Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
৯০ দিনেও দ্বিতীয় ডোজ টিকা পাননি চট্টগ্রামের ১ লাখ মানুষ

বাংলাদেশ

আবু আজাদ
01 June, 2021, 08:55 am
Last modified: 01 June, 2021, 08:59 am

Related News

  • করোনার টিকা উৎপাদন পরিকল্পনা থেকে সরে এলো ইনসেপ্টা ফার্মা
  • আজ থেকে শুরু করোনা টিকার ৪র্থ ডোজ 
  • ষাটোর্ধ্ব ব্যক্তি, ফ্রন্টলাইনারস, গর্ভবতীদের জন্য করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ
  • ২০৩০ সাল নাগাদ তৈরি হবে ক্যান্সারের ভ্যাকসিন, জানালেন করোনার টিকা প্রস্তুতকারক বায়োএনটেকের প্রতিষ্ঠাতারা 
  • ৫-১২ বছরের শিশুরা টিকা নিতে পারবে জুলাই থেকে 

৯০ দিনেও দ্বিতীয় ডোজ টিকা পাননি চট্টগ্রামের ১ লাখ মানুষ

টিকা পাবেন কিনা বা পেলেও ১২ সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ কার্যকর হবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন তারা। 
আবু আজাদ
01 June, 2021, 08:55 am
Last modified: 01 June, 2021, 08:59 am

প্রথম ডোজ টিকা নেওয়ার পর ৯০ দিন পার হলেও চট্টগ্রামে ১ লাখ মানুষ দ্বিতীয় ডোজের টিকা পাননি। টিকা পাবেন কিনা বা পেলেও ১২ সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ কার্যকর হবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন তারা।

সারাদেশের মত ৭ ফেব্রুয়ারী চট্টগ্রামে করোনাভাইরাস প্রতিরোধী প্রথম ডোজের টিকাদান কর্মসূচি শুরু হয়। ২৬ এপ্রিল বন্ধ ঘোষণার আগ পর্যন্ত প্রথম ডোজ টিকা পেয়েছেন ৪ লাখ ৫৩ হাজার ৭৬০ জন। দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ৩ লাখ ৪১ হাজার ৪৫ জন। বাকি ১ লাখ ১২ হাজার ৭১৫ জন প্রথম ডোজ গ্রহীতা এ যাত্রায় দ্বিতীয় ডোজ টিকা পাচ্ছেন না।

১৯ মে প্রথম ডোজ নেওয়ার পর তিন মাস (১২ সপ্তাহ) অতিক্রম হয়ে যাচ্ছে এমন ব্যক্তিদের বিশেষ ব্যবস্থায় দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার ঘোষণা দেয় সিভিল সার্জন। কিন্তু চারদিন পরেই ২৩ মে চট্টগ্রামের ভ্যাকসিন কার্যক্রম পুরোপুরি স্থগিত করা হয়। 

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, 'চট্টগ্রামে ভ্যাকসিনের মজুত এখন শূন্য। তাই নতুন করে আমাদের পক্ষে কাউকে টিকা দেওয়া সম্ভব হচ্ছে না। প্রথম ডোজ নেওয়ার পর তিন মাস (১২ সপ্তাহ) অতিক্রম হয়েছে এমন ব্যক্তিদের প্রায় ৩০ শতাংশ (১ লাখ ৩ হাজার ৬৬২ জন) দ্বিতীয় ডোজের টিকা পাননি।'

এদিকে তিন মাস পরেও দ্বিতীয় ডোজের টিকা না পেয়ে হতাশা প্রকাশ করেছেন চট্টগ্রামের মানুষ। অধিকাংশের প্রশ্ন দ্বিতীয় ডোজ টিকা নিতে দেরি হলে প্রথম ডোজ টিকার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে কি না বা দেরি করে দ্বিতীয় ডোজ টিকা নিলে একই ধরনের সুফল পাওয়া যাবে কি না? 

অভিজিত চক্রবর্তী নামে একজন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমার বাবার দ্বিতীয় ডোজ টিকা নেয়ার তারিখ ছিল ৮ এপ্রিল। করোনা পজিটিভ থাকার কারণে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারেনি, এরই মধ্যে প্রথম ডোজ নেওয়ার পর চার মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। বুঝতে পারছিনা দ্বিতীয় ডোজ টিকা নিতে দেরি হলে কি সমস্যা হবে।"

টিকার দ্বিতীয় ডোজ তিন মাস পরে নিলেও চলবে ? 

