Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
৭২ ঘণ্টার মধ্যে ভোলার পুলিশ কর্মকর্তাদের সরিয়ে দেবার দাবি বিক্ষোভকারীদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 October, 2019, 03:20 pm
Last modified: 21 October, 2019, 05:15 pm

Related News

  • লঞ্চের ধাক্কায় ভোলায় মৎস্য বিভাগের স্পিডবোট ডুবি, কনস্টেবল নিখোঁজ, আহত ৫
  • ভোলায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ
  • এবারের নির্বাচন কোনো আনুষ্ঠানিকতা নয়, জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্ব: ভোলায় ইসি সানাউল্লাহ 
  • ভোলা-২ আসন: জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এলডিপি প্রার্থী   
  • গ্যাস, জমির সহজলভ্যতা ও কম খরচের টানে ভোলায় শিল্পায়নের জোয়ার; হাজারো কোটি টাকার বিনিয়োগ

৭২ ঘণ্টার মধ্যে ভোলার পুলিশ কর্মকর্তাদের সরিয়ে দেবার দাবি বিক্ষোভকারীদের

আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা ও খুনের ঘটনায় পুলিশ ইতোমধ্যে মামলা দায়ের করেছে...
টিবিএস রিপোর্ট
21 October, 2019, 03:20 pm
Last modified: 21 October, 2019, 05:15 pm
ভোলা প্রেসক্লাবের সামনে বিক্ষোভকারীরা/ ছবি: ইউএনবি

ভোলা জেলা পুলিশের প্রধান (এসপি) ও বোরহানউদ্দিন উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন রোববারের বিক্ষোভকারীরা। 

সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে এর আহ্বায়ক মওলানা মহিবুল্লাহ এবং সদস্য সচিব তাজউদ্দিন ফারুক সকালে ভোলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন। তাদের প্রদত্ত ছয় দফা দাবির একটি হল পুলিশ কর্মকর্তাদের অপসারণ। 

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ‘বিপ্লব চন্দ্র শুভ’র সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা। একই নামের ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা:)-কে কটাক্ষ করে পোস্ট দেওয়া হলে এর স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল হয়ে যায়। ফলে সেখানে স্থানীয়দের একাংশ বিক্ষুব্ধ হয়ে ওঠে। এর জেরে রোববার সেখানে ৪ জন নিহতসহ শ’দুয়েক লোক আহত হন। 

অভিযুক্ত বিপ্লব চন্দ্রকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি এর আগেই থানায় জিডি করে জানান যে, তার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। পুলিশ সন্দেহভাজন দুইজন হ্যাকারকে গ্রেপ্তার করেছে।  

সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের সংবাদ সম্মেলনে সরকারের কাছে নতুন আইন প্রণয়নের দাবিও জানানো হয়। আল্লাহ ও মহানবীর (সা:) বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্যের জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন তৈরির দাবি করছে তারা। 

পরিষদ নিহতদের পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ প্রদান ও আহতদের চিকিৎসার খরচের ব্যবস্থা করার দাবি জানিয়েছে। এছাড়া রোববারের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি করেছে তারা।

এদিকে, আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা ও খুনের ঘটনায় পুলিশ ইতোমধ্যে মামলা দায়ের করেছে। মামলায় অজ্ঞাত ৪ থেকে ৫ হাজার জনকে আসামি করা হয়েছে বলে জানান বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক।

সকালে স্থানীয় প্রশাসনের তরফ থেকে জেলায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক জানান, জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

ভোলা / বোরহানউদ্দিন / সর্বদলীয় মুসলিম সংগ্রাম পরিষদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
    তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
    ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • লঞ্চের ধাক্কায় ভোলায় মৎস্য বিভাগের স্পিডবোট ডুবি, কনস্টেবল নিখোঁজ, আহত ৫
  • ভোলায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ
  • এবারের নির্বাচন কোনো আনুষ্ঠানিকতা নয়, জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্ব: ভোলায় ইসি সানাউল্লাহ 
  • ভোলা-২ আসন: জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এলডিপি প্রার্থী   
  • গ্যাস, জমির সহজলভ্যতা ও কম খরচের টানে ভোলায় শিল্পায়নের জোয়ার; হাজারো কোটি টাকার বিনিয়োগ

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
আন্তর্জাতিক

তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net