক্যাটাগরিতে ৩টি, কুটির শিল্প ক্যাটাগরিতে ২টি এবং হাইটেকশিল্প ক্যাটাগরিতে ৩টি প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে।

বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি (ব্যাট) যৌথভাবে বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ১ম স্থান লাভ করে।

একই ক্যাটাগরিতে মির সিরামিক লিমিটেড দ্বিতীয় এবং জাবের এন্ড জোবায়ের ফ্যাব্রিক্স লিমিটেড রয়েছে তৃতীয় স্থানে। এছাড়া, মাঝারি শিল্প বিভাগে যথাক্রমে ১ম ও ২য় স্থান লাভ করে বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেড এবং নোমান টেরি টাওয়েল মিলস লিমিটেড। এই ক্যাটাগরিতে ৩য় অবস্থানে যৌথভাবে রয়েছে অকো টেক্স লিমিটেড এবং ক্রিমসন রোসেলা সি জুড লিমিটেড।

এদিকে, ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে প্রথম স্থানে রয়েছে প্রমি অ্যাগ্রো ফুডস লিমিটেড। এই ক্যাটাগরিতে ২য় এবং ৩য় অবস্থানে যথাক্রমে রয়েছে মাধবদী ডাইং ফিনিশিং মিলস লিমিটেড দ্বিতীয় এবং এপিএস হোল্ডিং লিমিটেড। অন্যদিকে, মাইক্রো-ইন্ডাস্ট্রি ক্যাটাগরিতে মস্কো ডেইরি এন্টারপ্রাইজ প্রথম, খান বেকেলাইট প্রোডাক্টস দ্বিতীয় এবং রেভেন এগ্রো কেমিক্যালস তৃতীয় স্থান লাভ করে।

কুটির শিল্প ক্যাটাগরিতে ১ম স্থানে আছে সিওআরআর-দ্য লুট ওয়ার্কস এবং সামমুন্নাহার টেক্সাটাইল মিলস রয়েছে ২য় স্থানে। হাই-টেক ইন্ডাস্ট্রি ক্যাটাগরিতে ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১ম, ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টস লিমিটেড ২য় এবং সামিট কমিউনিকেশনস লিমিটেড ৩য় স্থানে রয়েছে।

বেসরকারি খাতে উদ্যোক্তা এবং সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে ২০১৩ সালে 'রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৩ প্রদানের নির্দেশিকা' তৈরি করা হয়। 

 

Related Topics

টপ নিউজ

শিল্প উন্নয়ন পুরস্কার / রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার / বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০ / শিল্প মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • ফাইল ছবি: রয়টার্স
    ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত
  • মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
    ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!
  • ২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
    যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

Related News

  • প্রশাসনিক জটিলতা কমাতে কাল চট্টগ্রামে চালু হচ্ছে শিপ রিসাইক্লিং বোর্ডের কার্যালয়
  • সারাদেশের জিআই পণ্য তালিকাভুক্ত করার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট
  • পণ্যের গুণগতমান নিশ্চিতের পাশাপাশি উৎপাদনেও বৈচিত্র্য আনতে হবে: রাষ্ট্রপতি
  • বঙ্গবন্ধু শিল্প পুরস্কার পেল ২৩ প্রতিষ্ঠান
  • প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে চাকরির সুযোগ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

2
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

3
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত

5
মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!

6
২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net