দ্বিতীয় ডোজের টিকা নিতে দেরি হলে প্রথম ডোজ টিকার কার্যকারিতা নষ্ট হবে কিনা- দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এ বিষয়ে তা জানতে চেয়েছিল দেশসেরা মাইক্রোবায়োলজিস্ট ও ভাইরোলজিস্ট অধ্যাপক ডা. মুশতাক আহমেদের কাছে।

তিনি বলেন, 'প্রথম ডোজ টিকা নেওয়ার পরে তিনমাস হয়ে গেলেও টিকা গ্রহীতাদের নতুন করে টিকা গ্রহণ করতে হবে না। যত দেরিই হোক তারা দ্বিতীয় ডোজই নেবেন।

প্রথমবার টিকা নেওয়ার পরপরই টিকা গ্রহীতার শরীরে মেমোরী সেল গঠিত হয়ে গেছে। তাই যতটা সম্ভব তাড়াতাড়ি দ্বিতীয় ডোজের টিকা নিশ্চিত করতে হবে।'

ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের (নিপসম) ভাইরোলজিস্ট ডা. মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, "প্রথম টিকাটি হলো বুস্টার ডোজ। যাতে ৫৫ শতাংশ সুরক্ষা তৈরী হয়। দ্বিতীয় ডোজ দিতে পারলে বুস্টিংটা অনেক বেশি হবে (৮৩ শতাংশ)। তবে সময়  বেশি চলে গেলে এন্টিবডি নষ্ট হয়ে যাবে তা কিন্তু না।"

দ্বিতীয় ডোজ হিসেবে অন্য টিকা নেওয়া যাবে ? 

অধ্যাপক ডা. মুশতাক আহমেদ বলেন, ''স্পেনে ৫০০ জনের উপর পরিচালিত এক গবেষণায় প্রথম টিকা ছিলো অ্যাস্ট্রাজেনেকা, পরেরটা দিয়েছে ফাইজার। সেই পরীক্ষায় টিকা গ্রহীতারা ভালো ইমিউনিটি (রোগ প্রতিরোধ ক্ষমতা) অর্জন করেছে। মোটামুটি ৮ সপ্তাহ বিরতি দিয়ে ভিন্ন কোম্পানীর টিকা নিলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় না।"

"ভারতের উত্তর প্রদেশে নার্সরা ভুলক্রমে দুইবারে দুই ধরনের টিকা ব্যবহার করেন। তবে এ কারণে টিকা গ্রহীতার কোনো সমস্যা হয় নাই। আমাদের দেশে অনেকেরই প্রথম টিকা নেওয়ার পর তিনমাস পার হয়ে গেছে, তাই সরকার সিদ্ধান্ত নিয়ে ট্রায়াল ভিত্তিতে চীন বা ফাইজারের টিকা দ্বিতীয় ডোজ হিসেবে ব্যবহার করে দেখতে পারে।

জরুরী প্রয়োজনে অন্য কোম্পানীর টিকা ব্যবহার করা যেতে পারে বলে সুপারিশ করেছে ব্রিটেন।" বলেন  ডা. মুশতাক। 

 
 

Related Topics

টপ নিউজ

টিকার দ্বিতীয় ডোজ / করোনার টিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
    ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • ছবি: সংগৃহীত
    ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

Related News

  • করোনার টিকা উৎপাদন পরিকল্পনা থেকে সরে এলো ইনসেপ্টা ফার্মা
  • আজ থেকে শুরু করোনা টিকার ৪র্থ ডোজ 
  • ষাটোর্ধ্ব ব্যক্তি, ফ্রন্টলাইনারস, গর্ভবতীদের জন্য করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ
  • ২০৩০ সাল নাগাদ তৈরি হবে ক্যান্সারের ভ্যাকসিন, জানালেন করোনার টিকা প্রস্তুতকারক বায়োএনটেকের প্রতিষ্ঠাতারা 
  • ৫-১২ বছরের শিশুরা টিকা নিতে পারবে জুলাই থেকে 

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

4
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
আন্তর্জাতিক

৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%

6
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net