Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
‘যেখানেই নামেন ২০ টাকা’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 November, 2021, 01:25 pm
Last modified: 09 November, 2021, 01:40 pm

Related News

  • ‘কষ্ট হচ্ছে, কী আর করার, পরিবারের কাছে তো যেতে হবে’: ভাড়া বেড়ে যাওয়ায় চাপে যাত্রীরা
  • এক পয়সাও অতিরিক্ত ভাড়া আদায় নয়, করলে পরিবহনের রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
  • সমন্বয় না করেই দূরপাল্লার বাসে বাড়তি ভাড়া আদায়, বিপাকে যাত্রীরা
  • দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির
  • জ্বালানির দাম বাড়ায় ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের

‘যেখানেই নামেন ২০ টাকা’

কোথাও কোথাও আগের চেয়ে ৫০ শতাংশ আবার কোথাও ১০০ ভাগ পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করছেন হেলপাররা।
টিবিএস রিপোর্ট
09 November, 2021, 01:25 pm
Last modified: 09 November, 2021, 01:40 pm
ফাইল ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁও থেকে মিরপুর ১০ নাম্বার যেতে বাসের জন্য অপেক্ষায় ছিলেন শমসের আলী, জাহানারা খাতুনসহ বেশ কয়েকজন। কিছুক্ষণ অপেক্ষার পর আয়াত পরিবহনের একটি বাসে উঠেন তারা। যানজট ঠেলে বাস এগিয়ে গেলেও বিপত্তিটা বাঁধে ভাড়া দেওয়ার সময়। সব যাত্রীর থেকেই ২০ টাকা করে আদায় করছিলেন সুপারভাইজার রিয়াজ হোসেন। অতিরিক্ত ভাড়া চাওয়ায় যাত্রীদের অনেকেই ক্ষুব্ধ হয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন রিয়াজের সঙ্গে।

যাত্রীদের উদ্দেশে রিয়াজ বলছিলেন, "এটা চেকের গাড়ি, যেখানেই নামেন ২০ টাকা করে দিতে হবে। তেলের দাম বাড়ায়, ভাড়া বেড়ে গেছে। নতুন নিয়মেই টাকা দিতে হবে। যদি ভাড়া না দিতে পারেন তাহলে আর বাসে উঠার দরকার নাই।" 

বাসটির যাত্রী শমসের আলী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "চার কিলোমিটারের এ রাস্তায় ভাড়া দুই দিন আগেও ১০ টাকা করে ছিল, এখন জোর করে ২০ টাকা নিচ্ছে। কিলোমিটার হিসাব করলে ১২ টাকার বেশি কোনোভাবেই আসে না।"

পাশ থেকে ক্ষোভের সুরেই বাসের আরেক যাত্রী বিকাশ চন্দ্র বলছিলেন, "দেশের সকল সমস্যায় আমাদের মতো সাধারণ জনগণকেই ভোগান্তিতে পড়তে হচ্ছে। যে যার মতো করে দাম বাড়াবে, আর স্টিম রোলারটা চলবে আমাদের উপর।"

শুধু এ বাসেই নয় ঢাকায় প্রায় সকল বাসেই যাত্রীদের থেকে নেওয়া হচ্ছে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা।

সোমবার রাজধানীর মিরপুর ১, ২, ১০, ১১, ১২, শ্যামলী, গাবতলী, কল্যাণপুরসহ বেশ কয়েকটি স্থান ঘুরে যাত্রী ও বাসের হেলপারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডিজেল কিংবা গ্যাস সব ধরনের বাসেই নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। ফলে প্রতিনিয়তই যাত্রীদের সঙ্গে হেলপারদের বচসা হচ্ছে।

গত রোববার বাস মালিকদের সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বৈঠক করে মহানগরের অভ্যন্তরে বাসের ভাড়া ২৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন বাস মালিকরা। তবে শহরের সড়কগুলোতে এর বাস্তবতা ভিন্নরকম। কোথাও কোথাও আগের চেয়ে ৫০ শতাংশ আবার কোথাও ১০০ ভাগ পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করছেন হেলপাররা। 

মিরপুর ১০ থেকে সাভার পর্যন্ত ক্যান্টনমেন্ট বাস সার্ভিস এ নেওয়া হচ্ছিল ৪৫ টাকা ভাড়া। সেখানে আগে ভাড়া ছিল ৩০ টাকা।

এ পরিবহন কোম্পানির একটি বাসের হেলপার সাইফুর রহমান বিজয় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমাদের কোম্পানি যেভাবে নির্ধারণ করে দিয়েছে, সেভাবেই ভাড়া নিচ্ছি। সবকিছুর দাম বেড়েছে তাই বেশি নিতে হচ্ছিলো।"

ফার্স্ট টেন পরিবহন নামে আরেকটি বাসের যাত্রী টিউলিপ বলেন, "বাস গ্যাসে চলে তাও ভাড়া বাড়িয়েছে। ১০ টাকার ভাড়া রাখছে ১৫ টাকা করে।"

প্রজাপতি পরিবহন লিমিটেড বাসে মিরপুর ১০ থেকে শ্যামলী পর্যন্ত নেওয়া হচ্ছে ১৫ টাকা করে ভাড়া। তবে যেখানে আগে ভাড়া ছিল ১০ টাকা করে।
 
Related Topics

টপ নিউজ

বাস ভাড়া / বাস ভাড়া বৃদ্ধি / গণপরিবহন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

Related News

  • ‘কষ্ট হচ্ছে, কী আর করার, পরিবারের কাছে তো যেতে হবে’: ভাড়া বেড়ে যাওয়ায় চাপে যাত্রীরা
  • এক পয়সাও অতিরিক্ত ভাড়া আদায় নয়, করলে পরিবহনের রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
  • সমন্বয় না করেই দূরপাল্লার বাসে বাড়তি ভাড়া আদায়, বিপাকে যাত্রীরা
  • দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির
  • জ্বালানির দাম বাড়ায় ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

4
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net